৩৬৭ রানে অপরাজিত রয়ে গেলেন মুল্ডার
বুলাওয়ে টেস্টে আজ দ্বিতীয় দিনে ৩৬৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক উইয়ান মুল্ডার। দ্বিতীয় সেশনে আর ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্ত নেন তিনি। এতে ব্রায়ান লারার রেকর্ডটিও অক্ষত থাকল।
বুলাওয়েতে তখন দুপুর। ত্রিনিদাদে সকাল। ব্রায়ান লারা হয়তো ঘুম থেকে উঠে গেছেন। উইয়ান মুল্ডারকে অভিনন্দন জানানোর প্রস্তুতিও কিংবদন্তি ওয়েস্ট ইন্ডিয়ান নিশ্চয়ই মনে মনে নিয়ে রেখেছিলেন। ম্যাথু হেইডেন তাঁর ৩৭৫ রানের কীর্তি নিজের করে নেওয়ার পর যেভাবে অভিনন্দন জানিয়েছিলেন, তেমন একটি মুহূর্ত আবারও এসেছিল লারার সামনে।
নিজের রেকর্ড অন্য কেউ কেড়ে নিলে তাঁকে অভিনন্দনবার্তা জানানোর লৌকিকতা খেলাধুলা শেখালেও কাজটা অবশ্যই কষ্টের। সেটা বুকে চেপে রেখেই ২০০৩ সালে অক্টোবরে হেইডেনকে (৩৮০) অভিনন্দন জানাতে হয়েছিল লারাকে। তখনো খেলা না ছাড়ায় প্রায় ছয় মাস পর ২০০৪ সালের এপ্রিলে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিপক্ষে রেকর্ডটি পুনরুদ্ধার করে ৪০০ রানের এভারেস্ট গড়েছিলেন লারা। রেকর্ড ভাঙার জন্যই গড়া হয়—ক্রিকেটে এমন কথা প্রচলিত থাকলেও লারার সেই রেকর্ড কেউ ভেঙে দিতে পারেন, তা সম্ভবত কারও মাথায় আসেনি।
কিন্তু ক্রিকেট খেলাটা এমনই। গৌরবময় অনিশ্চয়তায় ভরপুর। বুলাওয়েতে আজ দ্বিতীয় দিন সকালের সেশনে মুল্ডার যখন ট্রিপল সেঞ্চুরি পেলেন, তখন লারা নিশ্চয়ই প্রমাদ গুনেছেন। জিম্বাবুয়ের বোলিং একেবারে নির্বিষ, উইকেটও পাটা আর মুল্ডার খেলছিলেন ঠান্ডা মাথায়। অতিরিক্ত কিছুই করতে হচ্ছিল না। প্রতি ওভারেই ড্রাইভ, কাট, পুল-হুক খেলার বল পাচ্ছিলেন। একপর্যায়ে দেখে মনে হচ্ছিল, পাড়ার বোলিং দলের বিপক্ষে ব্যাট করছিলেন মুল্ডার! ওই মুহূর্তে টিভিতে কিংবা স্ট্রিমিংয়ে চোখ থাকলে আর সবার মতো লারাও নিশ্চয়ই ভেবেছিলেন, তাঁর রেকর্ড সম্ভবত টিকবে না! একটু কি অসহায় লেগেছে কিংবদন্তির? ১৮ বছর আগেই অবসর নেওয়ায় হারানো রেকর্ড তো আর নিজের করে নেওয়ার সুযোগ নেই ৫৬ বছর বয়সী এই কিংবদন্তির।
ক্রিকেটে সতীর্থদের মধ্যে ‘টেলিপ্যাথিক’ যোগাযোগ থাকলেও থাকতে পারে, কিন্তু মুল্ডার ও লারার মধ্যে এমন কিছুই যে নেই, তা নিশ্চিত। তবু মুল্ডার যেন কীভাবে লারার মনের কথা পড়ে ফেললেন! ব্যক্তিগত ৩৬৭ রানে অপরাজিত থেকে মধ্যাহ্নবিরতিতে গিয়েছিলেন মুল্ডার। গোটা পৃথিবী তখন দ্বিতীয় সেশনে তাঁর বিশ্ব রেকর্ড দেখার অপেক্ষায়। কিন্তু অবিশ্বাস্য ব্যাপার হলো, সবাইকে অবাক করে দিয়ে দ্বিতীয় সেশনে দক্ষিণ আফ্রিকা আর ব্যাটিংয়ে নামেনি! দক্ষিণ আফ্রিকাকে ৫ উইকেটে ৬২৬ রানে রেখে এবং নিজে ৩৬৭ রানে অপরাজিত থেকে ইনিংস ঘোষণা করে দিলেন অধিনায়ক মুল্ডার! লারা নিশ্চয়ই স্বস্তির নিশ্বাস ফেলেছেন?
তবে বুলাওয়ে টেস্টের গতিপ্রকৃতি দেখে লারার মনে একটি প্রশ্নও জাগতে পারে। দক্ষিণ আফ্রিকা কেন দ্বিতীয় সেশনে ব্যাটিংয়ে নামল না? কেবল দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষ হয়েছে, যদি আজ সারা দিনও তারা ব্যাট করে, তবু ড্র নয়, জয়ের সম্ভাবনাই বেশি থাকতে তাদের। কারণ, হাতে আরও তিন দিন। এর মধ্যে জিম্বাবুয়েকে দুই ইনিংসেই অলআউট করার মতো বোলিং শক্তি আছে দক্ষিণ আফ্রিকার। তাহলে?
টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই ট্রিপল সেঞ্চুরি করে ইতিহাস তো প্রথম সেশনেই গড়েছেন মুল্ডার। সেটাকেই ব্যক্তিগতভাবে সবকিছুর ঊর্ধ্বে নেওয়ার সুযোগ ছিল তাঁর। একবার ভাবুন তো, একেবারে নির্বিষ বোলিংয়ের বিপক্ষে পাটা উইকেটে একজন ব্যাটসম্যান প্রায় দুই দিন ধরে ব্যাট করে ৩৩৪ বলে ৩৬৭ রানে অপরাজিত। স্ট্রাইক রেট ১০৯.৮৮! এ অবস্থায় দ্বিতীয় সেশনে লারার অপরাজিত ৪০০ রানের রেকর্ড ভাঙতে আর কয়টা ডেলিভারিই–বা লাগত মুল্ডারের? বড়জোর ৫ থেকে ১০ ওভার? এই সময়টুকু নিলে সেটা দক্ষিণ আফ্রিকার জয়ের লক্ষ্যে কি বাধা হয়ে দাঁড়াত? মোটেও নয়।
তাহলে কি লারার প্রতি সম্মান দেখিয়ে আর ব্যাটিংয়ে না নামার সিদ্ধান্ত নিয়েছেন মুল্ডার? এমনও হতে পারে, টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটি লারার মতো কিংবদন্তির নামের পাশেই মানায়—এটা ভেবেই আর ব্যাটিং করেননি? যেভাবে ১৯৯৮ সালে পেশোয়ার টেস্টে ডন ব্র্যাডম্যানকে সম্মান দেখিয়ে ব্যক্তিগত ৩৩৪ রানেই অস্ট্রেলিয়ার ইনিংস ঘোষণা করেছিলেন অধিনায়ক মার্ক টেলর। তখন পর্যন্ত টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে ব্র্যাডম্যানের ৩৩৪ রানই ছিল সর্বোচ্চ। কিন্তু এই ভাবনাতেও একটি প্রশ্নের অবকাশ আছে।
টেস্ট অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ ইনিংস, মুল্ডারের নামটি মনে রাখুনমুল্ডার কিন্তু পারতেন দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলে থামতে। মানে হেইডেনের ৩৮০ রান পেরিয়ে লারাকে সামনে রেখে থামতে পারতেন। তিনি সেটাও করেননি। তাহলে কেন এ সিদ্ধান্ত? সেটা নিশ্চয়ই আজ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে জানা যাবে। তার আগপর্যন্ত এসব প্রশ্ন ঘুরছে সবার মনে।
তবে মুল্ডার থামলেও নতুন ইতিহাসও হয়েছে। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসের রেকর্ড এখন তাঁর। হাশিম আমলার পর টেস্টে দ্বিতীয় ট্রিপল সেঞ্চুরিয়ান এখন তিনি দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে। শুধু কি তা–ই, বীরেন্দর শেবাগের ২৭৮ বলের পর দ্বিতীয় দ্রুততম ট্রিপল সেঞ্চুরির রেকর্ডও এখন মুল্ডারের। এর পাশাপাশি মুল্ডার পেছনে ফেলেছেন হানিফ মুহাম্মদের একটি কীর্তিকেও। ১৯৫৮ সালে বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৩৭ রানের ইনিংসটি এত দিন ছিল টেস্টে প্রতিপক্ষের মাঠে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস। ৬৭ বছর পর রেকর্ডটি এখন মুল্ডারের।
কিন্তু ওই প্রশ্ন থাকছেই। মুল্ডার কেন আর ব্যাটিংয়ে নামলেন না? দলের জয়ের কথা ভেবে, নাকি লারার প্রতি সম্মান দেখিয়ে? কে জানে!
পাঠকের মতামত:
- তৃতীয় প্রান্তিকে চার্টার্ড লাইফের উদ্বৃত্ত বেড়েছে ৫ গুণ
- দুই দিনেই ২১০ কোটি রুপি আয় ‘জেলার ২’-এর
- টানা চার দিন ঊর্ধ্বমুখী ভারতীয় শেয়ারবাজার
- ৩০ হাজার কোটি টাকার আইপিও আনছে মুকেশ আম্বানির জিয়ো
- মিথ্যা ঘোষণায় পণ্য আমদানি, প্রায় ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা
- বিশ্বের শীর্ষ ১০ ব্যাংকের পাঁচটিই চীনের
- রেনাটার লভ্যাংশ ঘোষণা
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














