এজেন্টের মাধ্যমে বিক্রি হবে মিউচুয়াল ফান্ড
দেশে মিউচুয়াল ফান্ড জনপ্রিয় করতে এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ডের ইউনিট বিক্রির উদ্যোগ নেয়া হচ্ছে। এ লক্ষ্যে ‘লাইসেন্সডমিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট প্রোগ্রাম’ চালু করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম)।
বিআইসিএম’র কোর্স সম্পন্ন করে যে কেউ মিউচুয়াল ফান্ড বিক্রির এজেন্ট হিসেবে কাজ করতে পারবেন। একজন এজেন্ট তার ইচ্ছা অনুযায়ী যতখুশি ততো ফান্ড ম্যানেজারের মিউচুয়াল ফান্ড বিক্রি করতে পারবেন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট’র অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেয়া হয়।
সংবাদ সম্মেলনে বিআইসিএম’র নির্বাহী প্রেসিডেন্ট অধ্যাপক ড. মাহমুদা আক্তার বলেন, মিউচুয়াল ফান্ড রুলস ২০০১-এ স্পষ্ট ভাবে উল্লেখ করা আছে যে বিআইসিএম থেকে সংশ্লিষ্ট বিষয়ে কোর্স সম্পন্নকারীরা মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট হিসেবে কাজ করতে পারবে। এই লক্ষ্যে বিআইসিএম এই লাইসেন্সড মিউচুয়াল ফান্ড সেলিং এজেন্ট কোর্স চালুর ব্যাপারে উদ্যগ গ্রহণ করে।
তিনি বলেন, প্রাথমিক ভাবে এর কারিকুলাম ডিজাইনে ইন্সটিটিউটের অনুষদ সদস্যরা খসড়া তৈরি করেন। পরবর্তীতে, বাংলাদেশ সিকিউরিটজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহায়তায় এই ইন্ডাস্ট্রিতে যারা শীর্ষ পর্যায়ে রয়েছেন এবং যাদের এ সংক্রান্ত তাত্ত্বিক এবং বাংলাদেশের বাস্তবতার ভিত্তিতে প্রায়োগিক জ্ঞান রয়েছে, এরকম বিশেষজ্ঞদের নিয়ে ইন্সটিটিউটের অনুষদ সদস্যরা কর্মশালায় মিলিত হন।
এরপর আরেকটি কর্মশালার মাধ্যমে এর কারিকুলাম পূর্ণাঙ্গ রূপ দেয়া হয়। তারপর এটি ইন্সটিটিউটের একাডেমিক কমিটিতে উপস্থাপন করা হয় এবং সর্বশেষ পরিচালনা পর্ষদের সভাতে এ ব্যাপারটি অবগত করা হয়। কয়েক ধাপে এর কারিকুলাম চূড়ান্ত করার কারণে আমরা বলতে পারি যে এর কারিকুলামে বাস্তব সম্মত এবং প্রায়োগিক ব্যাপারটি পুরোপুরি ভাবে নিশ্চিত করা হয়েছে।
তিনি জানান, প্রোগ্রামটি ৩০ ঘন্টার মোট ৯টি মডিউলে বিভক্ত। যা ৪ দিনে বা ৯ দিনে সম্পন্ন করা হবে। এ ব্যাপারে অংশগ্রহণকারীদের রেসপন্স জানার পর এটা চূড়ান্ত করা হবে। ক্লাসগুলো বিআইসিএম’র ক্যাম্পাসেই হবে এবং প্রতি ব্যাচে আপাতত ১৫ জনকে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে।
তিনি আরও জানান, কোর্স ফি থাকবে ১২ হাজার টাকা। তবে প্রথম তিনটি ব্যাচের জন্য ৫০ শতাংশ ছাড়ে প্রোগ্রামটি চলমান থাকবে। আর গ্রুপ রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও থাকবে বিশেষ ছাড়। অভিজ্ঞ এবং এ পেশাতে বা সমগোত্রীয় পেশায় যারা ইতোমধ্যে আছেন, তাদের জন্য ক্ষেত্র বিশেষে বৃত্তি দেয়া হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চীফ অপারেটিং অফিসার কাজী মাশুক-উল হক, শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হাসান, গ্রীণ ডেল্টা ড্রাগন এসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শাহবাজ তালাত, ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর সভাপতি জিয়াউর রহমান ও সাধারণ সম্পাদক আবু আলী প্রমুখ।
আইডিএলসি এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের চীফ অপারেটিং অফিসার কাজী মাশুক-উল হক বলেন, আমাদের পার্শবর্তী দেশ ভারতে মিউচুয়াল ফান্ড বেশ জনপ্রিয়। সেখানে এজেন্টের মাধ্যমে মিউচ্যুয়াল ফান্ড বিক্রির কার্যক্রম চালু আছে। আমাদের দেশে মিউচুয়াল ফান্ড এখনো সেইভাবে জনপ্রিয় হয়নি। এর মাধ্যমে (এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিক্রি) দেশে মিউচুয়াল ফান্ডকে জনপ্রিয় করা যাবে।
বর্তমানে শেয়ারবাজারে যেসব মিউচুয়াল ফান্ড রয়েছে তার বেশিরভাগের দাম এনএভি’র অনেক নিচে। এরপরও ক্রেতা পাওয়া যাচ্ছে না। আবার ফান্ড ম্যানেজারগুলোর দক্ষতার অভাব রয়েছে এবং অতিতে বিভিন্ন অনিয়মের তথ্যও পাওয়া গেছে। এ পরিস্থিতিতে এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিক্রির উদ্যোগ কতোটা সফল হবে? সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে শান্তা এসেট ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান হাসান বলেন, আমরা আশা করি উদ্যোগটা সফল হবে।
তিনি বলেন, বর্তমানে শেয়ারবাজারে অনেক মিউচুয়াল ফান্ড এনএভি’র তুলনায় অনেক কম দামে বিক্রি হচ্ছে। কিছু মিউচ্যুয়াল ফান্ড ভালো করতে পারছে না। তার মানে এই নয় সব মিউচুয়াল ফান্ড খারাপ। বেশ কিছু মিউচুয়াল ফান্ড ভালো করছে। এজেন্টরা এ ক্ষেত্রে বিনিয়োগকারীদের পরামর্শ দিতে পারবেন। কোন মিউচুয়াল ফান্ড ভালো করছে, কোনটি খারাপ করছে তার তথ্য তুলে ধরে এজেন্টরা বিনিয়োগকারীদের পরামর্শ দিতে পারবেন।
ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ)-এর সভাপতি জিয়াউর রহমান বলেন, এটি (এজেন্টের মাধ্যমে মিউচুয়াল ফান্ড বিক্রি) একটি ভালো উদ্যোগ। তবে অতিতে মিউচুয়াল ফান্ড নিয়ে বেশকিছু অনিয়মের তথ্য উঠে এসেছে। সম্প্রাতিক সময়েও অনিয়ম হয়েছে। তাই ফান্ড ম্যানেজাররা যাতে স্বচ্ছতা ও জবাবদিহীতার মাধ্যমে থাকে তারও ব্যবস্থা করতে হবে। তা না হলে এর সুফল পাওয়া যাবে না।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- বাংলাদেশে মর্টগেজ রিফাইন্যান্স কোম্পানি আসছে
- ইংল্যান্ডে ফেরা নিয়ে বড় আভাস দিলেন হ্যারি কেইন
- রূপালী লাইফ ইন্স্যুরেন্সের নাম পরিবর্তন
- এবি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ
- লুজারের শীর্ষে জিবিবি পাওয়ার
- শেয়ারবাজারে ছয় কার্যদিবস পর উত্থান
- গেইনারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- রবিবার লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- রবিবার প্রিমিয়ার লিজিংয়ের লেনদেন বন্ধ
- উত্তরা ফাইন্যান্সে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক
- মিথুন নিটিংয়ের অস্বাভাবিক দর বৃদ্ধি
- দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ৪৪৪ শতাংশ
- রবির বিরুদ্ধে তদন্ত কমিটি পুনর্গঠন, বাড়ল সময়
- এআই শেয়ারে ধস, এক দিনেই উধাও ৩.৩৫ লাখ কোটি
- ‘আমার শোয়ার ঘর নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’
- ‘ক্যামেরার দিকে সালমান তাকালেই ম্যাজিক ঘটে’
- সংকটে বুক বিল্ডিংয়ে ১৫০ কোটি টাকা উত্তোলন করা এস্কয়ার নিট
- স্থগিত হিসাবের সঙ্গে যুক্ত অন্য হিসাবের তথ্যও চায় বিএফআইইউ
- এস আলমের বিদ্যুৎকেন্দ্রের জন্য ৩২ লাখ ডলারের এলসি অনুমোদন
- দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়াতে মরিয়া অস্ট্রেলিয়া, বললেন ক্যারি
- ডারউইন জয়ের পর র্যাঙ্কিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
- শেয়ারবাজারে টানা ৬ কার্যদিবস পতন
- আজও লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে রিলায়েন্স ওয়ান
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- উত্তরা ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ বিলুপ্ত করল বাংলাদেশ ব্যাংক
- ২০ শাখাকে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকিংয়ে রূপান্তরের অনুমোদন পেল এনসিসি ব্যাংক
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- সিএপিএম আইবিবিএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- লোকসান ৬ হাজার কোটি : খাতায় কৃত্রিম মুনাফা
- শাহরুখের ‘মান্নাত’-এ দুই সাপ, একটি উদ্ধার
- ‘বিজেপির আইটি সেল টাকা দিয়ে আমার মেয়েকে ট্রোল করে’: শত্রুঘ্ন
- বদলাচ্ছে অর্থবছর, বাড়তে পারে উন্নয়নকাজের গতি
- ৩০ বছরের চুক্তিতে খুলছে দুই বন্ধ টেক্সটাইল মিল
- স্বতন্ত্র পরিচালকদের প্যানেল গঠনে বিএসইসির ১০ সদস্যের কমিটি
- বিএসইসির ১৭ কর্মকর্তার বাধ্যতামূলক অবসর, পাঁচজনের বেতন অবনমন
- শেষ দিনে ভারতের চাই ৬ উইকেট, শ্রীলঙ্কার প্রয়োজন ২৮৮ রান
- ফারুক কেন ছিলেন অন্যদের চেয়ে আলাদা
- সেনা ইন্স্যুরেন্সের অস্বাভাবিক দর বৃদ্ধি
- শেয়ারবাজারে টানা ৫ কার্যদিবস পতন
- লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- ন্যাশনাল হাউজিংয়ের শেয়ার বেচবে ইউসিবি
- বিয়ে নিয়ে গুজব, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি পূজা চেরির
- সমুদ্রতটে অপুর স্টাইলিশ লুক, নজর কাড়ল কালো পোশাক
- এ বছরেই বাড়বে সরকারি চাকরিজীবীদের বেতন
- ৭৮ কোটি টাকা খরচের পর বাতিল হচ্ছে জাইকার ঋণের বিদ্যুৎ প্রকল্প
- কারসাজিতে শুধু জরিমানা নয়, হবে ফৌজদারি মামলা
- মুনাফার আড়ালে সংকটে ইবিএল
- সিরিজ জিততে এসেছি
- মামলা প্রত্যাহারেই মিলবে নীতি সহায়তা
- সিএপিএম বিডিবিএল ফান্ডের ভবিষ্যৎ নির্ধারণ ৭ অক্টোবর
- মার্জিন ঋণে নতুন সীমা নির্ধারণ
- ব্লক মার্কেটে ২৬ কোটি টাকার লেনদেন
- লুজারে পঁচা শেয়ারের আধিপত্য
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- সোনালি ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- অগ্রণী ব্যাংক ফান্ডের ৪% লভ্যাংশ ঘোষণা
- এসইএমএল গ্রোথ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্স ফান্ডের ১০% লভ্যাংশ ঘোষণা
- প্রাইম ব্যাংক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এনআরবি ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এএমসিএল ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইএফআইএল ইসলামিক ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- আইসিবি এমপ্লয়ীজ ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের ‘নো’ ডিভিডেন্ড
- হাজী আহমেদকে ১০ লাখ টাকা জরিমানা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














