ডিএসইর চেয়ারম্যান হলেন মোঃ মমিনুল ইসলাম
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ মমিনূল ইসলাম। বৃহস্পতিবার (০৩ অক্টোবর) ডিএসইর পূণঃগঠিত পরিচালকদের নিয়ে প্রথম পর্ষদ সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে।
এর আগে কয়েক ধাপের সংশোধনীতে বিএসইসি ৭জন স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক নিয়োগ দেন। এরা হলেন- মেজর জেনারেল ডক্টর মোঃ কামরুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মফিজুল ইসলাম রাশেদ, মেটলাইফ বাংলাদেশের সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম, বাংলাদেশ ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারী সাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ইসহাক মিয়া, আইপিডিসি ফিন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মমিনুল ইসলাম ও ফিন্স অ্যালায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডভাইজরি অ্যান্ড কনসালটেন্সির সিইও শাহনাজ সুলতানা।
এই পর্ষদ পূণঃগঠনের আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে গত ১৮ আগস্ট ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেন। পরে ২১ আগস্ট ৫ জন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে যাওয়ায় পদটি খালি হয়ে যায়।
ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে ৭ জন হবেন স্বতন্ত্র পরিচালক। বাকি ৬ জনের মধ্যে ৪ জন ট্রেক হোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন। এ ছাড়া ১জন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও ১জন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচালক হিসেবে থাকবেন।
ডিএসইর শূন্য পদে গত ১ সেপ্টেম্বর বিএসইসি সর্বপ্রথম ৭ জন স্বাধীন বা স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। এদের মধ্যে ৩ জনের ক্ষেত্রেই বিএসইসি আইন পরিপালন করেনি বলে বিতর্ক উঠে। যার ধারাবাহিকতায় ৩ জনের মধ্যে ২ জন ডিএসইর পর্ষদে যোগদান করবেন না বলে অপরাগতা স্বীকার করেন। এরপরে ১৮ সেপ্টেম্বর ডিএসইতে ওই ২ জনের শুন্য পদে আবারও নিয়োগ দেয় বিএসইসি। যে ২ জনের নিয়োগ নিয়েও বিতর্ক উঠে। যার ১দিনের মাথায় সংশোধনী আনে বিএসইসি।
গত ১৮ সেপ্টেম্বর বিএসইসি মাজেদুর রহমান ও ড. হেলাল উদ্দিনের পদে হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোম্পানীর সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন ও জেড এন কনসালট্যান্ট এর চীফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেয়। যাদের নিয়োগ আইনগতভাবে ঠিক হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে‘আবারও আইনের ব্যত্যয় ঘটিয়ে ডিএসইতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অর্থ বাণিজ্য।
অর্থ বাণিজ্যতে সংবাদ প্রকাশের দিন ওই ২জন ডিএসইর পর্ষদে অপারগতা স্বীকার করেছে বলে জানায় বিএসইসি। তাই ওই ২জনের জায়গায় আইপিডিসি ফিন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম ও ফিন্স অ্যালায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডবাইজরি অ্যান্ড কনসালটেন্সির সিইও শাহনাজ সুলতানাকে নিয়োগ দিয়েছে।
এরমধ্যে মোমিনুল ইসলাম সিআইবি রিপোর্টে ঋণখেলাপি ধরা পড়েন। যে কারনে ডিএসইর পর্ষদে যোগ দেওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়েন। পরবর্তীতে তিনি ঋণখেলাপির বিষয়টি সমাধান করে বুধবার (০২ অক্টোবর) ডিএসইতে কাগজ জমা দেন।
আরও পড়ুন....
এবার ঋণখেলাপিকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক বানালো বিএসইসি
স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির ২য় দফায় অনিয়ম : এবারও পরিবর্তন
ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়যন্ত্রকারী নাহিদ
ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন মাজেদুর রহমান
পরিচালক নিয়োগে জটিলতা : নির্দেশনা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে বিএসইসির চিঠি
এবার হেলাল উদ্দিনকে ডিএসইর স্বাধীন পরিচালক নিয়োগ নিয়ে বিতর্ক
স্বাধীন পরিচালক নিয়োগে ডিমিউচ্যুয়ালাইজেশন আইন পরিপালনের আহ্বান
ডিএসইতে বিএসইসির এককভাবে স্বাধীন পরিচালক চাপিয়ে দেয়া নজিরবিহীন
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে সাইফ পাওয়ারটেক
- গেইনারের শীর্ষে আইসিবি
- আইপিওর সময় কমছে, কাগজের স্বাক্ষরও থাকছে না
- এক বছরে বদলে যাবে শেয়ারবাজার : আমির খসরু
- বীমা খাত হতে পারে শেয়ারবাজারের বড় বিনিয়োগকারী
- প্রতারণা ঠেকাতে নজরদারির পরিধি বাড়াবে ডিএসই
- ১২ মাসে বদলে যাবে শেয়ারবাজার : গনি
- অডিটরদের ভূমিকায় প্রশ্ন, এফআরসি শক্তিশালী করার তাগিদ
- এবার পতনে সপ্তাহ শুরু
- ব্লক মার্কেটে ৩০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- আর্থিক হিসাব প্রকাশ করবে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- জিকিউ বলপেনের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














