ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

টপটেন লুজারের ৫০ শতাংশ বীমা কোম্পানি

২০২৩ আগস্ট ২৪ ১৮:০৪:৫৬
টপটেন লুজারের ৫০ শতাংশ বীমা কোম্পানি

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন লুজারে বীমা খাতের কোম্পানিগুলো আধিপত্য দেখা গেছে। এদিন টপটেন লুজারের ১০টির মধ্যে ৫টি বা ৫০ শতাংশ কোম্পানিই বীমা খাতের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে টপটেন লুজার তালিকার ২য় স্থানে উঠে এসেছে মার্কেন্টাইল ইন্স্যুরেন্স। আজ কোম্পানিটির শেয়ার দর ৫.৪১ শতাংশ কমেছে।

আজ ডিএসইর টপটেন লুজার তালিকায় উঠে আসা বীমা খাতের অন্য কোম্পানগুলোর মধ্যে- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৩.৮৬ শতাংশ, রূপালি লাইফ ইন্স্যুরেন্সের ৩.৩৭ শতাংশ, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ২.৫৪ শতাংশ ও প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের ২.৪১ শতাংশ শেয়ার দর কমে টপটেন লুজারে জায়গা করে নিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন