ঢাকা, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩

অমিত শাহ ভারতের হনুমান-বরুণ

২০২৪ ডিসেম্বর ১৭ ২০:৪০:১৩
অমিত শাহ ভারতের হনুমান-বরুণ

বিনোদন ডেস্ক : নিজের আসন্ন ছবি ‘বেবি জন’-এর প্রচার নিয়ে ব্যস্ত বরুণ ধওয়ান। সেই ছবি ঘিরেই এক আলোচনা সভায় যোগ দেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেখানে রাম ও রাবণের প্রসঙ্গ ওঠে। অমিত শাহের উদ্দেশে বরুণ প্রশ্ন রাখেন, রাম ও রাবণের মধ্যে প্রধান পার্থক্য কী?

উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাম নিজের দায়িত্ববোধ অনুযায়ী চলেন। অন্যদিকে, রাবণ নিজের সুবিধা ও নিজের স্বার্থ অনুযায়ী কাজ করেন।

অমিত শাহের উত্তরে অভিভূত হয়ে বরুণ বলেন, “মানুষ আপনাকে ‘রাজনীতির চাণক্য’ বলে। কিন্তু আমি বলব, আসলে আপনি ‘দেশের হনুমান’। কারণ, আপনি নিঃস্বার্থভাবে দেশের সেবা করেন। অভিনেতারাও সংলাপ মুখস্থ করে, এত স্পষ্ট কথা বলতে পারে না। কিন্তু আপনি কত সহজে স্পষ্ট উত্তর দিলেন।’’

এরপরই অভিনেতাকে নিয়ে শুরু হয় সমালোচনা। বরুণের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেওয়া এই আখ্যায় আপত্তি জানিয়েছেন অনেকেই। নেটাপড়ায় একাংশ অভিনেতাকে ‘সুযোগসন্ধানী’ বলে দাগিয়ে দিয়েছেন।

নিন্দুকদের দাবি, নিজের ছবির প্রচারের জন্যই বরুণ এই মন্তব্য করেছেন। নজর কাড়ার জন্য কত চেষ্টাই না করতে হচ্ছে! এই প্রসঙ্গে বরুণ বলেন, ‘‘যারা যা বলার বলুক। আমি রাজনীতির লোক নই। যখন আমার কিছু খারাপ লাগবে, খোলাখুলি বলে দেব।’’

উল্লেখ্য, ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘বেবি জন’।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন