৩৩ কোম্পানি নিয়ে তদন্ত ও ৬০ বিও জব্দ
মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের জরিমানা ৪৩১ কোটি টাকা : বিনিয়োগকারীরা হারিয়েছে ৩৭ হাজার কোটি
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : সরকারের পতনের পরে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নেতৃত্বে পরিবর্তন এসেছে। এর মাধ্যমে বিএসইসির চেয়ারম্যান হিসেবে খন্দকার রাশেদ মাকসুদ দায়িত্ব নেওয়ার পর থেকেই শাস্তি দেওয়ার মধ্যে কমিশনকে ব্যস্ত রেখেছেন। যারা দেড় মাসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৪৩১ কোটি টাকার জরিমানা করেছে। তবে এই জরিমানা বাজারের মন্দাবস্থায় বা অসময়ে করার জেরে প্রতিনিয়ত বিনিয়োগ হারাচ্ছে বিনিয়োগকারীরা। এরইমধ্যে মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের দেড় মাসে বিনিয়োগকারীরা হারিয়েছে ৩৭ হাজার কোটি টাকা।
খন্দকার রাশেদ মাকসুদ বিএসইসির দায়িত্ব নেওয়ার পর থেকে শেয়ারবাজারে মন্দা ও অনাস্থা। তার নেতৃত্বে শেয়ারবাজার ভালো হওয়ার কোন সুযোগ দেখছেন না সাধারন বিনিয়োগকারী থেকে শুরু করে অন্যসব স্টেকহোল্ডাররা। বরং রাশেদ মাকসুদের যোগ্যতা নিয়ে এরইমধ্যে স্টেকহোল্ডারদের মধ্যে বড় ধরনের প্রশ্ন উঠেছে। এছাড়া বিনিয়োগকারীদের পক্ষ থেকে তার বিরুদ্ধে বিক্ষোভ মানববন্ধন করে পদত্যাগের দাবি তোলা হয়েছে।
গত ৫ আগস্ট সরকার পতনের পরে ১০ আগস্ট বিএসইসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম পদত্যাগ করেন। এর ২দিন পরে ১২ আগস্ট পদত্যাগ করেন কমিশনার অধ্যাপক ড.শামসুদ্দিন আহমেদ ও ড. রুমানা ইসলাম। এরপরে গত ১৮ আগস্ট খন্দকার রাশেদ মাকসুদকে চেয়ারম্যান এবং ২৮ আগস্ট মো. আলী আকবরকে ও ৩ সেপ্টেম্বর ফারজানা লালারুখ বিএসইসির কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এই কমিশন দায়িত্ব নেওয়ার দেড় মাসে ২৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করা হয়েছে। এছাড়া ৬০টি বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব জব্দ, পুরাতন ইস্যুতে ২৭ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ, ৯ কোম্পানির আইপিও/আরপিও ফান্ড ব্যবহার নিয়ে তদন্ত, ২৪ কোম্পানির অনিয়ম ও দর বৃদ্ধি নিয়ে তদন্ত এবং সালমান এফ রহমান-এসআলম ও তাদের পরিবার মালিকানাধীন কোম্পানি নিয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।
শেয়ারবাজারের মন্দায় কমিশনের এমন সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি বিনিয়োগকারীরা। যার ফলাফল নতুন কমিশনের নিয়োগের দিন থেকে বুধবার (০২ অক্টোবর) পর্যন্ত ডিএসইর ডিএসইএক্স মূল্যসূচক কমেছে ৪৫০ পয়েন্ট। এতে করে বাজার মূলধন কমেছে বা বিনিয়োগকারীরা তাদের ৩৬ হাজার ৯১৫ কোটি টাকার বিনিয়োগ হারিয়েছে।
এই অবস্থায় রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছে বিনিয়োগকারীরা। বুধবার (০২ অক্টোবর) রাজধানীর মতিঝিলে কয়েকটি ব্যানারে বিক্ষোভ-মানববন্ধন করে বিনিয়োগকারীরা। যারা সবাই বিএসইসি চেয়ারম্যান রাশেদ মাকসুদের পদত্যাগের দাবিতে তুলেছেন। এসময় বিএসইসি চেয়ারম্যানকে আওয়ামী লীগের দালাল ও শেখ হাসিনার প্রেতাত্মা আখ্যা দিয়েছে আন্দোলনরত বিনিয়োগকারী। এছাড়া স্ট্যান্ডার্ড ব্যাংকের মতো বাজে ব্যাংক থেকে চাকুরিচ্যুত হওয়া রাশেদের বিএসইসি চালানোর মতো যোগ্যতা নেই বলে দাবি করেছেন বিনিয়োগকারীরা।
মানববন্ধনে বিনিয়োগকারীরা বলেন, একজন অসুস্থ মানুষকে ফাঁসি দেওয়া হয় না। সুস্থ করে তারপরে দেওয়া হয়। একইরকম অবস্থায় শেয়ারবাজার। এই বাজার রয়েছে আইসিউতে। সেখানে পরিচর্যা বা চিকিৎসা করে সুস্থ করে তুলতে হবে আগে। কিন্তু রাশেদের নেতৃত্বাধীন কমিশন আইসিইউ থাকার মধ্যেই শেয়ারবাজারকে চিকিৎসার পরিবর্তে শাস্তি দিয়ে আরও অসুস্থ করে তুলছে।
এসব বিষয়ে জানতে বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকীর সঙ্গে যোগাযোগ করলেও তিনি ছুটিতে থাকায় মন্তব্য পাওয়া যায়নি।
দেখা গেছে, গত দেড় মাসে রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন ২৫ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৪৩১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা করেছে। ৪টি তালিকাভুক্ত কোম্পানির শেয়ার নিয়ে কারসাজির দায়ে এমনটি করা হয়েছে।
|
কারসাজির প্রতিষ্ঠানের নাম |
কারসাজিতে দোষী |
জরিমানার পরিমাণ |
|
বেক্সিমকো |
৯ ব্যক্তি-প্রতিষ্ঠান |
৪২৮.৫২ কোটি |
|
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স |
৭ ব্যক্তি-প্রতিষ্ঠানকে |
১.৬৩ কোটি টাকা |
|
হামি ইন্ডাস্ট্রিজ |
হাসিব হাসান |
১ কোটি টাকা |
|
কর্ণফুলি ইন্স্যুরেন্স |
৮ ব্যক্তি-প্রতিষ্ঠান |
২০ লাখ টাকা |
|
মোট |
২৫ ব্যক্তি-প্রতিষ্ঠান |
৪৩১.৩৫ কোটি টাকা |
আইপিও/আরপিও ফান্ড ব্যবহার নিয়ে ৯ কোম্পানির বিরুদ্ধে তদন্ত কমিটি :
আর্থিক জরিমানার বাহিরে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) বা পূণরায় গণপ্রস্তাবের (আরপিও) মাধ্যমে অর্থ উত্তোলন করা ৯ কোম্পানির ওই ফান্ড ব্যবহারের বিষয়ে তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, বেস্ট হোল্ডিংস লিমিটেড, ইনডেক্স অ্যাগ্রো, জেএমআই হসপিটাল, লুব-রেফ বাংলাদেশ, নাভানা ফার্মাসিউটিক্যালস, রিং সাইন টেক্সটাইলস, সিকদার ইন্স্যুরেন্স ও সিলভা ফার্মাসিউটিক্যালস।
যত ব্যক্তি ও কোম্পানি নিয়ে তদন্ত কমিটি গঠন :
এই কমিশন রহিমা ফুড, ইসলামী ব্যাংক, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রীম, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, সিডব্লিউটি প্রাইভেট ইক্যুইটি লিমিটেডের পরিচালিত ৪টি ফান্ড, মার্চেন্ট ব্যাংক স্ট্র্যাটেজিক ফিন্যান্স লিমিটেড, অ্যাসেট ম্যানেজার প্রতিষ্ঠান স্ট্র্যাটেজিক ইক্যুইটি ম্যানেজমেন্ট ও ইনভেস্টএশিয়া ক্যাপিটাল অ্যান্ড অ্যাসেট ম্যানেজমেন্ট ও ট্রাস্টি সেন্টিনেল ট্রাস্টি অ্যান্ড কাস্টডিয়াল সার্ভিসেস নিয়ে তদন্ত কমিটি গঠন করেছে।
অন্যদিকে বিএসইসির বিশেষ তদন্ত কমিটিকে প্রাথমকিভাবে বেক্সিমকোর সুকুক বন্ডসহ ১২ কোম্পানির বিষয়ে তদন্ত করবে বলে সিদ্ধান্ত নিয়েছে।
কোম্পানিগুলো হলো- বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা , আইএফআইসি গ্র্যান্টেড শ্রীপুর টাউনশিপ গ্রীন জিরো কূপন বন্ড, সিএসই এর স্ট্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেড, বেস্ট হোল্ডিংস লিমিটেড, আল-আমিন কেমিক্যাল, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড, ফরচুন সুজ লিমিটেড, রিং শাইন টেক্সটাইল লিমিটেড, একমি পেস্টিসাইডস লিমিটেড, কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড), কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ।
এছাড়া সালমান এফ রহমান ও তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এবং এসআলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, তাঁর স্ত্রী, মেয়ের স্বামী, আত্মীয়সহ তার নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহের কর্মকাণ্ডের বিষয়ে বিশদ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি।
শেয়ারবাজারের মন্দায় ২৭ কোম্পানিকে ‘জেড’ ক্যাটাগরিতে প্রেরণ :
শেয়ারবাজারে মন্দার মধ্যে গত ২৬ সেপ্টেম্বর হুট করে তালিকাভুক্ত ২৭ কোম্পানিকে সর্বনিম্ন ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করানো হয়। যে কোম্পানিগুলো ‘বি’ ক্যাটাগরিতে ছিল। এতে করে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।
কোম্পানিগুলো হচ্ছে- অ্যাসোসিয়েটেড অক্সিজেন, ইন্দোবাংলা ফার্মা, বিচ হ্যাচারি, দেশ গার্মেন্টস, এডভেন্ট ফার্মা, খুলনা পাওয়ার, প্যাসিফিক ড্যানিমস, ফরচুন সুজ, এনার্জিপ্যাক, ভিএফএস থ্রেডস ডাইং, শেফার্ড ইন্ডাস্ট্রিজ, এসকে ট্রিমস, লুব-রেফ বিডি, লিবরা ইনফিউশন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ফিনিক্স ফাইন্যান্স, অলিম্পিক এক্সেসরিজ, ন্যাশনাল টিউবস, ন্যাশনাল ব্যাংক, মিরাকল ইন্ডাস্ট্রিজ, জিএসপি ফাইন্যান্স, ফার কেমিক্যাল, সেন্ট্রাল ফার্মা, বিডি থাই, বে লিজিং, এটলাস বাংলাদেশ এবং আনলিমা ইয়ার্ন।
যত বিও হিসাব জব্দ :
শেয়ারবাজারে বড় পোর্টফোলিও পরিচালনা করা ব্যক্তিদের বিও হিসাব জব্দ করেছে রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। এক্ষেত্রে প্রায় ৬০টি বিও হিসাব জব্দ করা হয়েছে। এতে করে বাজারে গতি কমে এসেছে।
বিএসইসির নতুন কমিশন সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলাম ও তাঁর ছেলে জুহায়ের সারার ইসলাম এবং শেয়ারবাজারের আলোচিত কারসাজিকারক মো. আবুল খায়ের ও তার পরিবারের সদস্যদেরসহ ১১ ব্যক্তির বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাব স্থগিত করেছে।
একইদিনে বিও হিসাব স্থগিতের তালিকায় আরও রয়েছেন- বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাবেক সভাপতি মো. ছায়েদুর রহমান, তার স্ত্রী ফেরদৌসী বেগম, আবুল খায়ের হিরুর স্ত্রী কাজী সাদিয়া হাসান, তার পরিবারের সদস্য আবুল কামাল মাতবর, কনিকা আফরোজ ও সাজেদ মাতবর, জাবেদ এ মতিন এবং সিডব্লিটি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানির মনিজা চৌধুরী।
এদিকে স্বৈরচার আওয়ামীলীগ সরকারের ৬ মন্ত্রী ও সংসদ সদস্য (এমপি) এবং তাদের পরিবারের সদস্যদের বেনিফিসিয়িারি ওনার্স (বিও) হিসাব জব্দ করেছে বিএসইসি। এক্ষেত্রে মোট ২০ জনের বিও হিসাব জব্দ করা হয়েছে।
বিও হিসাব জব্দ করার তালিকায় সাবেক মন্ত্রী-এমপিদের মধ্যে রয়েছেন- সাবেক স্বরাষ্টমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ হাসান মাহমুদ, সাবেক ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ও সাবেক সংসদ সদস্য মহিউদ্দিন মহারাজ। এদের পরিবারের সদস্যদেরও বিও হিসাব জব্দ করা হয়েছে।
কয়েকটি ব্রোকারেজ হাউজ কর্তৃপক্ষকেও শাস্তির আওতায় এনেছে মাকসুদের নেতৃত্বাধীন কমিশন। এক্ষেত্রে ৪ ব্রোকারেজ হাউজ মশিউর সিকিউরিটিজ, ধানমন্ডি সিকিউরিটিজ লিমিটেড, সিনহা সিকিউরিটিজ ও পিএফআই সিকিউরিটিজ লিমিটেড এর পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। একইসঙ্গে ব্রোকারেজ হাউজগুলোর পরিচালকদের ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলন বন্ধ এবং সকল বিও হিসাব অবরুদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিও জব্দের তালিকায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ, তার স্ত্রী জীশান মীর্জা এবং ছোট মেয়ে তাহসিন রাইসা বিনতে বেনজীরের ১০টি বিও হিসাব জব্দ করা হয়েছে।
এছাড়া এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমান, তার প্রথম স্ত্রী লায়লা কানিজ, দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলী, দ্বিতীয় স্ত্রীর মেয়ে ইফতিমা রহমান মাধুরী, দ্বিতীয় স্ত্রীর ছেলে মুশফিকুর রহমান ইফাত, প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান (ইপসিতা), প্রথম স্ত্রীর ছেলে আহাম্মেদ তৌফিকুর রহমান এবং দ্বিতীয় স্ত্রীর ছেলে ইরফানুর রহমান ইরফানের মোট ৮টি বিও হিসাব স্থগিত করা করা হয়েছে।
পাঠকের মতামত:
- ১৪ কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ৩২% বৃদ্ধি
- ‘রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নিয়েছিল বান্ধবী’
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- লুজারের শীর্ষে রিং-শাইন
- গেইনারের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- বৃহস্পতিবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে ইউসিবি
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন ড. এম. তামিম
- ইউসিবির লেনদেন বন্ধ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু
- অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া
- কর্ণফুলি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ‘আমি আর পারছি না’
- মুনাফায় শীর্ষে রিল্যায়েন্স, তলানিতে দেশ জেনারেল
- এক্সিম ফান্ডে কারসাজির খোঁজ
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- পিএসআই ছাড়াই ৩৩% বাড়ল আমরা টেকনোলজিস
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৫ কোম্পানির লভ্যাংশ বিতরণ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু আগামীকাল
- সাউথ-ইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
- আগামীকাল ইউসিবির লেনদেন বন্ধ
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম
- বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
- খেলাপি-দুর্নীতিবাজদের এমডি হওয়ার পথ বন্ধ, রাষ্ট্রীয় ব্যাংকে নতুন নীতিমালা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা
- রজনীকান্তের জন্যই ‘নো-ক্যামিও’ নীতি ভাঙলেন বিজয় সেতুপতি
- নিন্দুকদের কড়া জবাব দিলেন বাঁধন
- জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স
- লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস
- চাকরিচ্যুতি আইনসম্মত: ডিএসই
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কয়েকজন ডিএসই কর্মকর্তার মানববন্ধন
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- লুব-রেফের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সৌরবিদ্যুৎ ও নতুন যন্ত্রপাতিতে ৩.৩২ কোটি টাকা বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- লেনদেন বাড়লেও সূচক অপরিবর্তিত
- ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৭ শতাংশ
- আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে দলে ভেড়াল চেলসি
- দুই গোলে এগিয়েও জিততে পারল না রিয়াল, মরিনহোর ফেরার ম্যাচে ড্র
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ
- বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














