এবার ২৭ বিমা কোম্পানির নিরীক্ষা প্রতিবেদনে বিএসইসির উদ্বেগ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩১ ব্যাংক-লিজিং কোম্পানির পর ২৭টি বিমা কোম্পানির সর্বশেষ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে প্রশ্ন তুলেছেন নিরীক্ষকরা। বিশেষ করে, প্রতিকূল ও শর্তযুক্ত মতামত, বিষয়বস্তুর ওপর বিশেষ জোর, প্রতিষ্ঠান টিকে থাকা নিয়ে সন্দেহ এবং গুরুত্বপূর্ণ অনিশ্চয়তার কথা উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আর্থিক প্রতিবেদনে নিরীক্ষকদের দেওয়া মতামতের ভিত্তিতে এসব বিমা কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) হস্তক্ষেপ চেয়ে অনুরোধ জানিয়েছে বিএসইসি।
কমিশন মনে করে, নিরীক্ষকদের এসব পর্যবেক্ষণ বিনিয়োগকারীদের স্বার্থ, বাজারে স্বচ্ছতা এবং সামগ্রিকভাবে পুঁজিবাজারের প্রতি আস্থা ক্ষতিগ্রস্ত করতে পারে। তাই, বিমা খাতের প্রধান নিয়ন্ত্রক হিসেবে ২৭টি বিমা কোম্পানির বিষয়ে আইডিআরএর জরুরি হস্তক্ষেপ গ্রহণ প্রয়োজন।
সম্প্রতি বাংলাদেশ বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর বিএসইসির করপোরেট রিপোর্টিং ডিপার্টমেন্ট থেকে এ বিষয়ে একটি চিঠি দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
যেসব বিমা কোম্পানি চিহ্নিত :
এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি, এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, সেন্ট্রাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স পিএলসি, দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড, ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসি, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ লিমিটেড, জনতা ইন্স্যুরেন্স পিএলসি, মেঘনা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স লিমিটেড, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি, ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রিপাবলিক ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেড, সিকদার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
বিএসইসির পর্যবেক্ষণ :
বিএসইসি জানায়, বিমা কোম্পানিগুলোর ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী পরীক্ষা করে তারা দেখতে পায়, অধিকাংশ ক্ষেত্রে নিরীক্ষকরা এমন মতামত দিয়েছেন, যা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা ও সুশাসন নিয়ে প্রশ্ন তোলে। এ ধরনের প্রতিকূল বা শর্তযুক্ত নিরীক্ষা মতামত বিনিয়োগকারীদের আস্থা হ্রাসের সবচেয়ে বড় কারণ। কোনো কোম্পানির গোয়িং কনসার্ন থাকলে, সেটি বিশেষ নজর দেওয়ার বিষয়। পুঁজিবাজারকে স্থিতিশীল রাখতে আর্থিক প্রতিবেদনগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। আইডিআরএর প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সামগ্রিক আর্থিক সুশাসন আরো শক্তিশালী হবে।
বিএসইসির চিঠিতে বলা হয়েছে, পুঁজিবাজারের নিয়ন্ত্রক হিসেবে বিএসইসি তালিকাভুক্ত বিমা কোম্পানিগুলোর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন নিবিড়ভাবে পর্যালোচনা করছে। দেখা গেছে যে, নিরীক্ষকরা তালিকাভুক্ত ২৭টি বিমা কোম্পানির ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের বার্ষিক নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে মতামতের মাধ্যমে বিভিন্ন বিষয়ে জোর দিয়েছে। কমিশন গভীরভাবে উদ্বিগ্ন যে, নিরীক্ষকদের উপরোক্ত পর্যবেক্ষণ বিনিয়োগকারীদের স্বার্থ, তথ্য প্রকাশের স্বচ্ছতা এবং পুঁজিবাজারের সামগ্রিক আস্থার ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। আর্থিক প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করার জন্য এবং বিমা খাতের অখণ্ডতা রক্ষা করার জন্য প্রাথমিক নিয়ন্ত্রক হিসেবে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের প্রয়োজনীয় নিয়ন্ত্রক ব্যবস্থা নেওয়া অতি জরুরি।
তাই, উপরোক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে কমিশন প্রযোজ্য বিধিমালা অনুসারে উপরোক্ত বিমা কোম্পানিগুলোর বিরুদ্ধে যথাযথ নিয়ন্ত্রক ব্যবস্থা গ্রহণের জন্য আইডিআরএকে অবহিত করা হলো।
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে আইসিবি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান : স্কিম ওয়ান
- ব্লক মার্কেটে ৫৯ কোটি টাকার লেনদেন
- পতনে নামল শেয়ারবাজার
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- শেয়ারবাজারে লেনদেনের সময় ১০ মিনিট বৃদ্ধি
- সাইফ পাওয়ারটেকের ৩৩% দর বৃদ্ধি
- আইপিডিসি ফাইন্যান্সের নয় কার্যদিবসে ৪৪% দর বৃদ্ধি
- ন্যাশনাল ফিডের লোকসান কমেছে ৬৭ শতাংশ
- বার্জার পেইন্টসের ৫২৫% লভ্যাংশ ঘোষনা
- প্রাইম লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ ঘোষনা
- ঐশ্বরিয়াকে ‘আন্টি’ বলে বিতর্কে সোনম!
- কত মোটা হয়ে গেছ!
- করছাড় নয়, সেবার মানোন্নয়নেই পরিবর্তন সম্ভব
- আলিবাবার বিনিয়োগ কৌশলে পরিবর্তন: চাপে দারাজ বাংলাদেশ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- এবার সোনারগাঁও টেক্সটাইলের লেনদেন সাময়িক স্থগিত
- আতঙ্ক নয়, লেনদেন চালিয়ে যাওয়ার অনুরোধ ইসলামী ব্যাংকের
- শেয়ারবাজারে উত্থান অব্যাহত
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- আগামীকাল ২ কোম্পানির লেনদেন বন্ধ
- লাফার্জ হোলসিমের লভ্যাংশ বিতরণ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৬৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আইপিডিসি ফাইন্যান্স
- সিকদার ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১০ শতাংশ
- সিকদার ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- ফের ক্যামেরার নেপথ্যে আরিয়ান খান
- বিবাহবিচ্ছেদ নয়, সম্পর্ক রক্ষার চেষ্টায় বিজয়–সঙ্গীতা
- পুরো পর্ষদ বাতিল, দায়িত্ব নিলো কেন্দ্রীয় ব্যাংক
- বাজেট শেয়ারবাজারবান্ধব: সিএসই
- ২ হাজার ৬৭০ কোটি টাকার বিশেষ তারল্য সহায়তা পেল ইসলামী ব্যাংক
- শেয়ারবাজারে বড় উত্থান
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে প্রভাতী ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৫৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ বিডি থাই অ্যালুমিনিয়াম
- দুলামিয়া কটনের ৫১% দর বৃদ্ধি
- গ্লোবাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না সানলাইফ ইন্স্যুরেন্স
- গ্লোবাল ইন্স্যুরেন্সের ১০% লভ্যাংশ ঘোষনা
- মূলধন ও সম্পদ ব্যবস্থাপনায় বিধি লঙ্ঘন, চাপে অগ্রণী ইন্স্যুরেন্স
- দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- লেনদেনে ফিরেছে ৩ কোম্পানি
- বাজেট শেয়ারবাজার উন্নয়ন ও বিনিয়োগবান্ধব
- চাপে মধ্যবিত্ত ও পেনশনভোগীরা
- বিশ্বকাপের ক্যাম্প থেকে ইংল্যান্ডের অনুশীলন সরঞ্জাম চুরি
- দাপুটে জয়ে বিশ্বকাপ শুরু স্বাগতিক যুক্তরাষ্ট্রের
- ‘এদের মধ্যে পাকিস্তানপ্রেম বেশি’
- একাধিক বক্সঅফিস ব্যর্থতার পর সিদ্ধান্তে পরিবর্তন
- বিনিয়োগকারীরা হারালো ২ হাজার ৯৬৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৫৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ১৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- বাজেটে স্বর্ণালংকারে ভ্যাট কমল, গহনা কিনতে ব্যয় কমবে
- যেসব পণ্য–সেবার দাম বাড়তে পারে, যেগুলো কমার সম্ভাবনা
- বাজেট প্রতিক্রিয়া: শেয়ারবাজার হবে গতিশীল ও বিনিয়োগবান্ধব
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বেক্সিমকো
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে শ্যামপুর সুগার মিলস
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- ব্লক মার্কেটে ২৮ কোটি টাকার লেনদেন
- ইরান-আমেরিকার যুদ্ধের মধ্যে সামান্য উত্থান
- লেনদেনের শীর্ষ সামিট অ্যালায়েন্স পোর্ট
- প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- রবিবার দুই কোম্পানির স্পটে লেনদেন শুরু
- রবিবার লেনদেনে ফিরবে ৩ কোম্পানি
- পাইওনিয়ার ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- সোনার ভরি কমল প্রায় ২০ হাজার টাকা
- আইপিও সহজ ও প্রযুক্তিনির্ভর করা হবে
- নিটল ইন্স্যুরেন্সের মুনাফা কমেছে ১৬ শতাংশ
- এপিএসসিএল বন্ডের কূপণ রেট ঘোষণা
- তিন কোম্পানির লেনদেন বন্ধ
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














