ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

২০২৪ জানুয়ারি ২৬ ২৩:১৬:৫২
সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশই ১০ কোম্পানির শেয়ারে

বিদায়ী সপ্তাহে (২১-২৫ জানুয়ারী) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৪ হাজার ৮৫২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার ২০.৫৫ শতাংশ হয়েছে মাত্র ১০ কোম্পানির শেয়ারে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গত সপ্তাহে ৩৯৬ কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এরমধ্যে গত সপ্তাহের মোট লেনদেনের ২০.৫৫ শতাংশ হয়েছে ১০ কোম্পানির শেয়ারে।

দশ কোম্পানির মধ্যে সপ্তাহটিতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিডি থাই অ্যালুমিনিয়ামের। কোম্পানিটির ৪ কোটি ২০ লাখ ২৫ হাজার ৮৮০ টি শেয়ার হাত বদলের মাধ্যমে ১৩৮ কোটি ৬৮ লাখ টাকায় লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.৮৬%।

ডিএসইতে গত সপ্তাহে সবচেয়ে বেশি লেনদেন হওয়া অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ওরিয়ন ইনফিউশনের ২.৭২%, ফরচুন সুজের ২.৩৯%, ফু-ওয়াং ফুডে ২.০২%, দেশবন্ধু পলিমারের ২.০০%, কর্ণফুলি ইন্স্যুরেন্সের ১.৯৪%, লাফার্জ হোলসিমের ১.৭১%, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১.৬৬%, ব্র্যাক ব্যাংকের ১.৬৬% ও সী পার্লের ১.৫৯% লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন