ঢাকা, রবিবার, ৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

শ্রম আইনের লঙ্ঘনও আছে

দেশ জেনারেল ইন্স্যুরেন্সে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

২০২৪ জুন ০৬ ০৯:৪৩:৪৯
দেশ জেনারেল ইন্স্যুরেন্সে অতিরিক্ত ম্যানেজমেন্ট ব্যয়

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত দেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্দেশনা অমান্য করে নির্ধারিত সীমার থেকে অতিরিক্ত ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা ব্যয় করেছে। এছাড়া শ্রম আইন পরিপালন করছে না কোম্পানি কর্তৃপক্ষ।

কোম্পানিটির ২০২৩ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় নিরীক্ষক এই তথ্য জানিয়েছেন।

নিরীক্ষক জানিয়েছেন, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কর্তৃপক্ষ আইডিআরএর এসআরও নং ২৮০-ল/২০১৮তে বর্ণিত সীমার থেকে বেশি ম্যানেজমেন্ট ব্যয় করেছে।

এই বীমা কোম্পানিটিতে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ডের (ডব্লিউপিপিএফ) টাকা রয়েছে। কিন্তু নিয়ম অনুযায়ি বিতরন করছে না বলে জানিয়েছেন নিরীক্ষক।

উল্লেখ্য, ২০২১ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া দেশ জেনারেল ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৪০ কোটি টাকা। এরমধ্যে ৪০ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) হাতে। কোম্পানিটির বুধবার (০৫ জুন) শেয়ার দর দাঁড়িয়েছে ২৫.৭০ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন