ঢাকা, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩

তিন খাতে বিনিয়োগ করবে প্রাইম ব্যাংক

২০২৩ আগস্ট ১৬ ০৯:৫৯:২৮
তিন খাতে বিনিয়োগ করবে প্রাইম ব্যাংক

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রাইম ব্যাংকের পরিচালনা পর্ষদ মোবাইল ব্যাংকিং, অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিসেস ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং ডিজিটাল ব্যাংকিংয়ে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি থেকে অন্যান্য উদ্যোক্তাদের সঙ্গে ডিজিটাল ব্যাংকিং গঠন করবে। যার নাম হবে ‘ডিজি১০ ব্যাংক পিএলসি’। এক্ষেত্রে প্রাইম ব্যাংক থেকে ১২ কোটি ৫০ লাখ টাকা বিনিয়োগ করা হবে।

অন্যদিকে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এর জন্য কমপক্ষে ৪৫ কোটি টাকার পরিশোধিত মূলধন দিয়ে সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রাইম ব্যাংকের পর্ষদ। এছাড়া অ্যাসেট ম্যানেজমেন্ট সার্ভিসেস ও অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এর জন্য ১০ কোটি টাকার পরিশোধিত মূলধন দিয়ে সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন