বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের শেয়ারবাজারে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী হিসেবে বীমা খাত বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন। তিনি বলেছেন, বীমা খাতের অংশগ্রহণ বাড়ানো গেলে দেশের বন্ড, শেয়ারবাজার ও অবকাঠামো খাতে দীর্ঘমেয়াদি অর্থায়নের বড় উৎস তৈরি হতে পারে।
রোববার (৪ অক্টোবর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ অডিটরিয়ামে ‘বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এবারের বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের প্রতিপাদ্য ‘বিনিয়োগকারীর স্থিতিস্থাপকতা, ডিজিটাল প্রতারণা ও প্রতারণা সতর্কতা’।
মীর নাদিয়া নিভিন বলেন, বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহের মূল লক্ষ্য বিনিয়োগকারীকে শিক্ষা দেওয়া। কারণ জ্ঞান ও তথ্য একজন বিনিয়োগকারীর মধ্যে স্থিতিস্থাপকতা তৈরি করে এবং সচেতন বিনিয়োগকারী ভালো সিদ্ধান্ত নিতে পারেন।
তিনি বলেন, বাংলাদেশের শেয়ারবাজার ও বন্ড মার্কেট ধীরে ধীরে বিকশিত হচ্ছে। তবে শুধু বাজারের আকার বাড়ালেই হবে না, এর গভীরতা বাড়াতে দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রয়োজন। বিশ্বের পরিণত অর্থনীতিগুলোতে এই ভূমিকা মূলত বীমা কোম্পানিগুলো পালন করে।
জীবন বীমার উদাহরণ দিয়ে আইডিআরএ চেয়ারম্যান বলেন, একজন গ্রাহক যখন জীবন বীমা পলিসি করেন, তখন তাঁর দেওয়া প্রিমিয়ামের বিপরীতে কোম্পানির দায় পরিশোধের সময়সীমা ১০, ১৫ বা ২০ বছর পর্যন্ত হতে পারে। ফলে বীমা কোম্পানিগুলোর দীর্ঘমেয়াদি সম্পদে বিনিয়োগের প্রয়োজন হয়। সরকারি বন্ড, করপোরেট ঋণ, অবকাঠামো এবং শেয়ারে বিনিয়োগের মাধ্যমে তারা দীর্ঘমেয়াদি মূলধনের জোগান দিতে পারে।
তিনি বলেন, মালয়েশিয়ায় বীমা খাতের মোট সম্পদ দেশটির জিডিপির প্রায় ২২ শতাংশের সমান। ভারতে বীমা খাতের অবদান ৩ দশমিক ৫ শতাংশ হলেও শুধু এলআইসির সম্পদের পরিমাণ প্রায় ৫০০ বিলিয়ন ডলার। এসব দেশে বীমা কোম্পানিগুলো শেয়ারবাজারের গভীরতা ও স্থিতিশীলতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বাংলাদেশের বীমা খাতের সম্ভাবনার কথা তুলে ধরে মীর নাদিয়া নিভিন বলেন, বর্তমানে দেশের জিডিপির তুলনায় বীমা খাতের অবদান মাত্র ০ দশমিক ৩৩ শতাংশ। এই হার ৩ শতাংশে উন্নীত করা সম্ভব হলে বিনিয়োগের তহবিল বা পুল প্রায় ১০০ বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। এই অর্থ বন্ড ও শেয়ারবাজারের পাশাপাশি অবকাঠামো খাতেও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক মূলধন হিসেবে ব্যবহার করা সম্ভব।
তিনি বলেন, ‘বীমা খাত বাংলাদেশের শেয়ারবাজার উন্নয়নের জন্য কোনো প্রান্তিক বিষয় নয়; বরং এটি সেই অনুপস্থিত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী শ্রেণী, যা আমাদের শেয়ারবাজারকে সম্পূর্ণভাবে বদলে দিতে পারে।’
প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি মোকাবিলায় বীমার গুরুত্বও তুলে ধরেন আইডিআরএ চেয়ারম্যান। তিনি বলেন, সাইক্লোন, বন্যা ও কৃষি খাতের বিভিন্ন দুর্যোগের কারণে বাংলাদেশে প্রতিবছর জিডিপির প্রায় ০ দশমিক ৮ শতাংশের সমপরিমাণ ক্ষতি হয়। এসব ঝুঁকি বীমা ও পুনঃবীমার আওতায় আনা না গেলে তা সরকারের বাজেট, জরুরি তহবিল এবং সার্বভৌম ঋণের ওপর চাপ তৈরি করে।
এ কারণে জলবায়ু ও দুর্যোগ বীমা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। উন্নয়ন সহযোগীদের সহায়তায় এসব বীমা পণ্য তৈরি ও পরীক্ষামূলকভাবে চালুর কাজ চলছে। এর মাধ্যমে বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগের সময় সরকারের বাজেট ও সামষ্টিক অর্থনীতির ওপর চাপ কমানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মীর নাদিয়া নিভিন বলেন, কার্যকর জলবায়ু ও দুর্যোগ বীমা বাজার শুধু ভোক্তা সুরক্ষার বিষয় নয়; এটি সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতারও গুরুত্বপূর্ণ অবকাঠামো।
দেশের বীমা খাতের অতীত দুর্বলতার কথাও স্বীকার করেন তিনি। মীর নাদিয়া নিভিন বলেন, অতীতে বীমা খাতে অব্যবস্থাপনা, বড় অঙ্কের বীমা দাবি পরিশোধে বিচ্যুতি এবং প্রাতিষ্ঠানিক দুর্বলতার কারণে মানুষের আস্থায় ঘাটতি তৈরি হয়েছে।
তবে এই পরিস্থিতি পরিবর্তনে সরকার ও আইডিআরএ কাজ করছে বলে জানান তিনি। পলিসি হোল্ডারদের আস্থা ফেরাতে ঝুঁকিভিত্তিক তত্ত্বাবধান ব্যবস্থা চালুর পাশাপাশি বীমা খাতকে করপোরেট বন্ড, অবকাঠামো ঋণ ও শেয়ারবাজারের অন্যান্য বিনিয়োগ উপকরণের সঙ্গে যুক্ত করতে বীমা বিনিয়োগের প্রবিধান আধুনিকায়ন করা হচ্ছে বলে জানান আইডিআরএ চেয়ারম্যান।
পাঠকের মতামত:
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ














