ভূয়া প্লেসমেন্টের অ্যাগ্রো অর্গানিকা হাতিয়ে নিয়েছে ৫ কোটি টাকা : শাস্তির দাবি
শেয়ারবাজার থেকে টাকা উত্তোলনের আবেদনের আগে হুট করে অ্যাগ্রো অর্গানিকা ২৭ লাখ টাকার পরিশোধিত মূলধনের কোম্পানি থেকে ৩৮ কোটি টাকা হয়ে যায়। এই অস্বাভাবিক মূলধন বৃদ্ধি করা হয়েছে অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে। এমন কিছু প্রতিষ্ঠানের নামে কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার ইস্যু দেখানো হয়েছে, যেগুলোর অস্তিত্বই নেই। যাতে ওইসব অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে ইস্যু করা শেয়ারের বিপরীতে কোম্পানিতে টাকা আসা নিয়ে উঠেছে প্রশ্ন। কারন অস্তিত্বহীন প্রতিষ্ঠানের পক্ষে স্বভাবিকভাবেই কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার কেনার সক্ষমতা থাকে না। এই অবস্থার মধ্য দিয়ে শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কাছ থেকে ৫ কোটি টাকা তুলে নিয়ে গেছে অ্যাগ্রো অর্গানিকা।
অর্থ বাণিজ্যর প্রতিনিধিরা অ্যাগ্রো অর্গানিকা থেকে প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা কিছু কোম্পানির সরেজমিনে খোঁজ নিতে গিয়ে কোন অস্তিত্ব পায়নি।
শেয়ারবাজার থেকে ৫ কোটি টাকা নেওয়া অ্যাগ্রো অর্গানিকার গত ২০ ডিসেম্বর এসএমই প্লাটফর্মে লেনদেন শুরু হয়েছে। কোম্পানিটিকে শেয়ারবাজারে আনতে ইস্যু ব্যবস্থাপনার কাজ করেছে সবচেয়ে বিতর্কিত ইস্যু ম্যানেজার শাহজালাল ইক্যুইটি ম্যানেজমেন্ট লিমিটেড।
বাজার সংশ্লিষ্টদের মতে, প্লেসমেন্ট শেয়ার নিয়ে শেয়ারবাজারে অনেক বড় বড় কারসাজি হয়েছে। এরমধ্যে টাকা না দিয়েও প্লেসমেন্ট শেয়ার বেনামে ইস্যু একটি অন্যতম। এক্ষেত্রে কোম্পানিগুলো পণ্য বিক্রি থেকে বা অন্যকোন কারনে কোম্পানিতে ঢুকা অর্থকে ওই প্লেসমেন্ট শেয়ার ইস্যুর বিপরীতে দেখিয়ে দেয়। যা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) বিগত চেয়ারম্যান অ্ধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সময়ই বের হয়েছে। তারপরেও এই অপরাধ কিন্তু থেমে নেই। তাই অ্যাগ্রো অর্গানিকার বিষয়টি অবশ্যই কমিশনের ভালোভাবে খতিয়ে দেখা দরকার। অন্যথায় টাকা ছাড়া শেয়ার ইস্যু করা কোম্পানির শুধু পরিশোধিত মূলধন বাড়ে এবং ব্যবসা ক্রমানয়ে দূর্বল হয়ে পড়ে।
এক শীর্ষ মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) অর্থ বাণিজ্যকে বলেন, প্লেসমেন্টধারী কোম্পানির অফিস না থাকা অস্বাভাবিক। হতে পারে দু-একটি কোম্পানির অফিস ঠিকানা পরিবর্তন হয়েছে। কিন্তু অফিস থাকবে না এবং কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার কিনবে, তা যুক্তিসঙ্গত না। তাহলে বুঝতে হবে ওই প্লেসমেন্ট শেয়ারে ঝামেলা হয়েছে।
অ্যাগ্রো অর্গানিকার খসড়া প্রসপেক্টাসের ২১ পৃষ্টা অনুযায়ি, কোম্পানিটির ২০১৯ সালের ৩০ জুন পরিশোধিত মূলধন ছিল ২৭ লাখ টাকার কম। যে কোম্পানিটির শেয়ারবাজারে আসাকে কেন্দ্র করে পরের অর্থবছরে বেড়ে হয়ে যায় ৩৮ কোটি টাকার বেশি। অর্থাৎ কোম্পানির পরিশোধিত মূলধনের প্রায় পুরোটাই বা ৯৯.৩০ শতাংশ ইস্যু করা হয়েছে ২০১৯-২০ অর্থবছরে।
এই হঠাৎ করে মূলধন বৃদ্ধি নিয়ে বাজার সংশ্লিষ্টদের ন্যায় অর্থ বাণিজ্য কর্তৃপক্ষের কাছেও সন্দেহ জাগে। যার আলোকে এই নিয়ে সরেজমিন শুরু হয় প্লেসমেন্টহোল্ডারদের খোঁজ। কিন্তু প্লেসমেন্টহোল্ডার প্রতিষ্ঠানের কোন অস্তিত্ব পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএসইসির এক নির্বাহি পরিচালক অর্থ বাণিজ্যকে বলেন, কমিশন অভিযোগ খতিয়ে দেখে যদি প্লেসমেন্টহোল্ডারদের অস্বিত্ব না পায় এবং ভূয়া হিসেবে প্রমাণিত হয়, তাহলে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন...
কারসাজিতে হিরু চক্রের মুনাফা ১৬১ কোটি টাকা, জরিমানা ১৪ কোটি
আওয়ামীলীগের চাপে নিয়োগ : এখনো বহাল তবিয়তে ডিএসইর সিআরও
অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে ৪২ পৃষ্টায় প্রদত্ত শেয়ারহোল্ডারদের তালিকায় প্রতিষ্ঠান হিসেবে গ্রান্যাচার লিমিটেড, ইনভোটেক লিমিটেড, সিনার্জি ট্রেডিং লিমিটেড ও আর.কে এন্টারপ্রাইজের নাম রয়েছে। যেখানে কোম্পানিগুলোর ঠিকানা ও শেয়ারধারনের পরিমাণও রয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোর নামে ৩৩ লাখ ৭২ হাজার ২৫০টি শেয়ার রয়েছে। যেগুলোতে প্রতিটি শেয়ারে ১০ টাকা করে হিসেবে ৩ কোটি ৩৭ লাখ ২২ হাজার ৫০০ টাকা বিনিয়োগ দাঁড়ায়।
ওই কোম্পানিগুলো থেকে বিনিয়োগের সত্যতা জানতে অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে প্রদত্ত ঠিকানায় যায় অর্থ বাণিজ্যির প্রতিনিধিরা। কিন্তু একটি ঠিকানাতেও ৪টি প্রতিষ্ঠানের মধ্যে কোনটির অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি আপডেটেড প্রসপেক্টাসে সিনার্জি ট্রেডিং লিমিটেড এর পরিবর্তিত ঠিকানায় গিয়েও কোম্পানিটির অস্তিত্ব পাওয়া যায়নি। অন্যগুলোর ঠিকানা আপডেটেড প্রসপেক্টাসে অপরিবর্তিত রয়েছে।

প্রসপেক্টাস আপডেট করার আগে সিনার্জি ট্রেডিং লিমিটেড এর ঠিকানা দেখানো হয়েছিল-

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্লেসমেন্টহোল্ডার গ্রান্যাচার লিমিটেড ও ইনভোটেক লিমিটেড এর ঠিকানা দেখানো হয়েছে অ্যাগ্রো অর্গানিকার অফিস ভবনে। তবে কোন ফ্লোরে প্লেসমেন্টহোল্ডার দুটির ঠিকানা, তা উল্লেখ করেনি। প্রতিবেদক বিস্তারিত জানতে প্রসপেক্টাসে উল্লেখিত ৬৫ এলিফেন্ট রোডের ভবনে ঢুকে সব কয়টি অফিস ফ্লোরে গিয়ে কোন অস্তিত্ব পায়নি। এছাড়া ভবনে দায়িত্বরতরা ওই দুটি কোম্পানির নাম শোনেনি বলে জানায়।

এরপরে ৫ লাখ ২১ হাজার ৬৮৩টি প্লেসমেন্ট শেয়ার ধারন করা গ্রান্যাচার কোম্পানির ওয়েবসাইটে ঢুকে একটি যোগাযোগের নাম্বার পাওয়া যায়। ট্রু কলার অ্যাপসে যার নাম্বার দেখায় কাজী মাহমুদুল বারীর নাম। যার সঙ্গে যোগাযোগ করলে, তিনি জানান কোম্পানিটি বন্ধ আছে। আর ১১ লাখ ৫০ হাজার ৫৬৭টি প্লেসমেন্ট শেয়ারধারন করা ইনভোটেক লিমিটেডের নামে ওয়েবসাইটও খুঁজে পাওয়া যায়নি।
এদিকে বিজয় স্মরনীতে লায়ন শপিং কমপ্লেক্সে ২ লাখ প্লেসমেন্ট শেয়ারহোল্ডার হিসেবে আর.কে এন্টারপ্রাইজের নাম উল্লেখ করা হয়েছে। ওই ভবনের ৩য় তলায় অফিস ঠিকানা দেখানো হয়েছে। তবে ভবনটির কোন ফ্লোরেই আর.কে এন্টারপ্রাইজের অস্তিত্ব পাওয়া যায়নি। এছাড়া ওই ভবনে থাকা কয়েকটি দোকানের কর্মকর্তাদের জিজ্ঞেস করলেও আর.কে এন্টারপ্রাইজ নামের কোন প্রতিষ্ঠানের বিষয়ে কিছুই বলতে পারেননি।

অন্যদিকে আপডেটেড প্রসপেক্টাসে ১৫ লাখ প্লেসমেন্ট শেয়ারধারী সিনার্জি ট্রেডিং কোম্পানির ঠিকানা উল্লেখ করা হয়েছে তেজগাঁও শিল্পাঞ্চলের ১৫৯/সি। তবে ওই ৫ তলা ভবনের কোন ফ্লোরেই সিনার্জি ট্রেডিং নামের কোন কোম্পানির অস্তিত্ব পাওয়া যায়নি। এমনকি ভবনের কয়েকজনের কাছে জানতে চাইলে, তারা এমন কোম্পানির নাম শোনেনি বলে জানান।

এরপরে অ্যাগ্রো অর্গানিকার প্রসপেক্টাসে প্রদত্ত সিনার্জি ট্রেডিংয়ের পূর্বের ঠিকানা গুলশান-১ এর নিকেতনের ব্লক-ই, রোড-৮ এর ৩৪ ও ৩৬ নম্বর মুন আইল্যান্ড ভবনে গিয়েও কোম্পানিটির বিষয়ে কোন অস্তিত্ব জানা যায়নি। আবাসিক ওই ভবনের দায়িত্বরতরা এই কোম্পানির নামই শোনেননি বলে জানান। যার কোন অফিস কখনো ওই ভবনে ছিল না বলেও তারা জানান।

এছাড়া সিনার্জি ট্রেডিং কোম্পানি নামে গুগলে সার্চ দিয়েও ওই কোম্পানির কোন তথ্য পাওয়া যায়নি। তবে সিনার্জি ট্রেড কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট পাওয়া যায়। যেখানে যোগাযোগের প্রদত্ত নামারে কল দিলে অপরসাইড থেকে জানানো হয়, তারা শেয়ার ব্যবসার সঙ্গে জড়িত না এবং তাদের কোম্পানির নাম সিনার্জি ট্রেডিং লিমিটেড না।
এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমন অর্থ বাণিজ্যকে বলেন, ভুয়া ও অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে প্লেসমেন্টের অভিযোগ পুরাতন। টাকা ছাড়াই যে প্লেসমেন্ট শেয়ার ইস্যু করা হয়, তার একটি প্রমাণ সেই প্লেসমেন্টধারীর অস্তিত্ব না থাকা। যে প্রতিষ্ঠান কোটি কোটি টাকার প্লেসমেন্ট শেয়ার কিনে, তার অস্তিত্ব না থাকাটা অবশ্যই স্বাভাবিক না। কিন্তু এগুলো দেখবে কে? নিয়ন্ত্রক সংস্থা যদি ভালোভাবে খতিয়ে দেখে, তাহলেই অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে প্লেসমেন্ট শেয়ার ইস্যুর প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে।
এ বিষয়ে জানতে অ্যাগ্রো অগ্রানিকার ঠিকানায় মেইল করা হয়। এছাড়া হোয়াটসঅ্যাপে কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মোহাম্মদ শরীফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হয়। কিন্তু কোম্পানির পক্ষ থেকে কোন মন্তব্য করেনি।
পাঠকের মতামত:
- জিল বাংলা সুগারের লেনদেন সাময়িক স্থগিত
- বেস্ট হোল্ডিংস জরিমানার কবলে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ৪৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে উত্থান
- আজও লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- উসমানিয়া গ্লাসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দুই কোম্পানির লেনদেন বন্ধ আগামীকাল
- লোকসানে ড্রাগণ সোয়েটার
- সাউথইস্ট ব্যাংকের উদ্যোক্তা বেচবে ১০ লাখ শেয়ার
- ব্যাংক এশিয়ার পরিচালক সাড়ে ১০ লাখ শেয়ার বেচবে
- মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের অস্বাভাবিক দর বৃদ্ধি
- এনআরবিসি সিকিউরিটিজের বিরুদ্ধে বিনা অনুমতিতে শেয়ার বিক্রির অভিযোগ
- ফরচুন সুজের পরিচালক-কর্মকর্তাদের ৭.২০ কোটি টাকা জরিমানা
- সব সূচকে এগিয়েছে শেয়ারবাজার
- কমোডিটি এক্সচেঞ্জ চালু সময়ের দাবি
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- জিল বাংলার অস্বাভাবিক দর বৃদ্ধি
- উত্থান দিয়ে সপ্তাহ শুরু
- পদ্মা লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- মেঘনা ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- শ্রমিক অসন্তোষের পর আংশিকভাবে উৎপাদনে ফিরেছে ফু–ওয়াং ফুডস
- সর্বোচ্চ বোনাস ব্র্যাক ব্যাংকের, পিছিয়ে মিডল্যান্ড
- নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী
- এআই স্টকে ধস, রক্তাক্ত এশিয়ার দুই বাজার
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৫ হাজার ২১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৮১ কোটি টাকার লেনদেন
- আইপিও সহজ করতে বড় সংস্কার করা হবে: বিএসইসি চেয়ারম্যান
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- মন্দা কাটিয়ে পুনরুদ্ধারের পথে শেয়ারবাজার: ডিবিএ সভাপতি
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে উসমানিয়া গ্লাস
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে রিজেন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সোনার বাংলা ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- ডিএসইতে ছয় কার্যদিবস পর পতন
- পিপলস লিজিংয়ের লোকসান কমেছে ২ শতাংশ
- ইউরোপের ছয় দেশে লেভোথাইরক্সিন ট্যাবলেটের অনুমোদন পেল রেনাটা
- সাবসিডিয়ারিতে ২৯৩ কোটি টাকার বিনিয়োগ নিয়ে প্যারামাউন্ট টেক্সটাইলের বড় সিদ্ধান্ত
- বে লিজিংয়ের লোকসান কমেছে ২১ শতাংশ
- লভ্যাংশ দেবে না পিপলস লিজিং
- লভ্যাংশ দেবে না বে লিজিং
- রেমিট্যান্সে নতুন মাইলফলক
- চার আর্থিক প্রতিষ্ঠানকে শেষ সুযোগ
- রূপালী লাইফের শেয়ারে কারসাজি, সাড়ে ৫ কোটি টাকা জরিমানা
- সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা ফিরে পেল স্টক এক্সচেঞ্জ
- শেয়ারবাজারে বিনিয়োগ শিক্ষা কার্যক্রম আয়োজন করল বিএসইসি
- মিউচ্যুয়াল ফান্ড নিয়ে পুরোনো বিতর্কে বিএসইসি
- বাজেটে শেয়ারবাজারবান্ধব উদ্যোগে বিএমবিএর কৃতজ্ঞতা
- শেষ ষোলোতে ফ্রান্স
- হালান্ডের শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোয় নরওয়ে, সামনে ব্রাজিল
- ‘আলফা’-তে পারিশ্রমিকের শীর্ষে আলিয়া, কত পেলেন ববি-শর্বরী?
- পাপারাৎজ়ির আচরণে ক্ষুব্ধ সোনাক্ষী সিন্হা
- বুধবার শেয়ারবাজার বন্ধ
- লুজারের শীর্ষে বেস্ট হোল্ডিংস
- গেইনারের শীর্ষে বিএসআরএম
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- ডিএসইতে ৬ কার্যদিবসে বাড়লো ২০৯ পয়েন্ট
- লেনদেনের শীর্ষ ব্র্যাক ব্যাংক
- ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের লাইফ ফান্ড বেড়েছে
- পূণ:মূল্যায়নে ২১ কোটি টাকার সম্পদের দাম বাড়ল ৭৬৩ কোটি
- প্রাইম ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬৯ শতাংশ
- ফনিক্স ফাইন্যান্সের লোকসান কমেছে ৪৮ শতাংশ
- লভ্যাংশ দেবে না বেস্ট হোল্ডিংস
- লভ্যাংশ দেবে না ফনিক্স ফাইন্যান্স
- মাকসুদ কমিশনের বিদায় হলেও স্টক এক্সচেঞ্জে বহাল তাদের নিয়োগ দেওয়া পর্ষদ
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- গেইনারের শীর্ষে রহিম টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৭৪ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














