ঢাকা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভবিষ্যৎ সম্প্রসারণে ৩.৩৮ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

২০২৬ অক্টোবর ১১ ১০:১৬:৩৬
ভবিষ্যৎ সম্প্রসারণে ৩.৩৮ কোটি টাকায় জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

অর্থ বাণিজ্য প্রতিবেদক: ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের জন্য নারায়ণগঞ্জের মদনপুরে জমি কিনছে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি। এ জন্য দুটি পৃথক চুক্তিতে মোট ১ একর ৩৮ দশমিক ০৮ শতাংশ জমি কিনবে কোম্পানিটি। জমি দুটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে মোট ৩ কোটি ৩৮ লাখ ১৫ হাজার টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ মদনপুর মৌজায় ৬৮ দশমিক ৫০ শতাংশ জমি কিনবে। নারায়ণগঞ্জের বন্দর থানার আওতাধীন এ জমির জন্য আনোয়ার হোসেন ও ইব্রাহিম প্রধানকে মোট ১ কোটি ৬৪ লাখ ৪০ হাজার টাকা দেবে কোম্পানিটি।

এ ছাড়া একই মৌজায় আরও ৬৯ দশমিক ৫৮ শতাংশ জমি কিনবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। এ জমির বিক্রেতা সেলিম আহমেদ গং। জমিটির ক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৫ হাজার টাকা।

কোম্পানিটি জানিয়েছে, জমি কেনার পাশাপাশি নিবন্ধন ব্যয়, মূল্য সংযোজন কর (মূসক), কর এবং অন্যান্য ফি ও খরচও বহন করবে তারা। ভবিষ্যতে কার্যক্রম সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় স্থাপনা নির্মাণের উদ্দেশ্যে এসব জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন