ঢাকা, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

সিলকো ফার্মার উন্নতি

২০২৬ মার্চ ১১ ০৯:৫৩:৫৬
সিলকো ফার্মার উন্নতি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়াবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালসের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ঘোষিত ১.১০ শতাংশ নগদ লভ্যাংশ শেয়ারহোল্ডারদের বিতরণ করায় কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরিতে স্থানান্তরিত করা হয়েছে। বুধবার থেকে কোম্পানিটি উভয় স্টক এক্সচেঞ্জের ‘বি’ ক্যাটাগরিতে লেনদেন করছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন