ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
বিনোদন ডেস্ক : ক্যারিয়ারের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে একের পর এক আলোচিত চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন ভারতের অভিনেত্রী শ্রিয়া পিলগাঁওকর। তবে এখন আর শুধু ওটিটি অভিনেত্রী হিসেবে পরিচিত হতে চান না তিনি। বরং সিনেমায় অভিনয়ের সুযোগ বাড়াতে চান শ্রিয়া। তাঁর আশঙ্কা, ইন্ডাস্ট্রিতে ওটিটি অভিনেত্রী হিসেবে আলাদা পরিচিতি তৈরি হলে ভবিষ্যতে সিনেমার চরিত্র পাওয়ার ক্ষেত্রে সেটি প্রভাব ফেলতে পারে।
২০১৬ সালে শাহরুখ খান অভিনীত ‘ফ্যান’ সিনেমার মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিষেক হয় শ্রিয়ার। এরপর ‘মির্জাপুর’, ‘ব্রোকেন নিউজ’, ‘দ্য গন গেম’, ‘তাজা খবর’সহ বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসা পান তিনি। তাঁর সর্বশেষ কাজের মধ্যে রয়েছে ‘মণ্ডলা মার্ডার্স’।
ক্যারিয়ারের শুরুতে সিনেমার চেয়ে ওটিটিতে বেশি কাজ করার কারণও জানিয়েছেন শ্রিয়া। তাঁর ভাষ্য, তখন ওটিটি প্ল্যাটফর্মে এমন কিছু চরিত্রের প্রস্তাব পেয়েছিলেন, যেগুলোতে অভিনয়ের সুযোগ ছিল বেশি। তাই শুধু মাধ্যমটি ওটিটি হওয়ার কারণে ভালো চরিত্র ফিরিয়ে দিতে চাননি তিনি।
পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রিয়া বলেন, ক্যারিয়ারের শুরুর দিকে যে ধরনের কাজ তাঁর কাছে আসছিল, সেগুলোতে দারুণ সব চরিত্র ছিল। তবে সেগুলোর বেশির ভাগই স্ট্রিমিং প্ল্যাটফর্মের জন্য তৈরি হচ্ছিল। তাই শুধু ওটিটি বলে সেসব প্রস্তাব ফিরিয়ে দেওয়া তাঁর কাছে ঠিক মনে হয়নি।
‘মির্জাপুর’-এর সময় থেকেই ওটিটির বড় উত্থান দেখেছেন বলেও জানান শ্রিয়া। তাঁর মতে, তখন ওটিটিতে কাজের সুযোগ দ্রুত বাড়ছিল এবং অভিনয়শিল্পীদের জন্যও তৈরি হচ্ছিল বৈচিত্র্যময় চরিত্র।
শ্রিয়া বলেন, তখন যদি তিনি শুধু সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত নিয়ে বসে থাকতেন, সেটি বুদ্ধিমানের কাজ হতো না। তাঁর মূল লক্ষ্য ছিল এমন চরিত্রে অভিনয় করা, যেখানে নিজের অভিনয় দক্ষতা প্রকাশের সুযোগ থাকবে। ভালো চরিত্রে কাজ করাই শেষ পর্যন্ত তাঁকে আরও আকর্ষণীয় সুযোগ এনে দেবে—এমনটাই মনে করেন তিনি।
তবে এখন নিজের ক্যারিয়ারে কিছুটা পরিবর্তন আনতে চান এই অভিনেত্রী। কারণ, ইন্ডাস্ট্রি খুব দ্রুত একজন অভিনয়শিল্পীকে নির্দিষ্ট একটি মাধ্যমের সঙ্গে যুক্ত করে ফেলতে পারে বলে মনে করেন তিনি। আর ‘ওটিটি অভিনেত্রী’ হিসেবে পরিচিতি তৈরি হলে সেটি সিনেমায় তাঁকে নেওয়ার সিদ্ধান্তেও প্রভাব ফেলতে পারে।
শ্রিয়ার ভাষ্যে, ইন্ডাস্ট্রি খুব দ্রুত একজন অভিনেত্রীকে শুধু ওটিটির অভিনেত্রী হিসেবে দেখতে শুরু করতে পারে। এর প্রভাব কাস্টিংয়ের সিদ্ধান্তেও পড়তে পারে। তবে এখন তিনি সিনেমায় কাজের সুযোগ পাচ্ছেন। ‘মির্জাপুর: দ্য মুভি’ ও ‘হাইওয়ান’-এর পাশাপাশি বীর দাসের একটি হরর সিনেমাতেও অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
শ্রিয়ার মতে, নিজের কাজের ধরন ও মনোভাবের পরিবর্তন আনার পর যেন সেই অনুযায়ী সুযোগও আসতে শুরু করেছে।
ওটিটি ও সিনেমা—দুই মাধ্যমেই কাজ করতে চান শ্রিয়া। তাঁর লক্ষ্য, কোনো একটি মাধ্যমের মধ্যে নিজেকে সীমাবদ্ধ না রেখে দুই জায়গাতেই ভারসাম্য রেখে কাজ করা।
‘মির্জাপুর: দ্য মুভি’ তাঁর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’-এর চলচ্চিত্র সংস্করণ। এতে পঙ্কজ ত্রিপাঠি, আলি ফজল, দিব্যেন্দু ও রসিকা দুগালসহ সিরিজের জনপ্রিয় অভিনয়শিল্পীরা নিজেদের চরিত্রে অভিনয় করেছেন। ৪ সেপ্টেম্বর মুক্তির পর সিনেমাটি বক্স অফিসে ২০০ কোটি রুপি আয় করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে প্রবীণ নির্মাতা প্রিয়দর্শনের ‘হাইওয়ান’ সিনেমায় অক্ষয় কুমার ও সাইফ আলি খানের সঙ্গে অভিনয় করেছেন শ্রিয়া। এটি একটি অপরাধভিত্তিক অন্ধকার ঘরানার থ্রিলার।
পাঠকের মতামত:
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পূবালী ব্যাংকের অনুমোদিত মূলধন বাড়ছে
- লভ্যাংশে পনেরো শতাংশ কর—শঙ্কা ও আশঙ্কার শেয়ারবাজার
- আয়ের বড় অংশই যাচ্ছে সুদে : নগদ সংকটে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- আট বছর পর ফিরেও ব্যর্থ
- দেড় যুগ পর পরিচালনায় রুবেল, ‘সুপার হিউম্যান’ হচ্ছেন জয়
- ১৫ ব্যাংকের প্রভিশন ঘাটতি ২ লাখ ২৯ হাজার কোটি টাকা
- যুদ্ধ পরিস্থিতিতে দরপত্র ছাড়াই ১৮ কার্গো এলএনজি কিনবে সরকার
- যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি বাড়ছে, ইউরোপে গতি কম
- ৯৯.৯৯% ঋণ খেলাপি, জামানতের অস্তিত্ব নিয়েই সন্দেহ
- পেশার মর্যাদা বাড়াতে একসঙ্গে আইসিএমএবি-আইসিএবি
- আইপিওর বাইরেও শেয়ারবাজারে অর্থায়নের সুযোগ আছে: ডিএসই এমডি
- প্যারামাউন্ট টেক্সটাইলের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে এসকে ট্রিমস
- গেইনারের শীর্ষে আইসিবি ফার্স্ট সোনালী ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- পতনে দিন শেষ
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাক ও মার্জার-অ্যাকুইজিশনের বিধান চায় ডিবিএ
- ন্যাশনাল ব্যাংকের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবিবি-’
- এসবিআইয়ে ১২ হাজার কর্মী নিয়োগ, নতুন শাখা হবে ২৫০টি
- স্যামসাং ইন্ডিয়ায় ১০০ কর্মকর্তাকে চাকরি ছাড়ার নির্দেশ
- এমন ব্লাউজ পরার চেয়ে না পরাই ভালো
- কমোডিটি এক্সচেঞ্জ চালু হলে শেয়ারবাজার লাভবান হবে
- মিউচুয়াল ফান্ডের বিকাশে প্রযুক্তিনির্ভর প্ল্যাটফর্ম জরুরি
- বিএসইসির ১৯ কর্মকর্তার পদোন্নতি, অন্যদের পথ খুলল
- কমোডিটি ডেরিভেটিভস বাজার: লাইসেন্স পাচ্ছে সাত ব্রোকার
- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের এক ম্যাচ ঢাকায়, আরেকটি সিলেটে
- ব্যালন ডি’অর ২০২৬: কোপা ট্রফিতে হ্যাটট্রিকের হাতছানি ইয়ামালের
- ১০০ চিঠি নিয়ে ডিএসই-ডিবিএর আলোচনা
- উত্থান টিকলো না শেষবেলার পতনে
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














