ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি

২০২৬ সেপ্টেম্বর ১৩ ০৮:৪৮:৪৬
সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি

বিনোদন ডেস্ক : সমুদ্রের তীরে দাঁড়িয়ে শাড়িতে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। সামুদ্রিক বাতাসে উড়ছে খোলা চুল, পরনে জলপাই, কালো ও হালকা নীলের মিশেলে শাড়ি। সঙ্গে ফ্লোরাল নকশার ব্লাউজ। দীঘির এই সাজে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্ত-অনুরাগীরা।

শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ছবিগুলো প্রকাশ করেন দীঘি। ছবিতে কখনো দুই হাত ছড়িয়ে, আবার কখনো কোমর কিংবা বুকে হাত রেখে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাঁকে।

ছবিগুলোর ক্যাপশনে দীঘি লিখেছেন ‘ব্লেসড মেস’। প্রকৃতির মাঝে নিজের অনুভূতির কথাই যেন এই দুই শব্দে প্রকাশ করেছেন অভিনেত্রী।

ধারণা করা হচ্ছে, ছবিগুলো কক্সবাজার সমুদ্রসৈকতে তোলা। কিছুদিন আগেই একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজে কক্সবাজারে গিয়েছিলেন দীঘি। সেই সফরেই ছবিগুলো তোলা হয়েছে বলে জানা গেছে।

শাড়িতে দীঘির ছবি প্রকাশের পরই ভক্তদের মধ্যে বেশ সাড়া পড়ে। পোস্ট দেওয়ার অল্প সময়ের মধ্যেই এক হাজারের বেশি প্রতিক্রিয়া জমা পড়ে। মন্তব্যের ঘরে অনেকেই অভিনেত্রীর সৌন্দর্যের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘দীঘি আপু এত সুন্দরী, জানা ছিল না।’ আবার কেউ প্রশ্ন করেছেন, ‘তুমি এত সুন্দর কেন?’

অবশ্য প্রশংসার পাশাপাশি কিছু নেতিবাচক মন্তব্যও এসেছে। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের এসব মন্তব্য নিয়ে খুব একটা ভাবেন না দীঘি।

শিশুশিল্পী হিসেবে অভিনয় শুরু করা দীঘি পরে নায়িকা হিসেবেও বড় পর্দায় কাজ করেছেন। তবে বেশ কিছুদিন ধরে নিয়মিত অভিনয়ে দেখা যাচ্ছে না তাঁকে। বর্তমানে বিভিন্ন প্রচারণামূলক কাজেই বেশি ব্যস্ত সময় কাটছে এই অভিনেত্রীর।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন