ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

৩৮ কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের তারিখ ঘোষণা

২০২৪ জানুয়ারি ২৩ ১০:০৫:৪৩
৩৮ কোম্পানির আর্থিক হিসাব প্রকাশের তারিখ ঘোষণা

শেয়ারবাজারে তালিকাভুক্ত ৩৮ কোম্পানির চলতি অর্থবছরের ২য় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর ২০২৩) ব্যবসায় সংক্রান্ত সভার তারিখ ঘোষণা করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, শ্যামপুর সুগার, ম্যারিকো বাংলাদেশ, ন্যাশনাল পলিমার, প্রিমিয়ার সিমেন্ট, আনলিমা ইয়ার্ন, রেনউইক যজ্ঞেশ্বর, এপেক্স ট্যানারি, জিল বাংলা সুগার, বেঙ্গল উইন্ডোসোর, পদ্মা অয়েল, শমরিতা হসপিটাল, অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা পেট্রোলিয়াম, আজিজ পাইপস, ন্যাশনাল টিউবস, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, গ্লোবাল হেভী, মতিন স্পিনিং, ইন্ট্র্যাকো, সাবমেরিন কেবল, এসিআই ফরমূলেশন, ডেল্টা স্পিনার্স, পেপার প্রসেসিং, বসুন্ধরা পেপার, এসিআই, উসমানিয়া গ্লাস, মনোস্পুল, কপারটেক, দেশ গার্মেন্টস, এসকে ট্রিমস, আইসিবি, আরএকে সিরামিক, সোনারগাঁও টেক্সটাইল, অ্যাডভেন্ট ও শাশা ডেনিমস।

এরমধ্যে এপেক্স স্পিনিং, এপেক্স ফুডস, শ্যামপুর সুগার ও ম্যারিকো বাংলাদেশের ২৫ জানুয়ারি, কপারটেক, ন্যাশনাল পলিমার, প্রিমিয়ার সিমেন্ট ও আনলিমা ইয়ার্নের ২৭ জানুয়ারি, রেনউইক যজ্ঞেশ্বর, এপেক্স ট্যানারি, জিল বাংলা সুগার, বেঙ্গল উইন্ডোসোর, পদ্মা অয়েল, শমরিতা হসপিটাল, অলিম্পিক এক্সেসরিজ, মেঘনা পেট্রোলিয়াম ও আজিজ পাইপসের ২৮ জানুয়ারি, দেশ গার্মেন্টস, এসকে ট্রিমস, আইসিবি, আরএকে সিরামিক, সোনারগাঁও টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, মালেক স্পিনিং, রহিম টেক্সটাইল, গ্লোবাল হেভী, মতিন স্পিনিং ও ইন্ট্র্যাকোর ২৯ জানুয়ারি, অ্যাডভেন্ট, সাবমেরিন কেবল, এসিআই ফরমূলেশন, ডেল্টা স্পিনার্স, পেপার প্রসেসিং, বসুন্ধরা পেপার, এসিআই, উসমানিয়া গ্লাস ও মনোস্পুলের ৩০ জানুয়ারি, শাশা ডেনিমস ৩১ জানুয়ারি এ সংক্রান্ত পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। যে সভায় কোম্পানিগুলোর চলতি বছরের ২য় প্রান্তিকের ব্যবসায়িক অবস্থান অনুমোদন করা হবে। একইসঙ্গে স্টেকহোল্ডারদের জন্য তা প্রকাশ করা হবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন