ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বার্জার পেইন্টসের ৫০০% লভ্যাংশ ঘোষণা

২০২৪ জুলাই ২৮ ০৯:৫৪:০৩
বার্জার পেইন্টসের ৫০০% লভ্যাংশ ঘোষণা

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টস বাংলাদেশ এর পরিচালনা পর্ষদ ২০২৩-২৪ অর্থবছরের ব্যবসায় শেয়ারহোল্ডারদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির ওই বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৬৯.৯২ টাকা। আর গত ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩০৯.৫৩ টাকায়।

বার্জার পেইন্টসের ঘোষিত লভ্যাংশসহ অন্যান্য আলোচ্য বিষয়সমূহ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারন সভা (এজিএম) অনুষ্ঠিত হবে আগামী ২ অক্টোবর। এলক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ১৮ আগস্ট রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন