বেক্সিমকোর সুকুকসহ ১২ কোম্পানির অনিয়ম তদন্তে বিশেষ কমিটি গঠন
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারের স্থিতিশীলতা, বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষা ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে বিগত সময়ের অনিয়ম, কারসাজি ও দুর্নীতির বিষয়ে আইন ও বিধি বিধানের আলোকে অনুসন্ধান ও তদন্ত করার বিশেষ তদন্ত কমিটি গঠন করেছে বিএসইসি। সিকিউরিটিজ অ্যান্ড কমিশন অধ্যাদেশ ২১ ধারা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ডএক্সচেঞ্জ কমিশন আইন ১৭ ধারা বিএসইসি জিয়া ইউ আহমেদ এর নেতৃত্বে “অনুসন্ধান ও তদন্ত কমিটি” গঠন করেছে। যারা প্রাথমকিভাবে বেক্সিমকোর সুকুব বন্ডসহ ১২ কোম্পানির বিষয়ে তদন্ত করবে।
রবিবার (০১ সেপ্টেম্বর) বিএসইসির নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে যক্তরাষ্ট্রের টেরা রিসোর্সেস ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং কনসালটেন্ট ড. জিয়া ইউ আহমেদকে। কমিটির অন্য সদস্যরা হলেন- ফিনান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট ইয়াওয়ার সাইদ, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য (পিআরএল) মো: শফিকুর রহমান, ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো: জিশান হায়দার ও বিএসইসির নির্বাহী পরিচালক মো: আনোয়ারুল ইসলাম।
অনুসন্ধান ও তদন্ত কমিটি প্রথম ধাপে নিম্নের বিষয়গুলো তদন্ত ও অনুসন্ধান করে ৬০ (ষাট) দিবসের মধ্যে সম্পন্ন করে কমিশনে প্রতিবেদন দাখিল করবে।
(১) বেক্সিমকো গ্রীন-সুকুক আল ইসতিসনা (BEXIMCO Green Sukuk Al Istisna'a) ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত;
(২) IFIC Guaranteed Sreepur Township Green Zero Coupon Bond ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত;
৩) চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই) এর স্ট্যাটেজিক পার্টনার বা কৌশলগত বিনিয়োগকারী হিসেবে বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠান এবিজি লিমিটেডের অনুমোদন/মনোনয়ন, শেয়ার বরাদ্দকরণ/ শেয়ার অধিগ্রহণ ও মূল্যনির্ধারণ সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত;
(৪) বেন্ট হোল্ডিংস লিমিটেড সংক্রান্ত আইপিও (IPO) অনুমোদন ও ইস্যু সংক্রান্ত যাবতীয় বিষয়াদি অনুসন্ধান ও তদন্ত;
(৫) আল-আমিন কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, ব্লক মার্কেটে শেয়ার অধিগ্রহণ সংক্রান্ত কারসাজি এবং ওটিসি থেকে এসএমই প্ল্যাটফর্মে স্থানান্তরের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক আরোপিত শর্তসমূহ পরিপালনের হালনাগাদ তথ্যাদিসহ যাবতীয় বিষয়ে অনুসন্ধান ও তদন্ত;
(৬) সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড সংক্রান্ত পুজিবাজারে যাবতীয় অনিয়ম ও কারসাজি এবং ২০২০ সালে কোম্পানিটিকে ওভার-দ্য-কাউন্টার (ওটিসি) মার্কেট থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান বোর্ডে পুনরায় তালিকাভুক্তকরণ সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির শেয়ার মূল্য অস্বাভাবিক বৃদ্ধির সাথে জড়িত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত;
(৭) ফরচুন সুজ লিমিটেড সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত অনিয়ম এবং কোম্পানিটির শেয়ার মূল্য বৃদ্ধির সাথে জড়িত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্ত;
(৮) রিং শাইন টেক্সটাইল লিমিটেড এর প্রাইভেট ও পাবলিক অফারের মাধ্যমে মূলধন উত্তোলন ও বার্ষিক আর্থিক প্রতিবেদন অতিরঞ্জিত করে বিক্রয় বেশি দেখানো এবং ব্যাংক একাউন্টের মাধ্যেমে অর্থ স্থানান্তর/পাচারবিষয়ে অনুসন্ধান ও তদন্ত;
(৯) একমি পেস্টিসাইডস লিমিটেড (Acme Presticide Limited) সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজি, বিনিয়োগকারীদের মধ্যে লভ্যাংশ বিতরণ সংক্রান্ত অনিয়ম এবং আইপিও'র মাধ্যমে উত্তোলিত টাকা থেকে ন্যাশনাল ফাইন্যান্সের ঋণ পরিশোধের অনিয়মের বিষয়ে অনুসন্ধান ও তদন্ত;
(১০) কোয়েস্ট বিডিসি লিমিটেড (পূর্বে পদ্মা প্রিন্টার্স অ্যান্ড কালারস লিমিটেড) সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয়অনিয়ম ও কারসাজির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত;
(১১) কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজির বিষয়ে অনুসন্ধান ও তদন্ত;
(১২) এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর শেয়ার অধিগ্রহণ/হস্তান্তর, মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহ,সেকেন্ডারি মার্কেটে অস্বাভাবিক মূল্য বৃদ্ধি এবং এ সংক্রান্ত পুঁজিবাজারের যাবতীয় অনিয়ম ও কারসাজির বিষয়েঅনুসন্ধান ও তদন্ত;কমিশন প্রয়োজনবোধে অনুসন্ধান ও তদন্ত কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করতে পারবে। কমিশন অনুসন্ধান ওতদন্ত কমিটিকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে;
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লুজারের শীর্ষে ব্যাংক এশিয়া ফার্স্ট পার্পেচ্যুয়াল বন্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে মেট্রো স্পিনিং
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে এসবিএসি ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ৩৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং
- লেনদেন নামল ৭০০ কোটি টাকার নিচে
- মীর আখতারের ব্যবসায় বড় ধস
- মুন্নু সিরামিকের ব্যবসায় ধস
- রহিম টেক্সটাইলের মুনাফা কমেছে ৫৮ শতাংশ
- সামিট পাওয়ারের মুনাফা কমেছে ১৩ শতাংশ
- বাংলাদেশ সাবমেরিন কেবলসের মুনাফা কমেছে ১১ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- বিএসআরএম স্টিলের মুনাফা বেড়েছে ১১৫ শতাংশ
- নতুন মেরিন কার্গো বিমা করতে পারবে না বিজিআইসি
- ন্যাশনাল টিউবসের ‘নো’ ডিভিডেন্ড
- এবারও ওয়েস্টার্ন মেরিনের ‘নো’ ডিভিডেন্ড
- সরকারি তিন কোম্পানির মুনাফা ১৭৯৩ কোটি টাকা
- দুই অধিনায়কের সেঞ্চুরিতে পিন্ডিতে ঘুরে দাঁড়াল শ্রীলঙ্কা
- এত বিতর্কের পর আইপিএলে ফিরতে পারবেন মোস্তাফিজ?
- ওয়ালটনের ৩ মাসে ১৬৭৯ কোটি টাকার পণ্য বিক্রি
- লুজারের শীর্ষে মেঘনা সিমেন্ট
- লেনদেন ছাড়াল সাড়ে সাতশ কোটি
- গেইনারের শীর্ষে আমান কটন ফাইবার্স
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- স্কয়ার ফার্মাসিউটিক্যালসের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- খান ব্রাদার্সের আড়াই পয়সা লভ্যাংশ ঘোষণা
- ইন্ট্রাকো রিফুয়েলিংয়ের ২ পয়সা লভ্যাংশ ঘোষণা
- এটলাস বাংলাদেশের ‘নো’ ডিভিডেন্ড
- মুনাফায় ফিরেছে সমতা লেদার
- ইস্টার্ন কেবলসের ‘নো’ ডিভিডেন্ড
- ডমিনেজের শেয়ারপ্রতি ৫ পয়সা লভ্যাংশ ঘোষণা
- শেষ হলো ‘ব্যাচেলর পয়েন্ট’, আবেগী পলাশ
- স্টাফদের বেতনের ৪০ শতাংশও আসে না মূল ব্যবসায়
- প্রেম বিতর্কে এনভিডিয়ার বাজারমূল্য কমল ২৩ লাখ কোটি টাকা
- বিচ্ছেদ হলে স্ত্রীকে দিতে হতে পারে ৭ লাখ ৫১ হাজার কোটি টাকা!
- নেগেটিভ ইক্যুইটি সমন্বয়ে ২০৩০ সাল পর্যন্ত সময় বৃদ্ধি
- আইপিও পর্যালোচনায় আসছে সিঙ্গেল উইন্ডো পদ্ধতি
- এটিবির বন্ড মূল বোর্ডে স্থানান্তরের নির্দেশ বিএসইসির
- মিমের সেঞ্চুরিতে রক্ষা রংপুরের, নাসুমের ১০ উইকেট
- ৩৪ বছর পর টেস্টে বিরল রেকর্ড গড়ল পাকিস্তান
- ঘুরে দাঁড়াল শেয়ারবাজার
- লুজারের শীর্ষে সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- গেইনারের শীর্ষে জেনেক্স ইনফোসিস
- ব্লক মার্কেটে ৪৩ কোটি টাকার লেনদেন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- স্কয়ার ফার্মার পরিচালক কিনবে ৩৮ কোটি টাকার শেয়ার
- বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ৪% লোকসান বেড়েছে
- বিবিএস কেবলসের ৫০% লোকসান বেড়েছে
- রেনউইক যজ্ঞেশ্বরের ৭% লোকসান কমেছে
- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ২০০% লোকসান বেড়েছে
- মনোস্পুল বাংলাদেশের ১০% লভ্যাংশ ঘোষণা
- মাগুরা মাল্টিপ্লেক্সের ২৫% লভ্যাংশ ঘোষণা
- হিসাবের খাতা থেকে আস্থার ভিত্তি: আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবসের ভাবনা
- ওরিয়ন ফার্মার ‘নো’ ডিভিডেন্ড
- ওরিয়ন ইনফিউশনের লভ্যাংশ ঘোষণা
- লুজারের শীর্ষে বিডি থাই অ্যালুমিনিয়াম
- গেইনারের শীর্ষে মতিন স্পিনিং
- ব্লক মার্কেটে ২৫ কোটি টাকার লেনদেন
- সোমবারও শেয়ারবাজারে পতন
- আজও লেনদেনের শীর্ষে শাহজিবাজার পাওয়ার
- সোনালি আঁশের মুনাফা বেড়েছে ১৯ শতাংশ
- আইটি কনসালটেন্টসের মুনাফা কমেছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের মুনাফা কমেছে ৬৭ শতাংশ
- রেনাটার মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- ইবনে সিনার মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- বিএসসির মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- এনার্জিপ্যাক পাওয়ারের ১% লভ্যাংশ ঘোষণা
- যমুনা অয়েলের ১২০% লভ্যাংশ ঘোষণা
- প্যারামাউন্ট টেক্সটাইলের ১৫% লভ্যাংশ ঘোষণা
- বিএসসির লভ্যাংশ ঘোষণা
- এনভয় টেক্সটাইলের মুনাফা বেড়েছে ৪০ শতাংশ
- পাওয়ার গ্রীডের লভ্যাংশ ঘোষণা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














