ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

২০২৩ ডিসেম্বর ৩০ ১০:৪০:০২
সাপ্তাহিক গেইনারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম

গত সপ্তাহে (২৪-২৮ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে বিডি থাই অ্যালুমিনিয়াম। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ৩১.৬০ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবেলি মিউচ্যুয়াল ফান্ডের ২৭.৩৫ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০.৭৮ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ২০.৫১ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফাস্ট মিউচ্যুয়াল ফান্ডের ১৪.৫৪ শতাংশ, রূপালী ব্যাংক পিএলসিয়ের ১৩.৭২ শতাংশ, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ১৩.৩৩ শতাংশ, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশনের ১৩.১৩ শতাংশ, আইসিবি ইমপ্লোয়েস প্রভিডেন্ড মিউচ্যুয়াল ফান্ডের ১১.২৭ শতাংশ ও আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৯.৩৭ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন