ঢাকা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

শেয়ারবাজারে পতন দিয়ে শুরু

২০২৬ অক্টোবর ২৫ ১৫:২৫:৪৮
শেয়ারবাজারে পতন দিয়ে শুরু

অর্থ বাণিজ্য প্রতিবেদক : পাঁচ দিনের ছুটি শেষে রবিবার (২৫ অক্টোবর) খুলেছে দেশের শেয়ারবাজার। তবে এই লম্বা ছুটির আমেজের পরে শেয়ারবাজারের পতন দিয়ে শুরু হওয়া যাত্রা বিনিয়োগকারীদেরকে বিষাদে পরিণত করেছে। তবে পূজার ছুটিতে যাওয়ার আগে শেষ কার্যদিবস মূল্যসূচক ও লেনদেন বেড়েছিল।

স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার (২৫ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৪৩৩ পয়েন্টে। যা ছুটির আগে গত সপ্তাহের সোমবার ২৮ পয়েন্ট বেড়েছিল।

আজ ডিএসইতে ৪৩০ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন হয়েছিল ৫০২ কোটি ৬৩ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ৭১ কোটি ৯১ লাখ টাকার বা ১৪ শতাংশ।

রবিবার ডিএসইতে লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিটের দর বেড়েছে ৬৪ টি বা ১৬.৬২ শতাংশের। আর দর কমেছে ২৮৩ টি বা ৭৩.৫০ শতাংশের ও দর পরিবর্তন হয়নি ৩৮ টি বা ৯.৯২ শতাংশের।

অপরদিকে সিএসইতে রবিবার ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন সিএসইতে লেনদেন হওয়া ১৬৩ টি কোম্পানির মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৫৯ টির, কমেছে ৮৬ টির এবং পরিবর্তন হয়নি ১৮ টির। এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪৫৮১ পয়েন্টে।

ছুটির আগে সিএসইর সূচকটি ৬৭ পয়েন্ট বেড়েছিল এবং লেনদেন হয়েছিল ২১ কোটি ১৭ লাখ টাকা।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর

উ
প
রে
Close
Facebook Facebook-এ ফলো করুন