ঢাকা, সোমবার, ১৫ জুন ২০২৬, ১ আষাঢ় ১৪৩৩

ডিএসইকে তোয়াক্কা করল না নর্দার্ণ জুট

২০২৬ মার্চ ০৪ ১৫:৫২:৫৯
ডিএসইকে তোয়াক্কা করল না নর্দার্ণ জুট

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত নর্দার্ণ জুট ম্যানুফ্যাকচারিংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ছে বলে মনে করে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। ফলে কোম্পানিটির দর বৃদ্ধি নিয়ে কোম্পানি কর্তৃপক্ষের কাছে কারণ জানতে চেয়ে ব্যাখ্যা চায় ডিএসই কর্তৃপক্ষ। তবে এর কোন জবাব দেয়নি কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, নর্দার্ণ জুটের গত ৫ ফেব্রুয়ারি শেয়ার দর ছিল ৮৫.৭০ টাকায়। যা ৪ মার্চ লেনদেন শেষে দাঁড়িয়েছে ১৩১.৮০ টাকায়। অর্থাৎ ১ মাসে শেয়ারটির দর বেড়েছে ৪৬.১০ টাকা বা ৩৫ শতাংশ।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন