পৃথিবীর কোনো দেশে শক্তিশালী পুঁজিবাজার ছাড়া শিল্পায়ন হয়নি : এনবিআর চেয়ারম্যান
অর্থ বাণিজ্য প্রতিবেদক : পুঁজিবাজারকে ‘জুয়ার বাজার’ হিসেবে দেখার প্রবণতা থেকেও বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ শক্তিশালী পুঁজিবাজার ছাড়া শিল্পায়নে যেতে পারেনি।
নতুন সরকারের জন্য শেয়ারবাজারে চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে রোববার (৮ মার্চ) পুঁজিবাজার বিটের সাংবাদিকদের সংগঠন ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট'স ফোরাম (সিএমজেএফ) আয়োজিত এক সেমিনার বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বিশ্বের ইতিহাসে শিল্প বিপ্লবের সময় পাবলিক লিমিটেড কোম্পানির ধারণা এসেছে, যেখানে সাধারণ মানুষ ছোট ছোট অঙ্কের পুঁজি বিনিয়োগ করে বড় শিল্প প্রতিষ্ঠানের ভিত্তি গড়ে তোলে। কিন্তু বাংলাদেশে সেই ধারণা অনুযায়ী পুঁজিবাজারকে শক্তিশালী করা সম্ভব হয়নি।
তিনি বলেন, ব্যাংকের আমানত সাধারণত স্বল্পমেয়াদি হলেও শিল্প প্রতিষ্ঠানের অর্থায়ন দীর্ঘমেয়াদি। ফলে ব্যাংক থেকে দীর্ঘ সময়ের জন্য শিল্পকে সমর্থন দেওয়া কঠিন। অন্যদিকে পুঁজিবাজার থেকে ইকুইটির মাধ্যমে অর্থ সংগ্রহ করলে সেই অর্থ ফেরত দিতে হয় না, কোম্পানি লাভ করলে বিনিয়োগকারীরা লভ্যাংশ পান।
তিনি আরও বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীরা বেশি মুনাফার আশায় আসেন। তাই এখানে কেবল সেইসব কোম্পানির তালিকাভুক্ত হওয়া উচিত, যাদের দীর্ঘমেয়াদি লাভের সক্ষমতা ও সুস্পষ্ট ট্র্যাক রেকর্ড রয়েছে।
এনবিআর চেয়ারম্যান বলেন, অতীতে অনেক কোম্পানি তালিকাভুক্ত হলেও তারা প্রত্যাশিত মানদণ্ড পূরণ করতে পারেনি। অনেক প্রতিষ্ঠানের ব্যবসা বন্ধ হয়ে গেছে, কারখানা বন্ধ হয়ে গেছে। ফলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তিনি বলেন, এ পরিস্থিতি কাটাতে হলে তালিকাভুক্তির পুরো প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সব পক্ষকে শতভাগ সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো ধরনের ভুল তথ্য, মিথ্যা ঘোষণা বা ভ্রান্ত হিসাব দেওয়া চলবে না।
ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, পুরো অর্থনৈতিক ব্যবস্থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনা গেলে অনিয়মের সুযোগ অনেক কমে যাবে।
পুঁজিবাজারে প্রণোদনা দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকার অতীতে বিভিন্ন ধরনের কর ছাড় ও প্রণোদনা দিয়েছে। এমনকি ক্যাপিটাল গেইন কর কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে, তাও ৫০ লাখ টাকার বেশি আয়ের ক্ষেত্রে। কিন্তু তাতেও বাজারে স্থায়ী ইতিবাচক প্রভাব পড়েনি।
এনবিআর চেয়ারম্যানের মতে, কেবল প্রণোদনা দিয়ে সমস্যার সমাধান হবে না। বাজারে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে হবে।
পুঁজিবাজারকে শক্তিশালী না করে কোনো দেশ শিল্পায়নের পথে এগোতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান। তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টি ও শিল্প বিকাশের জন্য পুঁজিবাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বাংলাদেশে আইনের অভাব নেই, সমস্যা হচ্ছে বাস্তবায়নে।
মিউচুয়াল ফান্ড খাতের দুর্বলতার কথা উল্লেখ করে এনবিআর চেয়ারম্যান বলেন, তাত্ত্বিকভাবে মিউচুয়াল ফান্ডের ব্যবস্থাপনা সবচেয়ে দক্ষ হওয়ার কথা। কিন্তু বাস্তবে অনেক ক্ষেত্রে সেগুলোর পারফরম্যান্সই সবচেয়ে খারাপ।
তিনি বলেন, আইন ও বিধিমালা থাকা সত্ত্বেও যারা অনিয়ম করে সাধারণ মানুষকে প্রতারিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রেই বড় ঘাটতি রয়েছে। সাম্প্রতিক সময়ে শৃঙ্খলা ফেরাতে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব আহরণ বাড়ানোর দায়িত্ব মাথায় রেখেই কাজ করে। তবে একই সঙ্গে পুঁজিবাজারের উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা দিতে তারা প্রস্তুত আছেন।
আগে অনেক প্রণোদনা দেওয়া হয়েছে, কিন্তু প্রত্যাশিত ফল পাওয়া যায়নি, এই অভিজ্ঞতাটিও মনে রাখতে হবে- বলেন এনবিআর চেয়ারম্যান।
পাঠকের মতামত:
- Revised Price Sensitive Information of Mostafa metal
- কনফিডেন্স সিমেন্টের ১০% লভ্যাংশ ঘোষণা
- লীগ্যাছি ফুটওয়্যারের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইউসিবির ১১ কোটি ২০ লাখ শেয়ার কিনতে চান চেয়ারম্যান-সংশ্লিষ্ট দুই প্রতিষ্ঠান
- সাউথইস্ট ব্যাংকের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- কোহিনুর কেমিক্যালের ৩২.৫০% লভ্যাংশ ঘোষণা
- গেইনারের শীর্ষে ফনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- একদিন পরেই পতনে ফিরল শেয়ারবাজার
- মিউচুয়াল ফান্ড বিধিমালা নিয়ে চাপের মুখে বিএসইসি
- ব্লক মার্কেটে শত কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্রাইম ব্যাংক
- লাভের দৌড়ে ৯ ব্যাংক, লোকসান আরও বাড়ল রূপালীর
- লোকসানেও লভ্যাংশ দিচ্ছে ছয় কোম্পানি, দিচ্ছে না ১২টি
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ৮১ শতাংশ
- মুন্নু অ্যাগ্রোর ‘নো’ ডিভিডেন্ড
- বিএটিবিসির মুনাফা কমেছে ২৯ শতাংশ
- এম.এল ডাইংয়ের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- জিবিবি পাওয়ারের ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- মুন্নু সিরামিকসের ‘নো’ ডিভিডেন্ড
- ওয়াটা কেমিক্যালের ১৫% লভ্যাংশ ঘোষণা
- জেনেক্স ইনফোসিসের ১০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ক্যাল ইনভেস্টমেন্টসের দুই বিও হিসাব তদন্তে বিএসইসি
- সুদের ওপর কর্মকর্তাদের ভাগ
- Price Sensitive information of Techno Drugs Ltd.
- এসিআইয়ের লভ্যাংশ ঘোষণা
- এস্কয়ার নিটের ২০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ফার কেমিক্যালের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- ই-জেনারেশনের লভ্যাংশ ঘোষণা
- টেকনো ড্রাগসের লভ্যাংশ ঘোষণা
- সিলভা ফার্মাসিউটিক্যালসের ১ পয়সা লভ্যাংশ ঘোষণা
- সাফকো স্পিনিংয়ের ‘নো’ ডিভিডেন্ড
- নাভানা ফার্মাসিউটিক্যালসের লভ্যাংশ ঘোষণা
- কুইন সাউথের লভ্যাংশ ঘোষণা
- সূচকের উত্থানে বাড়ল লেনদেনও
- গেইনারের শীর্ষে ড্রাগন সোয়েটার
- ব্লক মার্কেটে ১৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- ৩২ কোম্পানির লভ্যাংশে বড় চমক : লোকসানেও দিচ্ছে চারটি
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফা কমেছে ৭৭ শতাংশ
- মুনাফা আকাশচুম্বি, লভ্যাংশ তলানি
- ইফাদ অটোজের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষনা
- বিডিকম অনলাইনের ১০% লভ্যাংশ ঘোষনা
- ইনফরমেশন সার্ভিসেসের ‘নো’ ডিভিডেন্ড
- এডিএন টেলিকমের ১০% লভ্যাংশ ঘোষনা
- ওরিজা অ্যাগ্রোর আড়াই পয়সা লভ্যাংশ ঘোষনা
- তমিজউদ্দিন টেক্সটাইলের ১৩% লভ্যাংশ ঘোষনা
- এমজেএল বাংলাদেশের লভ্যাংশ ঘোষনা
- পাঁচ বিনিয়োগকারীর শেয়ার বিক্রিতে অনিয়মের অভিযোগ, তদন্তে বিএসইসি
- বিডি অটোকারসের লভ্যাংশ ঘোষনা
- বিবিএস কেবলসের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না উসমানিয়া গ্লাস
- লভ্যাংশ দেবে না জাহিন স্পিনিং
- আরগন ডেনিমসের লভ্যাংশ ঘোষনা
- ইভিন্স টেক্সটাইলের লভ্যাংশ ঘোষনা
- লুজারের শীর্ষে মীর আখতার
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৯ কোটি টাকার লেনদেন
- ৭ কোটি টাকায় অফিসের জায়গা কিনবে সিটি ইন্স্যুরেন্স
- লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- তিন বিনিয়োগকারীকে ৪ কোটি ৮০ লাখ টাকা জরিমানা
- লোকসানেও লভ্যাংশ, মুনাফা করে নামমাত্র!
- সিলকো ফার্মার পাঁচ পয়সা লভ্যাংশ ঘোষনা
- রানার অটোর লভ্যাংশ ঘোষণা
- কেঅ্যান্ডকিউ এর ইপিএস ১১.২৫ টাকা, লভ্যাংশ ১ টাকা
- কপারটেকের ৩০ পয়সা লভ্যাংশ ঘোষণা
- তসরিফা ইন্ডাস্ট্রিজের ১৫ পয়সা লভ্যাংশ ঘোষনা
- সিঙ্গার বাংলাদেশের লোকসান বেড়েছে
- মালেক স্পিনিংয়ের মুনাফা আছে, লভ্যাংশ নাই
- মুন্নু ফেব্রিক্সের এক পয়সা লভ্যাংশ ঘোষনা
- বকেয়া বিমা দাবির দায় সাড়ে চার গুণ, মুনাফা কমেছে ৭৪%
- এডভেন্ট ফার্মার দেড় পয়সা লভ্যাংশ ঘোষনা
- Price Sensitive Information of Mostafa Metal Industries PLC
- ক্রাউন সিমেন্টের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- সোনালি পেপারের মুনাফা ও লভ্যাংশ বেড়েছে
- একমি ল্যাবরেটরিজের লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














