আলোচনায় বিএসইসি কমিশনারকে ষড়*যন্ত্র করে পদত্যাগে বাধ্য করানো
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার ড. এটিএম তারিকুজ্জামান গত সপ্তাহে পদত্যাগ করেন। যিনি বর্তমান কমিশনারদের মধ্যে সবচেয়ে মেধাবী এবং সবচেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন ছিলেন। তারপরেও তাকে প্রথমে অব্যাহতি ও পরে দপ্তরবিহীন বা এক রকম ওএসডি করে পদত্যাগে বাধ্য করে তাৎক্ষণিক বিদায় করা হয়। যার পেছনে ছিল বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের হাত। আর এতে আড়ালে থেকে সবচেয়ে বেশি কাজ করেছে স্বৈরশাসক আওয়ামীলীগের অনেক সুযোগ-সুবিধা ভোগকারী অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেন।
রবিবার (২৩ সেপ্টেম্বর) বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সংবাদ সম্মলেনে আলোচনায় উঠে আসেন সদ্য পদত্যাগী কমিশনার তারিকুজ্জামান। যাকে মেধাবী হিসেবে আখ্যা এবং পদত্যাগে বাধ্য করানোর কারন জানতে চায় সাংবাদিকেরা।
আরো পড়ুন...
বিআইসিএম'র নির্বাহী প্রেসিডেন্টের পদত্যাগ
ড. এটিএম তারিকুজ্জামান ২৫ বছরেরও অধিক সময় শেয়ারবাজারের অভিজ্ঞতা সম্পন্ন একজন ব্যক্তিত্ব। কমিশনার হিসেবে গত ২০ মে যোগ দেওয়ার আগে তিনি দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ডিএসইতে যোগদানের আগে তিনি বিএসইসির নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। যে প্রতিষ্ঠানে তিনি ১৯৯৭ সালে যোগদান করেছিলেন।
এমন একজন অভিজ্ঞ কমিশনারকে অতিরিক্ত সচিব ড. নাহিদ হোসেনের ষড়যন্ত্রে পদত্যাগে বাধ্য করেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। যা মেনে নিতে পারেনি অন্যদের ন্যায় সাংবাদিক সমাজও। যে কারনে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে আলাপ নিয়ে সংবাদ সম্মেলন করা হলেও বেশিরভাগ সময়জুড়েই ছিল তারিকুজ্জামানের পদত্যাগে বাধ্য করানো ইস্যু।
এ বিষয়ে এক মার্চেন্ট ব্যাংকের প্রধান নির্বাহি কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, বিএসইসিতে অন্তর্বর্তীকালীন সরকার ঠিকভাবে সংস্কার করতে পারেনি। এখানে যোগ্য চেয়ারম্যান ও কমিশনার নিয়োগ দিতে পারেনি। এটা কিন্তু শেয়ারবাজারের সব স্টেকহোল্ডারদের কথা। কোথাও এমন কাউকে পাবেন না, যে বর্তমান রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনকে যোগ্য বলবে। এরমধ্যে আবার যে একজন মেধাবী ও যোগ্য কমিশনার ছিল, তাকে ষড়যন্ত্র করে তাড়ানো হয়েছে। যেখানে কমিশনারকে ষড়যন্ত্র করে সরানো হয় এবং চেয়ারম্যান তাতে জড়িত থাকে, সেই কমিশনের কাছে ভালো কিছু প্রত্যাশা করা বোকামি। তাই এই কমিশনকে পূণ:রায় ঢেলে সাজাতে হবে।
গত ১১ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে ৩ মাস বা ১০ ডিসেম্বর পর্যন্ত সময় দিয়ে অব্যাহতি দেয় সরকার। তবে ৩ মাস শেষ হওয়ার আগেই ব্যক্তিগত কারন দেখিয়ে গত ১৭ সেপ্টেম্বর তারিকুজ্জামান নিজে থেকে পদত্যাগ করেন। কারন ১১ সেপ্টেম্বর অব্যাহতির পরেও রাশেদ মাকসুদ ১৫ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে দপ্তরবিহীন করে অফিস আদেশ জারি করে।

এর আগে ৯ সেপ্টেম্বর তারিকুজ্জামানকে নিয়ে নজিরবিহীন ষড়যন্ত্র করে ড. নাহিদ হোসেন। যাকে অবৈধভাবে ডিএসইর স্বতন্ত্র পরিচালক করে নিয়োগ দিয়েছে বিএসইসি।
নাহিদ বিএসইসির কমিশনার অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের নাম ভাঙ্গিয়ে বিএসইসি কমিশনার ড. তারিকুজ্জামানকে পদত্যাগে চাপ দেন। গত ৯ সেপ্টেম্বর বিকালে ফোন করে তিনি ড. তারিকুজ্জামানকে পদত্যাগ করতে বলেন। এ সময় তিনি বলেন, ড. সালেহউদ্দিন তাকে দ্রুত ইমেইলে পদত্যাগপত্র পাঠাতে বলেছেন। কিন্তু অর্থ উপদেষ্টার দপ্তর সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করে, এ ধরনের কথা তিনি বলেননি।
এছাড়াও কমিশনার তারিকুজ্জামানের পদত্যাগ চেয়ে অর্থ উপদেষ্টার কাছে শিক্ষার্থীদের নাম করে একটি চিঠি দেওয়া হয়। ওই চিঠিতে কারও স্বাক্ষর নেই। যে ছাত্রদেরকে ষড়যন্ত্রের অংশ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে গুঞ্জন উঠে।
এসবের কারনেই রবিবারের সংবাদ সম্মেলনে সাংবাদিকরা বিএসইসি চেয়ারম্যানের কাছে প্রশ্ন রাখেন, মন্ত্রণালয় ৩ মাস সময় দিয়েছিল, তারপরেও উনাকে (তারিকুজ্জামান) তাড়ানোর জন্য আপনাদের তাড়াহুড়া কিসের ছিল, বিএসইসিরতো একটি সত্তা আছে, উনাকে কি মন্ত্রণালয় দপ্তরবিহীন করার আদেশ দিয়েছিল- এসব প্রশ্নের জবাবে মাকসুদ বলেন, এটা আমাদের পর্যায়ে না।
উনাকে কি মন্ত্রণালয় দপ্তরবিহীন করার আদেশ দিয়েছিল জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটার তো এভাবে উত্তর হয় না।
যুগান্তরের সিনিয়র রিপোর্টার মনির হোসেন প্রশ্ন রেখে বলেন, সরকার তাকে ৩ মাসের সময় দিল কিন্তু আপনারা তাকে ডেকে নিয়ে কেনো পদত্যাগে বাধ্য করলেন। আমরা শুধু এটা জানতে চাই। জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, এটা সরাসরি সরকারের সঙ্গে সমন্বয় করে কাজ করা হয়েছে।
এরপরে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে এতোদিন ধরে যে শুনে আসছিলাম বিএসইসি স্বাধীন, সেটা কি তাহলে না- জবাবে বিএসইসি চেয়ারম্যান বলেন, যে জায়গাটায় স্বাধীনভাবে কাজ করা দরকার, সে সব জায়গায় স্বাধীনতা প্রয়োগ করব। এর আলোকে দেশ রুপান্তরের সিনিয়র রিপোর্টার আলতাফ মাসুদ বলেন, কিন্তু আপনিতো (বিএসইসি চেয়ারম্যান) বিএসইসির স্বাধীন সত্ত্বা বজায় রাখতে পারছেন না।

(সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে না পেরে চলে যান)
এরপরে রাশেদ মাকসুদ বলেন, আপনারা যে জিনিসটা বুঝতে চাচ্ছেন না, সেটা হলো কমিশনার নিয়োগ কিন্তু আমরা দেই না। সেখান থেকেই বাতিলও করা হয়। তাহলে সরকার অব্যাহতি দিয়ে ৩ মাস সময় দেওয়ার পরেও কেনো দপ্তরবিহীন এবং পদত্যাগে বাধ্য করা হলো-এমন প্রশ্নে বিএসইসি চেয়ারম্যান সাংবাদিকদের উল্টো প্রশ্ন করে বলেন, আজকের এই প্রোগ্রামটা কি একজনকে (তারিকুজ্জামান) কেন্দ্র করে?
এরপরে সাংবাদিকরা বলেন, আপনাকেতো একাধিক প্রশ্ন করা হয়েছে। কিন্তু কোনটারই জবাব দিচ্ছেন না। যে (অতিরিক্ত সচিব নাহিদ) বিএসইসির কমিশনার নিয়োগ দেয় ও বাতিল বলে, তাকে কেনো ডিএসইর পর্ষদে রাখা হলো- এমন প্রশ্নও ছিল বিএসইসি চেয়ারম্যানের কাছে। এছাড়া সরকার তারিকুজ্জামানের মতো মেধাবী কমিশনারকে অব্যাহতি দেওয়া নিয়ে আপনি (বিএসইসি চেয়ারম্যান) কোন পদক্ষেপ নিয়েছেন কিনা, বিএসইসিতে স্বৈরাচারীতা কেনো ইত্যাদি প্রশ্ন করেন সাংবাদিকরা।
পাঠকের মতামত:
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- বিনিয়োগকারীরা হারালো ৬৯৫ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৩৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা














