ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ইসলামী ব্যাংকের দর বৃদ্ধির কারণ নেই : ডিএসই

২০২৪ সেপ্টেম্বর ২৬ ১২:৩৪:১৯
ইসলামী ব্যাংকের দর বৃদ্ধির কারণ নেই : ডিএসই

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ইসলামী ব্যাংকের শেয়ার দর কারণ ছাড়াই অস্বাভাবিক হারে বাড়ছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তদন্তে উঠে এসেছে। ফলে কোম্পানিটিতে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের সচেতন হওয়া উচিত।

জানা গেছে, ইসলামী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। ডিএসইর ব্যাখ্যা তলবের উত্তরে কোম্পানির পক্ষ থেকে সম্প্রতি জানানো হয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের শেয়ার দর এভাবে বাড়ছে।

উল্লেখ্য, ইসলামী ব্যাংকের গত ৬ আগস্ট শেয়ার দর ছিল ৩২.৬০ টাকায়। যা ২৫ সেপ্টেম্বর লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭০.৪০ টাকায়। অর্থাৎ দেড় মাসে শেয়ারটির দর বেড়েছে ৩৭.৮০ টাকা বা ১১৬ শতাংশ।

ব্যাংকটির এমন দর বৃদ্ধি এবং অধিক পরিমাণ শেয়ার লেনদেনের কারণ খতিয়ে দেখার নির্দেশও দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) এই বিষয়ে নির্দেশ দিয়ে ডিএসইর চিফ রেগুলেটরি অফিসার বরাবর চিঠি পাঠিয়েছে বিএসইসি। ডিএসইকে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছে কমিশন।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন