কারসাজিতে ক্ষতিগ্রস্থ হয় বিনিয়োগকারীরা : লাভবান হয় বিএসইসি
অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে সাধারন বিনিয়োগকারীদের সঙ্গেপ্রতারণা বা কারসাজির দায়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আর্থিক জরিমানা করে থাকে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এক্ষেত্রে সাধারন বিনিয়োগকারীদের ক্ষতি হওয়ার কারনে বিএসইসি ওই জরিমানা করে থাকলেও তা বিনিয়োগকারীদের কোন উপকারে আসে না। তবে মাঝখানে বিএসইসির উপকার হয়। কারন জরিমানার পুরো অর্থ বিএসইসির কোষাগারেই রেখে দেওয়া হয়। এ নিয়ে খন্দকার রাশেদ মাকসুদের নেতৃত্বাধীন কমিশনের কোন ভাবনা কাজ করছে না। তবে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) হতে অর্জিত সুদ আয় নিয়ে বড় দুশ্চিন্তায় পড়ে যায় এই কমিশন। কিভাবে ওই টাকা কোথায় ও কিভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে অনেক ধারনা তাদের মাথায় চলে আসে।
বাজার সংশ্লিষ্টদের মতে, বিএসইসি সরকারি প্রতিষ্ঠান। এখান থেকে আয় করার জন্য সরকার বিএসইসি প্রতিষ্ঠা করেনি। কোন আয় না হলেও বিএসইসির কর্মকর্তা-কর্মচারীরা বেতনাদি পাবেন। তারপরেও বিএসইসি যেভাবে নিজের আয়ের প্রতি আগ্রহী, সেটা ঠিক না। নিয়ন্ত্রক সংস্থাটির উচিত জরিমানার অর্থ বিনিয়োগকারীদের সহযোগিতায় কাজে লাগানো।
কিন্তু সাধারন বিনিয়োগকারীদের ক্ষতির মধ্য দিয়ে জরিমানাবাবদ আদায়কৃত অর্থ তাদের কোন কাজেই আসে না। বরং বিনিয়োগকারীদের ক্ষতিতে উপকৃত হয় বিএসইসি। বিনিয়োগকারীরা যত বেশি প্রতারিত হবে, তত বেশি আয় বাড়বে বিএসইসির।
আরও পড়ুন....
বিএসইসির এফডিআর বাড়ছে: সংকুচিত হচ্ছে মধ্যস্থতাকারীরা
অথচ এই বিএসইসি বিনিয়োগকারীদের জন্য মায়া কান্না কাঁদে সবসময়। এরই ধারাবাহিকতায় বিশ্ব সংস্কৃতির বাহিরে গিয়ে সমন্বিত গ্রাহক হিসাব (সিসিএ) হতে অর্জিত সুদ আয়কে বিনিয়োগকারীদের উপকারে কিভাবে কাজে লাগানো যায়, তা নিয়ে হুলস্থুল ফেলে দেয়। বিশ্বের অন্যসব দেশে যখন ওই সুদ ব্রোকাররাই ব্যবহার করে, সেখানে বিএসইসি ওই সুদকে বিনিয়োগকারী সুরক্ষা ফান্ডে ব্যবহারের উদ্যোগ নেয়।
বিএসইসির এই উদ্যোগ নিয়ে ব্রোকার কমিউরিটির মধ্যে চরম হতাশা এবং ক্ষোভ তৈরী করে। এ নিয়ে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন (ডিবিএ) বিএসইসির বিরুদ্ধে মামলা করার বিষয়েও সিদ্ধান্ত নেয়। এছাড়া ব্রোকাররা বিএসইসি ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. আনিসুজ্জামানের সঙ্গে সাক্ষাতে বিএসইসির জরিমানার অর্থ বিনিয়োগকারী সুরক্ষা ফান্ডে ব্যবহার করতে বলেন। কারন ওই জরিমানার পুরোটার হকদার বিনিয়োগকারীরা। তাদের ক্ষতির কারনেই বিএসইসি ওই জরিমানা করে থাকে। অথচ সেই অর্থ বিনিয়োগকারীরা পায় না। তাহলে জরিমানা করে বিনিয়োগকারীদেরতো কোন উপকারই হলো না। তাদের যে ক্ষতি হয়, সেই ক্ষতি থেকেই যায়।
এই পরিস্থিতির আলোকে মঙ্গলবার (২৭ মে) বিএসইসি সিসিএ হিসাবের সুদজনিত আয়ের ২৫% স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকারী ফান্ডে জমা দিয়ে বাকি অর্থ ব্রোকাররা ব্যবহার করতে পারবে মর্মে সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি।
তবে বিএসইসি শুরুতে ৭৫% বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি ও ২৫% সুরক্ষা ফান্ডে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল। এ নিয়ে ব্রোকাররা ক্ষুব্ধ হয়ে উঠেছিল। যা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ড. আনিসুজ্জামানের কাছে তুলে ধরেছিল ব্রোকাররা। যার আলোকে আনিসুজ্জামান বিষয়টি বুঝতে পেরে ৭৫% ব্রোকারদের ব্যবহারের সুযোগ দিতে কমিশনকে নির্দেশ দেয়।
এ বিষয়ে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) এক নেতা অর্থ বাণিজ্যকে বলেন, বিএসইসি একটি সরকারি নিয়ন্ত্রক সংস্থা। প্রতিষ্ঠানটির কোন আয় না হলেও সব ব্যয় সরকার বহন করবে। এ অবস্থায় বিএসইসির ব্যয়ের চেয়ে আয় বেশি করার আসলে দরকার নেই। যেখানে বাজার মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অবস্থা নাজুক। এরমধ্যে ব্রোকারদের আরও নাজুক করার উদ্যোগ নিয়েছে বিএসইসি।
অথচ সাধারন বিনিয়োগকারীদেরকে জবাইয়ের মধ্য দিয়ে বিএসইসি শত শত কোটি টাকা জরিমানাবাবদ আয় করে। ওই পুরো অর্থই আসে সাধারন বিনিয়োগকারীদের ক্ষতির কারনে। সেই অর্থ বিনিয়োগকারীদের স্বার্থে কাজে লাগানোর ভাবনা বিএসইসির মধ্যে নেই। তাদের সবার আগে এই ভাবনাটা মাথায় আসা দরকার ছিল।
পাঠকের মতামত:
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














