এবার ঋণখেলাপিকে ডিএসইর স্বতন্ত্র পরিচালক বানালো বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) স্বতন্ত্র পরিচালক নিয়োগে চলিতেছে সার্কাস। যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। দুই দফায় আইন বর্হিভূত ব্যক্তিদের ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদে নিয়োগ দেয় বিএসইসি। যা পরিবর্তন করে ৩য় দফায়ও যোগ্য ব্যক্তিদের নিয়োগ দিতে পারেনি। এ দফায় একজন ঋণখেলাপিকে নিয়োগ দিয়েছে বিএসইসি। যা বিদ্যমান আইনে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হওয়ার সুযোগ নেই।
বিএসইসি সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর ২য় দফায় পরিবর্তনে আইপিডিসি ফিন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম ও ফিন্স অ্যালায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডবাইজরি অ্যান্ড কনসালটেন্সির সিইও শাহনাজ সুলতানাকে নিয়োগ দিয়েছে।
এরমধ্যে মোমিনুল ইসলাম ঋণ খেলাপি। যে কারনে ডিএসইর পর্ষদে যোগ দেওয়ার ক্ষেত্রে অযোগ্য হয়ে পড়েছেন।
ডিএসইর এক উর্ধ্বতন কর্মকর্তা অর্থ বাণিজ্যকে বলেন, কোন ঋণখেলাপি ডিএসইর স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। তবে সম্প্রতি নিয়োগ পাওয়া আইপিডিসি ফিন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলামের ঋণ তথ্য ব্যুরো (সিআইবি) ঠিক নেই। উনি একটি প্রতিষ্ঠানের গ্যারান্টার হিসেবে ঋণখেলাপি।
ডিএসই রেগুলেশন, ২০১৩ এর ৪ ধারার ‘ডি’ উপধারায় বলা আছে, বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্ট অনুযায়ি কোন ঋণখেলাপি ডিএসইর স্বাধীন পরিচালক হতে পারবেন না।
এ বিষয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম অর্থ বাণিজ্যকে বলেন, বারবার পরিচালক পরিবর্তন নিয়ে আর কিছু বলতে চাই না। তবে এই মুহূর্তে এসে আমাদের দাবি ডিএসইর পর্ষদকে সক্রিয় করা। পূর্ণাঙ্গ বা ১৩জনকে নিয়ে পর্ষদ চালাতে হবে, এমন কোন বিধান নেই। দু-একজন পরিচালক কম হলেও ডিএসইর পর্ষদ কাজ শুরু করতে পারে। এমনিতেই অনেকদিন ধরে ডিএসইর পর্ষদ অকেজো হয়ে রয়েছে। এভাবে দুনিয়ার কোন স্টক এক্সচেঞ্জ চলতে পারে বলে জানা নেই।
বিএসইসির পরিচালক ও মূখপাত্র ফারহানা ফারুকী অর্থ বাণিজ্যকে বলেন, মোমিনুল ইসলামের ঋণখেলাপির বিষয়টি এখনো আমরা জানি না।
বিএসইসি সর্বপ্রথম গত ১ সেপ্টেম্বর ডিএসইতে ৭ জন স্বাধীন বা স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেয়। এদের মধ্যে ৩ জনের ক্ষেত্রেই বিএসইসি আইন পরিপালন করেনি বলে বিতর্ক উঠে। যার ধারাবাহিকতায় ৩ জনের মধ্যে ২ জন ডিএসইর পর্ষদে যোগদান করবেন না বলে অপরাগতা স্বীকার করেন। এরপরে ১৮ সেপ্টেম্বর ডিএসইতে ওই ২ জনের শুন্য পদে আবারও নিয়োগ দেয় বিএসইসি। যে ২ জনের নিয়োগ নিয়েও বিতর্ক উঠে। যার ১দিনের মাথায় সংশোধনী আনে বিএসইসি।
গত ১৮ সেপ্টেম্বর বিএসইসি মাজেদুর রহমান ও ড. হেলাল উদ্দিনের পদে হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোম্পানীর সিনিয়র পার্টনার এ এফ নেসারউদ্দিন ও জেড এন কনসালট্যান্ট এর চীফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখত নাসিরকে নিয়োগ দেয়। যাদের নিয়োগ আইনগতভাবে ঠিক হয়নি। এ নিয়ে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে‘আবারও আইনের ব্যত্যয় ঘটিয়ে ডিএসইতে স্বতন্ত্র পরিচালক নিয়োগ’ শীর্ষক প্রতিবেদন প্রকাশ করে অর্থ বাণিজ্য।
অর্থ বাণিজ্যতে সংবাদ প্রকাশের দিন ওই ২জন ডিএসইর পর্ষদে অপারগতা স্বীকার করেছে বলে জানায় বিএসইসি। তাই ওই ২জনের জায়গায় আইপিডিসি ফিন্যান্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোমিনুল ইসলাম ও ফিন্স অ্যালায়েন্স অ্যান্ড রিস্ক অ্যাডবাইজরি অ্যান্ড কনসালটেন্সির সিইও শাহনাজ সুলতানাকে নিয়োগ দিয়েছে।
বিএসইসির ১ম বারের সংশোধনীতে ১৮ সেপ্টেম্বর নিয়োগ দেওয়া এ এফ নেসারউদ্দিনের নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোম্পানি ডিএসইর বর্তমান নিরীক্ষক। আর সৈয়দা জাকেরিন বখত নাসির ডিএসইর পরামর্শক হিসেবে বিগত ৩ বছরের মধ্যে কাজ করেছেন।
তবে ডিএসই রেগুলেশন, ২০১৩ এর ৫ ধারার ‘সি’ উপধারায় বলা আছে, স্বতন্ত্র পরিচালক প্রস্তাব করার বিগত ৩ বছরের মধ্যে স্টক এক্সচেঞ্জের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষ পার্টনার হিসেবে ব্যবসায়িক সর্ম্পক্য থাকলে কেউ স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। এছাড়া স্টক এক্সচেঞ্জের সঙ্গে সর্ম্পৃক্ত কোন প্রতিষ্ঠানের পরিচালক বা যথেষ্ট শেয়ারধারীও স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না।
এছাড়া ‘(ডি)’ উপধারায় বলা হয়েছে, যদি কেউ বিগত ৩ বছরের মধ্যে স্টক এক্সচেঞ্জ থেকে কোন সম্মানি নিয়ে থাকেন, সে ডিএসইর স্বতন্ত্র পরিচালক হওয়ার যোগ্য হবেন না।
এমন বিধান থাকার পরেও ডিএসইর নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসী চৌধুরী অ্যান্ড কোম্পানীর সিনিয়র পার্টনার এএফ নেসারউদ্দিন ও পরামর্শক হিসেবে কাজ করা জেড এন কনসালট্যান্ট এর চীফ কনসালট্যান্ট ও সিইও সৈয়দা জাকেরিন বখত নাসিরকে স্বাধীন পরিচালক হিসেবে নিয়োগ দেয় বিএসইসি। যেখানে হুদা ভাসীকে নিরীক্ষা কাজের জন্য ২০২৩ সালের ২১ ডিসেম্বর ডিএসইর নিরীক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। যে প্রতিষ্ঠানটির ডিএসইর ২০২৩-২৪ অর্থবছরের নিরীক্ষা কাজ চলমান রয়েছে।
অন্যদিকে সৈয়দা জাকেরিন বখ্ত নাসির ডিএসইর মানব সম্পদ মূল্যায়নে পরামর্শক হিসেবে ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের মাঝামাঝি পর্যন্ত দায়িত্ব পালন করেছেন। যার পরামর্শ দেওয়া চিঠি এখনো খুলে দেখতে পারেনি পরিচালনা পর্ষদ।
এর আগে গত ১ সেপ্টেম্বর ডিএসইর স্বতন্ত্র বা স্বাধীন পরিচালক হিসেবে ৭জনের মধ্যে কেএএম মাজেদুর রহমান, ড. মোহাম্মদ হেলাল উদ্দিন ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেনকে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে আইনের ব্যত্যয় হয়।
আরও পড়ুন....
স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির ২য় দফায় অনিয়ম : এবারও পরিবর্তন
ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়যন্ত্রকারী নাহিদ
ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন মাজেদুর রহমান
পরিচালক নিয়োগে জটিলতা : নির্দেশনা চেয়ে অর্থ মন্ত্রণালয়ে বিএসইসির চিঠি
এবার হেলাল উদ্দিনকে ডিএসইর স্বাধীন পরিচালক নিয়োগ নিয়ে বিতর্ক
স্বাধীন পরিচালক নিয়োগে ডিমিউচ্যুয়ালাইজেশন আইন পরিপালনের আহ্বান
ডিএসইতে বিএসইসির এককভাবে স্বাধীন পরিচালক চাপিয়ে দেয়া নজিরবিহীন
পাঠকের মতামত:
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- ভেনিসে অভিনেত্রী বাঁধনের ওপর হামলার অভিযোগ
- ব্যাংক ঋণের জামানত মূল্যায়নে ১৩১ প্রতিষ্ঠান
- আজকের বাজারে সোনার দাম কত
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- ‘নিজের থালা-বাসন নিজেই ধোয়’, স্বামী শিলাদিত্যকে নিয়ে যা বললেন শ্রেয়া
- ‘খেলনা বিমান’ মন্তব্য, নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটি টাকার মামলা
- সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক লেনদেন, টাকা তুলছেন গ্রাহকরা
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই
- শেয়ারবাজারের মন্দার কারণ ও করণীয় নিয়ে ডিএসই-ডিবিএর বৈঠক কাল
- ২০২৮ সালের মধ্যে ডেরিভেটিভ চালু করতে প্রস্তুতি নিচ্ছে বিএসইসি
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- অনেক চেষ্টা করে কোনমতে ইতিবাচক শেয়ারবাজার
- তালিকাভুক্ত কোম্পানির শেয়ার বাইব্যাকের সুযোগ চায় বিএসইসি
- এনআরবিসি ব্যাংকের ৩০ লাখ শেয়ার ভাইকে উপহার দেবেন উদ্যোক্তা
- প্রাইম ব্যাংকের ৯৪ লাখ শেয়ার মেয়েকে উপহার দিলেন উদ্যোক্তা
- লেনদেনে ফিরেছে সিটি ব্যাংক
- সাউথইস্ট ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ
- সুশাসনের আড়ালে ব্র্যাক ব্যাংকের ‘প্রতারণা’
- হাজী আহমাদ ব্রাদার্সের সব কার্যক্রম স্থগিত
- পাকিস্তান দলে বাবরের কতটা কর্তৃত্ব, প্রশ্ন তুললেন আথারটন
- মেসির পর আর্জেন্টিনার অধিনায়ক হওয়ার দৌড়ে কে এগিয়ে
- লুজারের শীর্ষে আমরা নেটওয়ার্কস
- গেইনারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ১৬ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি
- শেয়ারবাজারে ভয়াবহ ধস
- সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই
- লোকসানে নামল আমরা নেটওয়ার্ক
- আমরা নেটওয়ার্কের ১ পয়সা লভ্যাংশ ঘোষনা
- ‘প্রতারিত হয়েছিলাম’, বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ঈশা
- সিস্টেম লসেই বছরে ক্ষতি ২,৪২১ কোটি টাকা
- এলডিসি উত্তরণে শুল্কঝুঁকি, ইইউর ২৭ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী
- নিট ফেব্রিক আমদানির নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিজিএমইএ-বিকেএমইএ
- মাল্টিন্যাশনাল কোম্পানিকে পুঁজিবাজারে আসতেই হবে: বিএসইসি চেয়ারম্যান
- বিনিয়োগকারীরা ফিরে পেল ১ হাজার ১৭৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৯৫ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ৩২ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- ভালো কোম্পানি তালিকাভুক্ত হলে বাড়বে বাজারের গভীরতা: বিএসইসি চেয়ারম্যান
- কমতে কমতে ২ পয়েন্টে
- ডাইরেক্ট লিস্টিংয়ে বড় কোম্পানির শেয়ারবাজারে আসার সুযোগ
- বিশ্বকাপের হারের পর জাপানের সামনে আবার ব্রাজিল
- মেসির সম্মানে ১০ মিনিটে থামবে খেলা, এক মিনিটের করতালি
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ১৩ কোটি টাকার লেনদেন
- রবিবার সিটি ব্যাংকের লেনদেন বন্ধ
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- এবার বে-মেয়াদীতে রূপান্তর হচ্ছে ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ড
- অ্যাপলের নতুন সিইওর বেতন ৬৮০ কোটি টাকা
- লেনদেনে ফিরেছে মাইডাস ফাইন্যান্স
- ইত্যাদিতে শেষবারের মতো দেখা যাবে এ টি এম শামসুজ্জামান ও মাসুদ আলী খানকে
- সন্তানদের কাছে ফিরতে দিনে ১৮ ঘণ্টা কাজ করতেন প্রীতি
- দুই দিনেই ৩৭ হাজার গ্রাহক টাকা ফেরত চান, চাহিদা ২ হাজার ৪০০ কোটি
- ১৪৬ কোটি টাকা রাজস্ব ক্ষতি, ৩৮ লাখ ঘুষ: এনবিআরের দুই কর্মকর্তার শাস্তি
- এলএনজির দামে লাগামহীন উল্লম্ফন, কয়েক মাসে দ্বিগুণের বেশি
- বেক্সিমকোর সম্পদ নিলামের খবর বিনিয়োগকারীদের অন্ধকারে রেখে কেন?
- চার্টার্ড লাইফে মুনাফার চেয়ে অনিয়ম বেশি
- বিদেশের মাটিতে ট্রিপল সেঞ্চুরি, ইতিহাস গড়লেন তাওহিদ হৃদয়
- তামিমকে ছাড়িয়ে বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে নতুন রেকর্ড হৃদয়ের
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- কমোডিটি লেনদেন শিখতে মুম্বাইয়ে সিএসইর ৯ ব্রোকার
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ
শেয়ারবাজার এর সর্বশেষ খবর
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে সানলাইফ ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- সায়হাম টেক্সটাইলের ক্রেডিট রেটিং ‘AA-’
- বে-মেয়াদি হচ্ছে রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড
- জিডিপির আশাতীত প্রবৃদ্ধি, তবু শেয়ারবাজারে স্বস্তি নেই
- সায়হাম টেক্সটাইলের শেয়ারে অস্বাভাবিক উত্থান, তদন্তে ডিএসই














