ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

সাপ্তাহিক গেইনারের শীর্ষে সমতা লেদার

২০২৪ জুন ১৪ ১৪:০৫:০৯
সাপ্তাহিক গেইনারের শীর্ষে সমতা লেদার

অর্থ বাণিজ্য প্রতিবেদক : গত সপ্তাহে (৯-১৩ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে টপটেন গেইনারে উঠে এসেছে সমতা লেদার। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ার দর ১৮.১৮ শতাংশ বৃদ্ধির মাধ্যমে টপটেন গেইনার তালিকায় শীর্ষে উঠে এসেছে।

সপ্তাহটিতে ডিএসইতে টপটেন গেইনারের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে - এটলাস বাংলার ১৬.৭৫ শতাংশ, মিথুন নিটিংয়ের ১৬.১৮ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৪.৬৮ শতাংশ, ইউনিলিভার কনজ্যুমারের ১৩.৮৩ শতাংশ, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ১২.৪৬ শতাংশ, ক্যাপিটেক গ্রামীণ ব্যাংক গ্রোথ ফান্ডের ১০.৬২ শতাংশ, গ্লোবাল হেভী কেমিক্যালের ১০.৩৯ শতাংশ, ভিএফএস থ্রেড পাইপের ৯.৪৫ শতাংশ ও সেনা কল্যাণ ইন্স্যুরেন্সের ৮.৫৫ শতাংশ শেয়ার দর বেড়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন