বিএসইসিতে নামের তালিকা দিয়ে পাত্তা পেল না ডিএসই
স্বাধীন পরিচালক নিয়োগে স্বাধীনতা নেই ডিএসইর
অর্থ বাণিজ্য প্রতিবেদক : পরিচালনা পর্ষদে স্বাধীন পরিচালক মনোনয়নের জন্য ৯ জনের নাম বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) জমা দেয় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। কিন্তু নিজেদের স্বাধীন পরিচালক নিয়োগে স্বাধীনতা নেই দেশের এই প্রধান শেয়ারবাজারের। যাতে তাদের দেওয়া নামের তালিকা থেকে নয়, নিজেদের মতো করে নিয়োগ দিয়েছে বিএসইসি।
২০১৩ স্টক এক্সচেঞ্জ ডিমিউচ্যুয়ালাইজেশনের পর থেকে উভয় স্টক এক্সচেঞ্জে ৭ জন স্বাধীন পরিচালক নিয়োগ দেওয়া হয়। শুরুতে ১-২ বার ডিএসই কর্তৃপক্ষ তাদের পছন্দের লোকজনকে স্বাধীনভাবে স্বাধীন পরিচালক নিয়োগ দেয়। কিন্তু এরপর থেকে প্রতিবারই বিএসইসির কর্তারা তাদের পছন্দের ব্যক্তিদেরকে স্টক এক্সচেঞ্জে স্বাধীন নামের তল্পিবাহক পরিচালক নিয়োগ দিয়ে আসছে। যে কারনে সম্প্রতী সরকার পতনের পরে স্বাধীন পরিচালকেরা পদত্যাগ করতে বাধ্য হয়।
এ বিষয়ে ডিএসইর এক পরিচালক অর্থ বাণিজ্যকে বলেন, স্বাধীন পরিচালক নিয়োগে ডিএসইর মতামতকে কোন গুরুত্ব না দেওয়ায় শেয়ারহোল্ডার পরিচালকেরা এবং শেয়ারহোল্ডাররা খুবই হতাশ। এরমধ্যে বড় হতাশার কারন হচ্ছে স্বাধীন পরিচালক নিয়োগে বিএসইসি থেকেই নাম চেয়েছিল, আমরা দেওয়ার পরে তারা সেটাকে অবমূল্যায়ন করেছে। এতে করে শেয়ারহোল্ডারদের কাছে আমাদের আর মান-ইজ্জত থাকল না।
তিনি বলেন, বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে আলাপে তিনি স্বাধীন পরিচালক নিয়োগে নাম দিতে বলেছিলেন। যা দিতে দেরি হওয়ায় বিএসইসির এক নির্বাহি পরিচালক যোগাযোগ করে নাম দেওয়ার তাগাদা দেন। এরপর দেওয়া হয়। কিন্তু বিএসইসি আমাদেরকে কোন মূল্যায়ন করল না। অথচ আমরা ডিএসইর মালিক। তারপরেও তারা যদি নিজেদের মতো করেই নিয়োগ দেবে, তাহলে আমাদের কাছে নাম না চাইলেই পারত।
রবিবার (০১ সেপ্টেম্বর) বিএসইসিতে স্বাধীন পরিচালক নিয়োগে নামের তালিকা জমা দেয় ডিএসই কর্তৃপক্ষ। তবে একইদিনে সেটাকে ছুড়ে ফেলে নিজেদের মতো করে মাজেদের মতো বিতর্কিত ব্যক্তিকে চেয়ারম্যান করে ৭জনের স্বাধীন নামের পরাধীন পর্ষদ নিয়োগ দিয়েছে বিএসইসি।
ডিএসইর সিনিয়র এক শেয়ারহোল্ডার অর্থ বাণিজ্যকে বলেন, আমরা কয়েকদিন ধরেই শুনতেছিলাম মাজেদুর রহমানকে চেয়ারম্যান করবে বিএসইসি। এ নিয়ে ডিএসইর পরিচালকসহ শেয়ারহোল্ডারদের মধ্যে কয়েক দফায় মিটিং হয়েছে। এমনকি গতকাল রাত ১২টা পর্যন্ত মিটিং হয়েছে। যেখানে কেউই মাজেদুর রহমানকে চেয়ারম্যান হিসেবে চাননি।তারপরেও সেটাই আমাদের উপর চাপিয়ে দেওয়া হল।
ডিএসইর কর্তৃপক্ষের স্বতন্ত্র পরিচালক মনোনয়নের জন্য ৯ জনের নাম জমা দেয়। এই ৯ জনের মধ্য থেকে ৭ জনকে চূড়ান্ত মনোনয়ন দিতে বিএসইসিকে অনুরোধ করে।
তালিকার ৯ জনের মধ্যে ছিলেন-ফাহিম মাশরুর, সিলভানা কাদের সিনহা, অধ্যাপক শাবনাজ আমিন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদ, ড. শামস উদ্দিন আহমেদ, মোহাম্মদ ফোরকান উদ্দিন (এফসিএ), মোবাস্সের মোনেম, কামরান টি. রহমান ও জাহিদুর রহমান।
এদের মধ্যে ফাহিম মাশরুর, সিলভানা কাদের সিনহা, অধ্যাপক শাবনাজ আমিন ও ব্রিগেডিয়ার জেনারেল মো. মফিজুল ইসলাম রাশেদ এর নাম আজকের তালিকায় ঢুকানো হয়েছে। এর আগে গত ২৯ আগস্ট ড. শামস উদ্দিন আহমেদ, মোহাম্মদ ফোরকান উদ্দিন (এফসিএ), মোবাস্সের মোনেম, কামরান টি. রহমান ও জাহিদুর রহমানের পাঠানো হয়।
তবে বিএসইসি ডিএসইর সাবেক ব্যবস্থাপনা পরিচালক কে এ এম মাজেদুর রহমানকে চেয়ারম্যান করে ৭ জন স্বাধীন নামের পরিচালক নিয়োগে দিয়েছে। অন্যরা হলেন- মেজর জেনারেল ডক্টর মোঃ কামরুজ্জামান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব ডক্টর নাহিদ হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মফিজুল ইসলাম রাশেদ, সেন্টার অন ইনটিগ্রেটেড ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড প্যসিফিক (সিরডাপ) এর ডাইরেক্টর রিসার্চ ডক্টর মোঃ হেলালউদ্দিন, মেটলাইফ বাংলাদেশের সাবেক জেনারেল ম্যানেজার সৈয়দ হাম্মাদুল করীম এবং বাংলাদেশ ডাটা সেন্টার ও ডিজাস্টার রিকভারী সাইট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ ইসহাক মিয়া।
মাজেদুর রহমান ডিএসইর সাবেক এমডি। যাকে অধ্যাপক খায়রুল কমিশন তল্পিবাহক হিসেবে পূণ:নিয়োগ দেয়নি। যার বিরুদ্ধে একক ক্ষমতাবলে সিসিবিএলে আরও ৭-৮ বছর আগে ১৩০ কোটি টাকার বেশি বিনিয়োগের অভিযোগ আছে। যে প্রতিষ্ঠান এখনো আলোর মুখ দেখেনি। এছাড়া পছন্দের কর্মকর্তা-কর্মচারিদের ক্ষেত্রে পদোন্নতি দেওয়া নিয়েও ছিল অভিযোগ। যিনি দেশীয় কিছু প্রতিষ্ঠানের কাছে ডিএসইর কৌশলগত বিনিয়োগকারী হিসেবে গোপনে কম দামে শেয়ার বিক্রি করে দিতে চেয়েছিলেন। যা ডিএসইর সাবেক প্রেসিডেন্টদের প্রতিবাদের মুখে তার ওই উদ্যোগ বাতিল হয়ে যায়।
বেক্সিমকোর সুকুকসহ ১২ কোম্পানির অনিয়ম তদন্তে বিশেষ কমিটি গঠন
ডিএসইর পর্ষদ নিয়োগের বিষয়ে বিএসইসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্টক এক্সচেঞ্জ এর নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি (এনআরসি) কর্তৃক প্রস্তাব দাখিলের প্রেক্ষিতে কমিশন স্টক এক্সচেঞ্জ এর স্বতন্ত্র পরিচালক এর নিয়োগে অনুমোদন প্রদান করে থাকে। তবে ডিএসইর স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করায় বর্তমানে নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি(এনআরসি) নেই। এই কমিটি না থাকায়, স্বতন্ত্র পরিচালক নির্বাচন বিষয়ে ডিএসই হতে প্রস্তাব কমিশনে দাখিলের সুযোগ নেই। অধিকন্তু প্রয়োজনীয় সংখ্যক পরিচালক না থাকায়, নমিনেশন অ্যান্ড রেমুনারেশন কমিটি(এনআরসি) গঠনেরও সুযোগ নেই। সে প্রেক্ষিতে বর্তমানে স্বতন্ত্র পরিচালক না থাকায়, ডিএসই এর পরিচালনা পর্ষদ আইন অনুযায়ী পূর্ণাঙ্গ ও কার্যকর নয়।
এর আগে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে গত ১৮ আগস্ট ডিএসই চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজ মো. হাসান বাবু পদত্যাগ করেন। পরে ২১ আগস্ট ৫ জন স্বতন্ত্র পরিচালক পদত্যাগ করেন। বাকি ১ জন বিগ্রেডিয়ার জেনারেল এম ইমরান হামিদ ট্রান্সফার হয়ে যাওয়ায় পদটি খালি হয়ে যায়।
ডিএসই সূত্রে জানা যায়, ডিমিউচুয়ালাইজেশন আইন অনুযায়ী ডিএসইর পরিচালনা পর্ষদে ১৩ জন পরিচালক থাকবেন। এর মধ্যে ৭ জন হবেন স্বতন্ত্র পরিচালক। বাকি ৬ জনের মধ্যে ৪ জন ট্রেক হোল্ডারদের মধ্য থেকে নির্বাচিত হয়ে আসবেন। এ ছাড়া ১জন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও ১জন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পরিচালক হিসেবে থাকবেন।
পরিচালক নিয়োগে ট্রেকহোল্ডার ও স্বতন্ত্রদের মধ্যে এই বৈষম্যের বিপক্ষে দাবি তুলে তুলেছে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ)। অর্থ উপদেষ্টাকে দেওয়া তাদের এক চিঠিতে বলা হয়েছে, ঢাকা স্টক একচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩ ও ঢাকা স্টক একচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিম-এর পুনঃমূল্যায়নসহ ডিএসই’র পর্ষদ পরিচালক নিয়োগে সমতা আনতে হবে।
চিঠিতে বলা হয়েছে, স্টক একচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন আইন, ২০১৩ ও ঢাকা স্টক একচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিম-এর অধীনে ডিএসই পর্ষদে ৭ (সাত) জন স্বতন্ত্র পরিচালক নিয়োগের বিধান রয়েছে। উক্ত ৭ জন স্বতন্ত্র পরিচালকের মধ্য থেকে পর্ষদ চেয়ারম্যান নিয়োগ করা হয়।
অপরদিকে ডিএসই’র ২৫০ (দুইশত পঞ্চাশ) জন শেয়ারহোল্ডারদের প্রত্যক্ষ ভোটে ৪ (চার) জন শেয়ারহোল্ডার নির্বাচিত হয়ে পরিচালক হিসেবে পর্ষদে আসে। চেয়ারম্যানসহ ৭ (সাত) জন স্বতন্ত্র পরিচালকের সংখ্যাগরিষ্টতার ফলে ডিএসইসহ শেয়ারবাজারের যে কোন সিদ্ধান্তে তাদের একক আধিপত্য ও প্রভাব থাকে। স্বতন্ত্র পরিচালক ও শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্যে এমন সংখ্যাগত বৈষম্যের ফলে ডিএসইর কর্মকান্ড ও সিদ্ধান্তে ভিন্নতা ও বৈষম্য তৈরী হয়ে ২০১৩ সাল থেকে আজ ডিএসই একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিনত হয়েছে।
ডিএসইকে স্বাধীন, শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং শেয়ারবাজারের উন্নয়নে ডিএসইর ভূমিকা জোরদার করতে অর্থ উপদেষ্টার ডিএসইর পরিচালনা পর্ষদ সদস্যদের মধ্যে সমতা তৈরী করার দাবি জানানো হয়েছে। সেক্ষেত্রে ৬ (ছয়) জন স্বতন্ত্র পরিচালক ও ৬ (ছয়) জন শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগের বিধান রাখা এবং শেয়ারহোল্ডার পরিচালকদের মধ্য থেকে “চেয়ারম্যান” নিয়োগ করার কথা বলা হয়েছে।
পাঠকের মতামত:
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- তালিকাভুক্তির আগেই এনএসইর শেয়ারে ধাক্কা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














