শেয়াবাজারকে ‘ইমার্জিং মার্কেট’-এ উন্নীত করার লক্ষ্য আছে - প্রধানমন্ত্রীর উপদেষ্টা
অর্থ বাণিজ্য প্রতিবেদক : প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর পুঁজিবাজারের কাঠামোগত সংস্কারের প্রসঙ্গ টেনে বলেন, দেশের বাজারকে ‘ফ্রন্টিয়ার মার্কেট’ থেকে ‘ইমার্জিং মার্কেট’-এ উন্নীত করার লক্ষ্য রয়েছে।
রবিবার (০৮ মার্চ) পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরাম (সিএমজেএফ) আয়োজিত 'নতুন সরকারের জন্য শেয়ারবাজারে চ্যালেঞ্জ ও করণীয়' শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. তিতুমীর বলেন, দেশের পুঁজিবাজারকে শক্তিশালী করতে হলে সাধারণ মানুষের মালিকানা ও অংশগ্রহণ বাড়াতে হবে। বর্তমানে দেশের বাজার মূলধন মোট দেশজ উৎপাদনের (জিডিপি) মাত্র প্রায় ১২ শতাংশ, যা খুবই কম।
তিনি বলেন, আমরা চাই জনগণ উৎপাদন ও সেবা খাতের প্রতিষ্ঠানে মালিক হিসেবে অংশীদার হোক। অর্থনীতির গণতন্ত্রীকরণের অন্যতম উপায় হচ্ছে শক্তিশালী পুঁজিবাজার।
তিতুমীর বলেন, পুঁজিবাজারে মানুষের আস্থার বড় সংকট রয়েছে। অতীতে নানা কারসাজি ও অনিয়মের কারণে বিনিয়োগকারীরা আস্থা হারিয়েছেন।
তার মতে, এ সংকট কাটাতে বাজারভিত্তিক নিয়ন্ত্রক ব্যবস্থাকে শক্তিশালী করা জরুরি। অডিটর এবং ক্রেডিট রেটিং এজেন্সির মতো প্রতিষ্ঠানগুলো যদি দায়িত্বশীলভাবে কাজ না করে, তাহলে বাজারে স্বচ্ছতা ও আস্থা তৈরি করা সম্ভব নয়।
তিনি বলেন, ব্যালান্স শিট যাচাই করেন অডিটররা, মূল্যায়ন করেন অ্যাসেসররা এবং ঝুঁকি নির্ধারণ করে ক্রেডিট রেটিং এজেন্সি। এই প্রতিষ্ঠানগুলো যদি ঠিকভাবে কাজ না করে, তাহলে সাধারণ মানুষ পুঁজিবাজারে আস্থা পাবে না।
এ কারণে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এছাড়া বন্ড মার্কেট সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি। সরকারি প্রকল্প বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের বিনিয়োগে করদাতাদের টাকার ওপর নির্ভর না করে বন্ডের মাধ্যমে অর্থ সংগ্রহের দিকেও যেতে হবে বলে উল্লেখ করেন তিনি।
ইসলামিক ফাইন্যান্সের সম্ভাবনার কথা তুলে ধরে তিতুমীর বলেন, বাংলাদেশে ইসলামিক স্টক এক্সচেঞ্জ গড়ে তোলার বিষয়টি বিবেচনায় রয়েছে, যাতে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগকারীরা এখানে লেনদেন করতে পারেন।
প্রবাসী বাংলাদেশিদের জন্যও বিনিয়োগের বিশেষ গেটওয়ে তৈরির পরিকল্পনার কথা জানান তিনি।
তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ও ব্লকচেইন ব্যবহারের মাধ্যমে পুঁজিবাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়ানো হবে।
পুঁজিবাজারের ভবিষ্যৎ নিয়ে তিনি বলেন, শুধু শেয়ারের দর ওঠানামা দিয়ে শেয়ারবাজারকে বিচার করলে চলবে না। এটিকে সর্বজনের মালিকানা ও অংশগ্রহণের গভীর প্ল্যাটফর্মে পরিণত করতে হবে।
তিনি আশা প্রকাশ করে বলেন, নতুন সরকারের উদ্যোগে পুঁজিবাজারে সংস্কার ও রূপান্তরের বড় পরিবর্তন দেখা যাবে।
সিএফজেএফ সভাপতি মনির হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আহসান হাবীব রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আব্দুর রহমান।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. মনিরুজ্জামান। এছাড়াও বক্তব্য রাখেন- বিএসইসি কমিশনার মো. সাইসুদ্দিন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান মমিনুল ইসলাম, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) চেয়ারম্যান একেএম হাবিবুর রহমান, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজের (বিএপিএলসি) সভাপতি রিয়াদ মাহমুদ, বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সাধারণ সম্পাদক সুমিত পোদ্দার প্রমুখ।
পাঠকের মতামত:
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- কেডিএস এক্সেসরিজের লভ্যাংশ ঘোষণা
- শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা
- মোস্তফা মেটালের লভ্যাংশ ঘোষণা
- লোকসানী জেএমআই সিরিঞ্জের লভ্যাংশ ঘোষণা
- স্কয়ার ফার্মার লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে পিপলস লিজিং
- শেয়ারবাজারে ছুটির পরে টানা দুইদিন পতন
- গেইনারের শীর্ষে জেএমআই সিরিঞ্জ
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- ২৩ কোটি টাকার লভ্যাংশ পাচ্ছে খুলনা পাওয়ার
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ














