ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বিশ্বব্যাংকের কারিগরি সহযোগিতা চেয়েছে বিএসইসি

২০২৪ অক্টোবর ১০ ১৪:৪৮:৩৩
বিশ্বব্যাংকের কারিগরি সহযোগিতা চেয়েছে বিএসইসি

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজার নিয়ে বিশ্বব্যাংক ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্বব্যাংকের কারিগরি ও অংশীদারিত্বমূলক সমর্থন ও সহযোগিতা চেয়েছে বিএসইসি।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ এর সাথে বাংলাদেশের জন্য নিযুক্ত বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়ে সেক এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএসইসি ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে বিএসইসি’র বিএসইসি’র কমিশনার ফারজানা লালারুখ এবং বিশ্বব্যাংকের সিনিয়র ফিন্যান্সিয়াল সেক্টর স্পেশালিস্ট তসহিয়াকি ওনো উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারবাজারের সার্বিক উন্নয়নে বিভিন্ন দিক নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়। দেশের পুঁজিবাজারের সংস্কারের বিভিন্ন বিষয়, পুঁজিবাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে সুশাসন বৃদ্ধি, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোতে সুশাসন নিশ্চিতকরণ এবং পুঁজিবাজারের অংশীজন প্রতিষ্ঠানগুলোসহ বাজারের সম্পূর্ণ পরিকাঠামোতে আধুনিকায়ন ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা হয়। এছাড়াও পুঁজিবাজারের সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্স বিষয়েও বৈঠকে আলোচনা হয়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন