সঞ্চিতি ঘাটতি ৩২৮৫ কোটি টাকা
শেয়ারপ্রতি ৫২ টাকার লোকসান যেভাবে কমে ১৪ টাকা
ইব্রাহিম হোসাইন (রেজোয়ান) : শেয়ারবাজারে তালিকাভুক্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। যার অন্যতম উদ্দেশ্য শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়া হলেও প্রতিষ্ঠানটিকে কারসাজিকারদের স্বার্থ উদ্ধারে ডাম্পিং স্টেশন বানানো হয়েছে। যাতে বস্তা পঁচা শেয়ারের পোর্টফোলিওতে ভরা প্রতিষ্ঠানটির পোর্টফোলিও। এতে করে স্বাভাবিকভাবেই বড় লোকসান প্রত্যাশিত। তবে কোম্পানি কর্তৃপক্ষ যথাযথ সঞ্চিতি গঠন না করে প্রকৃত লোকসান আড়াল করে আসছে দীর্ঘদিন ধরে। যার ধারাবাহিকতা ২০২৪-২৫ অর্থবছরেও অব্যাহত ছিল। যার মাধ্যমে ওই অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি (৫২) টাকার লোকসানকে কমিয়ে (১৪) টাকা দেখানো হয়েছে।
দেখা গেছে, কারসাজিকারদের ডাম্পিং স্টেশন হওয়ার কারনে কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে ৪৫০০ হাজার কোটি টাকা বা শেয়ারপ্রতি (৫২) টাকা লোকসান হয়েছে। তবে এ কোম্পানি কর্তৃপক্ষ ওই বছরের ব্যবসায় ১২১৪ কোটি টাকা বা শেয়ারপ্রতি (১৪) টাকা লোকসান দেখিয়েছে।
আইসিবির ২০২৪-২৫ অর্থবছরের আর্থিক হিসাবে এ তথ্য উঠে এসেছে।
এ খাতের সংশ্লিষ্টদের মতে, আইসিবি শেয়ারবাজারের গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। যার অন্যতম কাজ শেয়ারবাজারকে সাপোর্ট দেওয়া। কিন্তু বাস্তবে এ প্রতিষ্ঠানটিরই সাপোর্ট দরকার। শক্তিশালী এ প্রতিষ্ঠানটিকে এই অবস্থায় এনেছে কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারী। যারা শেয়ারবাজারের কারসাজিকারদের সঙ্গে যোগসাজোশে বস্তা পঁচা শেয়ার কিনে ডাম্পিং করেছে। এতে করে কারসাজিকাররা তাদের হাতে থাকা শেয়ার বিক্রি করে বেরিয়ে গেছে, আর আইসিবিকে আটকানো হয়েছে। যে কারনে প্রতিষ্ঠানটিকে এখন অনেক আনরিয়েলাইজড লোকসানের কবলে পড়তে হয়েছে। যে কারনে তৈরী হয়েছে সঞ্চিতি ঘাটতি।
আইসিবির ২০২৪-২৫ অর্থবছরে শেয়ারপ্রতি (১৪.০০) টাকা করে নিট লোকসান দেখানো হয়েছে ১ হাজার ২১৪ কোটি ১৬ লাখ টাকা। আর নিট সম্পদ ৩ হাজার ২৪৭ কোটি ৮৮ লাখ টাকা বা শেয়ারপ্রতি নিট ৩৭.৪৫ টাকা সম্পদ দেখানো হয়েছে।
তবে আর্থিক হিসাবে জানানো হয়েছে, এ কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরে সঞ্চিতি ঘাটতি ৩ হাজার ২৮৪ কোটি ৯০ লাখ টাকা। যা গঠন না করে অতিরঞ্জিত সম্পদ, মুনাফা ও ইক্যুইটি দেখানো হয়েছে। একইসঙ্গে দায় কম দেখানো হয়েছে।
তবে কোম্পানিটিকে বিএসইসি ওই সঞ্চিতি গঠনে ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সময় বর্ধিত করেছে। তবে বিএসইসির এই সুযোগ আন্তর্জাতিক হিসাব মানের সঙ্গে সামঞ্জসূপূর্ণ না। কারন কোম্পানিটিকে এখন সঞ্চিতি গঠন থেকে বিরত থাকার সুযোগ দিলেও ভবিষ্যতে ঠিকই এই বিশাল পরিমাণের সঞ্চিতি করতে হবে। সেটার প্রভাব এখন না দেখিয়ে ভবিষ্যতে দেখানো হবে। এটা এক ধরনের বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা।
হিসাব মান অনুযায়ি কোম্পানিটির ২০২৪-২৫ অর্থবছরেই ঘাটতির ৩ হাজার ২৮৪ কোটি ৯০ লাখ টাকা সঞ্চিতি গঠন করা দরকার ছিল। যা করা হলে কোম্পানিটির ওই বছরে ৪ হাজার ৪৯৯ কোটি ৬ লাখ টাকা বা শেয়ারপ্রতি (৫২) টাকা লোকসান হতো।
এদিকে ওই প্রয়োজনীয় সঞ্চিতি ২০২৪-২৫ অর্থবছরে গঠন করা হলে কোম্পানিটির দেখানো ৩ হাজার ২৪৭ কোটি ৮৮ লাখ টাকার নিট সম্পদ কমে ঋণাত্মক ৩৭ কোটি ২ লাখ টাকায় বা শেয়ারপ্রতি সম্পদ ৩৭.৪৫ টাকা থেকে কমে ঋণাত্মক (০.৪৩) টাকায় নেমে আসতো।
উল্লেখ্য, ১৯৭৭ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া আইসিবির পরিশোধিত মূলধনের পরিমাণ ৮৬৭ কোটি ২৬ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৩.৮০ শতাংশ। কোম্পানিটির রবিবার (০৭ ডিসেম্বর) শেয়ার দর দাঁড়িয়েছে ৩৬.৬০ টাকায়।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে দেশবন্ধু পলিমার
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ফারইস্ট নিটিং
- তিন কার্যদিবস পর শেয়ারবাজারে উত্থান
- আরএকে সিরামিকে সিইও নিয়োগ
- ঢাকা ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- মুনাফায় ফিরেছে আরএকে সিরামিক
- পিপলস ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯৭ শতাংশ
- টুইন টাওয়ারের একটি ভবন ভাড়া দেবে ন্যাশনাল ব্যাংক
- সোনা-রুপার দাম কত
- মোদীর ছবি বিতর্কে শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ
- শুটিংয়ে সহ-অভিনেতার সঙ্গে হাতাহাতি, মুখ খুললেন নোরা
- ছয় মিউচুয়াল ফান্ডে এলআর গ্লোবালের নিয়োগ বাতিল
- লোকসান সাড়ে ৩ হাজার কোটি, কাগজে মুনাফা ২২ কোটি
- এবার পতন দিয়ে সপ্তাহ শুরু
- নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগের সময়সীমা আবারও বাড়ল
- লুজারের শীর্ষে সিএপিএম আইবিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স
- ১০০ ব্রোকারেজ হাউজে নজরদারি জোরদার করছে বিএসইসি
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- ৮৮ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- ব্যাংক এশিয়ার ইপিএস কমেছে ১৬ শতাংশ
- ট্রাস্ট ব্যাংকের ইপিএস কমেছে ১২ শতাংশ
- লোকসানে হাইডেলবার্গ সিমেন্ট
- সিঙ্গার বাংলাদেশের লোকসান কমেছে
- বিএটিবিসির মুনাফা কমেছে
- বড় লোকসানে প্রিমিয়ার ব্যাংক
- করপোরেট গভর্ন্যান্স বিধিমালা বাস্তবায়নে কোম্পানি সেক্রেটারিদের ভূমিকা গুরুত্বপূর্ণ
- মিউচুয়াল ফান্ড খাতে আধুনিকায়নে সিডিবিএলকে সমন্বিত সফটওয়্যার তৈরির নির্দেশ
- বিজিআইসিতে লুটপাটে ক্ষতিগ্রস্ত শেয়ারহোল্ডাররা
- বিনিয়োগকারীরা হারালো ৯ হাজার ৬১৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- তিন কোম্পানির লভ্যাংশ বিতরণ
- সাপ্তাহিক লুজারে বীমা খাতের আধিপত্য
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- বড় পতন দিয়ে সপ্তাহ শেষ
- ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অগ্রণী ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের লোকসান বেড়েছে ১০৭ শতাংশ
- যমুনা ব্যাংকের মুনাফা বেড়েছে ২২ শতাংশ
- ফনিক্স ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ১১৩ শতাংশ
- শাহজালাল ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- প্রিমিয়ার ব্যাংকের লোকসান বেড়েছে ১৮৪ শতাংশ
- আলহাজ্ব টেক্সটাইলের ৩% লভ্যাংশ ঘোষনা
- বড় লোকসানে রূপালি ব্যাংক
- ছাত্র আন্দোলন নিয়ে মুখ খুললেন সালমান খান, শান্তিপূর্ণ প্রতিবাদের পক্ষে বার্তা
- নেহাকে ফের খোঁচা অভিজিতের
- লুজারের শীর্ষে প্রিমিয়ার ব্যাংক
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আইটি কনসালটেন্টস
- সূচক কমলেও লেনদেন বেড়েছে
- আইএমএফ প্রতিনিধিদলের সঙ্গে বিএসইসির বৈঠক, বন্ড বাজার উন্নয়নে গুরুত্ব
- ইউনিয়ন ক্যাপিটালের লোকসান বেড়েছে ৩৩ শতাংশ
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৯ শতাংশ
- রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপকের ২৫ বছরের কারাদণ্ড
- বাংলাদেশ ব্যাংকের ভেতরে বসেই জুয়া ও ক্রিপ্টো লেনদেন
- তালিকাভুক্তির দিনে ৭ শতাংশ রিটার্ন দিল এসবিআই ফান্ডস
- ‘সংসদের ভেতরে আতঙ্কে ছিলাম’
- ‘এত বড় তারকা, তবু নেই অহংকার’
- আইপিওতে ৬৪ কোটি টাকা, এক দশক পরও আসেনি সাফল্য
- শেয়ারবাজার ট্রাইব্যুনালে সরাসরি মামলার পথ খুলছে
- সিএসই-৩০ সূচকে ৪ কোম্পানির পরিবর্তন
- দুলামিয়া কটনের ৯৮% দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ইসলামী ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৪০ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














