শেয়ারপ্রতি ৪.৬৮ টাকা লোকসান কম দেখিয়েছে অলটক্সে ইন্ডাস্ট্রিজ
অর্থ বাণিজ্য প্রতিবেদক : কয়েক বছর ধরে ব্যবসায় লোকসানে রয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত অলটেক্স ইন্ডাস্ট্রিজ। তবে কোম্পানি কর্তৃপক্ষ প্রকৃত লোকসানের পরিমাণ প্রকাশ করেনি। তারা আর্থিক হিসাবে কম লোকসান দেখিয়েছে। এক্ষেত্রে তারা সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে ২৬ কোটি টাকার বেশি বা শেয়ারপ্রতি ৪.৬৮ টাকা করে লোকসান কম দেখিয়েছে।
কোম্পানিটির ২০২৩-২৪ অর্থবছরের আর্থিক হিসাবে নিরীক্ষা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
নিরীক্ষক জানিয়েছেন, সোনালি ব্যাংক থেকে কোম্পানিটির ঋণ নেওয়া থাকলেও ২০২৩-২৪ অর্থবছরে সুদজনিত ব্যয় দেখায়নি। এর মাধ্যমে কোম্পানিটির প্রায় ২৬ কোটি ১৮ লাখ টাকার ব্যয় কম দেখানো হয়েছে। এতে করে কোম্পানি কর্তৃপক্ষ ওই অর্থবছরে শেয়ারপ্রতি ৪.৬৮ টাকা কম লোকসান দেখিয়েছে। তারা ওই অর্থবছরে শেয়ারপ্রতি ০.০১ টাকা লোকসান দেখিয়েছে।
একইভাবে ২৬ কোটি ১৮ লাখ টাকার ঋণজনিত দায় কম দেখিয়েছে অলটেক্স ইন্ডাস্ট্রিজ। এর মাধ্যমে শেয়ারপ্রতি ৪.৬৮ টাকার নিট সম্পদ বেশি দেখানো হয়েছে। তারা ২০২৪ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদ দেখিয়েছে ১৯.৯২ টাকা।
এদিকে ব্যাংক স্টেটমেন্ট অনুযায়ি প্রাইম ব্যাংকে কোম্পানিটির ২৭ কোটি ৬২ লাখ টাকার ঋণজনিত দায় রয়েছে। কিন্তু আর্থিক হিসাবে দেখিয়েছে ১৮ কোটি ৫০ লাখ টাকা। বাকি ৯ কোটি ১২ লাখ টাকা সুদজনিত মওকুফ হিসেবে দেখিয়েছে বলে জানিয়েছেন নিরীক্ষক।
কিন্তু ২০২৩ সালের ১৯ জুলাই প্রাইম ব্যাংক থেকে দেওয়া চিঠিতে বলা হয়েছে, ২০২৩ সালের ২৮ ডিসেম্বরের মধ্যে ২০ কোটি টাকার ঋণ পরিশোধ না করলে সুদ মওকুফের দাবি করা যাবে না। কিন্তু ঋণ পরিশোধ না করেই কোম্পানি কর্তৃপক্ষ ৯ কোটি ১২ লাখ টাকার সুদ মওকুফ হিসাব করেছে। এর মাধ্যমে সংরক্ষিত আয় (রিটেইন আর্নিংস) বেশি ও প্রাইম ব্যাংকের ঋণ কমিয়ে দেখানো হয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।
আরও পড়ুন....
অলটেক্সের পূঞ্জীভূত লোকসান ১১৩ কোটি টাকা : নেই ঋণ পরিশোধের সক্ষমতা
এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
নিরীক্ষক জানিয়েছেন, কোম্পানিটির ২০২৪ সালে জমি পূণ:মূল্যায়ন করা হলেও অন্যসব সম্পদ আন্তর্জাতিক হিসাব মান (আইএএস)-৩৬ অনুযায়ি ইমপেয়ারম্যান্ট টেস্ট (বাজার দর নির্ণয়) করেনি। অথচ যেকোনো প্রতিষ্ঠানের ইমপেয়ারম্যান্ট লস হওয়া স্বাভাবিক। কিন্তু এটা না করেও অলটক্সে ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ সম্পদ ও মুনাফা বেশি দেখায়।
এ কোম্পানি কর্তৃপক্ষ অগ্রিম আয়কর হিসেবে ১১ কোটি ২৩ লাখ টাকা এবং ডিপোজিট ও প্রিপেমেন্ট হিসেবে ৪ কোটি ১৫ লাখ টাকার সম্পদ দেখিয়েছে। কিন্তু নিরীক্ষক অগ্রিম আয়করের ৯ কোটি ৮১ লাখ টাকা ও ডিপোজিটের ৩ কোটি ৯১ লাখ টাকার সত্যতা পায়নি।
এসব বিষয়ে শেয়ারাবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহি পরিচালক ও মূখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থ বাণিজ্যকে বলেন, অর্থবছর শেষে নিরীক্ষকের মতামতসহ তালিকাভুক্ত কোম্পানিগুলোর বার্ষিক প্রতিবেদন কমিশনে আসে। যা কমিশনের সংশ্লিষ্ট বিভাগ যাচাই-বাছাই করে। এতে কোন অনিয়ম বা অসঙ্গতি পেলে, কমিশন আইন অনুযায়ি ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ্য, ১৯৯৬ শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া অলটেক্স ইন্ডাস্ট্রিজের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৫ কোটি ৯৭ লাখ টাকা। এরমধ্যে ৫৯.৭৩ শতাংশ মালিকানা রয়েছে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর বিনিয়োগকারীদের হাতে। কোম্পানিটির বুধবার (১৫ জানুয়ারি) শেয়ার দর দাঁড়িয়েছে ১১.১০ টাকায়।
পাঠকের মতামত:
- গ্যাস সিলিন্ডারের দামে কারসাজি, ৩৯ প্রতিষ্ঠানকে জরিমানা
- নিউজিল্যান্ড ডেইরির কাছে ১১ লাখ টাকার ভ্যাট দাবি
- ডিপফেকে তারকাদের মুখ-স্বরে ভয়াবহ কারসাজি
- পদ্মা ব্যাংক গুটিয়ে নেওয়ার পথে কেন্দ্রীয় ব্যাংক
- বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন আজ
- জাহ্নবীর বিকৃত ভিডিও ছড়ানোয় ক্ষুব্ধ এনটিআর
- মেকআপ ছাড়া নুসরাত ফারিয়া, মুগ্ধ ভক্তরা
- বৈশ্বিক ক্রীড়াপণ্যের বাজারে আধিপত্য হারাচ্ছে নাইকি
- শাহজালালে ২ কোটি ৪৪ লাখ টাকার স্বর্ণ-সিগারেট ও মদ আটক
- শেয়ারবাজারে টানা আট সপ্তাহের পতন, একদিনেই উধাও ৯ লাখ কোটি টাকা
- বিনিয়োগকারীরা হারালো ৪ হাজার ৬৩৬ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২৪৪ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৭ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- লুজারের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- পতনে সপ্তাহ পার
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৬০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- শেয়ারবাজারে আর কাগজ নয়, রিটেইল নির্ভরতাও নয়
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের বাজারমূল্য যাচাই হবে
- এমটিবির ছয় মাসে ইপিএস কমেছে, নগদ প্রবাহ বেড়েছে
- সিভিও পেট্রোকেমিক্যালের উৎপাদন শুরু
- ধানমন্ডিতে ৫৭ কোটি টাকায় বাণিজ্যিক জায়গা কিনবে ইবনে সিনা
- ইবনে সিনার লভ্যাংশ ঘোষনা
- দাম বাড়িয়েও বিপিসিকে ৪৫০০ কোটি টাকার সুদমুক্ত ঋণ
- ডিজিটাল ব্যাংকের যাত্রায় বড় শঙ্কা সাইবার নিরাপত্তা
- ২,৩৬৭ কোটি লোপাটের অভিযোগ, গ্রাহকদের পাওনা ৩,৩১০ কোটি
- পরামর্শ নিতেই ৬৮ কোটি টাকা
- জাল অভিজ্ঞতায় ৩ লাখ টাকার চাকরি, গ্রেপ্তার
- নিরীক্ষকের আপত্তির মধ্যেই ফিনিক্স ফান্ডের ২৫৭% দর বৃদ্ধি
- ছেলেদের মূল্যবোধের শিক্ষায় বড় করার আহ্বান দীয়া মির্জার
- ২২ বছরের সফর শেষ, বন্ধ হচ্ছে ‘কফি উইথ করণ’
- বেটিং বন্ধের সিদ্ধান্তে বড় আর্থিক চাপে ব্রাজিলের ক্লাব ফুটবল
- জিম্বাবুয়ে সরে দাঁড়ানোয় পাকিস্তানের ত্রিদেশীয় সিরিজ বাতিল
- কক্সবাজারে ন্যাশনাল লাইফের ম্যানেজারস কনফারেন্স
- লুজারের শীর্ষে ফ্যামিলি টেক্স
- গেইনারের শীর্ষে সমতা লেদার
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর উত্থান
- বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং ‘এএএ’
- সিটি ব্যাংকের ইজিএম বাতিল
- শাহজালাল ব্যাংকের পরিচালক ১০ লাখ শেয়ার বেচবে
- প্রথমবারের মতো তিন মাসের মুদ্রানীতি ঘোষণা আজ
- উপহার নিয়ে বিপদে পড়লাম: তিশা
- দীর্ঘ পাঁচ বছর পর একসঙ্গে মোশাররফ ও ফারুক
- শেয়ারবাজারের ধসের পর রুপি নামল সর্বনিম্নে
- শেয়ারবাজারে তালিকাভুক্তি এড়াতে টাটা ট্রাস্টসের নতুন চাল
- পাঁচ ব্যাংকের ৩৫০০ কোটা টাকার বন্ড অনুমোদন
- বেক্সিমকোর নতুন পর্ষদ গঠনে বিএসইসির অনাপত্তি
- মশিহর সিকিউরিটিজের ১২২ বিনিয়োগকারী পেলেন ৩.২১ কোটি টাকা
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস পতন
- আগামীকাল লেনদেনে ফিরবে পূবালী ব্যাংক
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারের শীর্ষে সায়হাম কটন
- ব্লক মার্কেটে ৫৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- ৬০ কোটি টাকা বিনিয়োগ করবে এসিআই, নতুন যৌথ কোম্পানি গঠন
- বঙ্গজের লভ্যাংশ ঘোষনা
- লভ্যাংশ দেবে না তাল্লু স্পিনিং
- ৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
- সালমানের অসম্পূর্ণ কাজ বিনামূল্যে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন আমিন খান
- চল্লিশেই শরীর ও ইচ্ছা সবচেয়ে জীবন্ত
- আবারও চালু হচ্ছে মাসিক ভ্যাট রিটার্ন, নীতিগত অনুমোদন মন্ত্রিসভায়
- প্রকল্প ব্যয় বাড়ছে ২,২২৩ কোটি টাকা: লাগবে সাড়ে ১০ বছর
- একদিনে বিনিয়োগকারীদের ক্ষতি ৫ লাখ কোটি টাকা
- এশিয়ান গেমসে ফাইনালেই চোখ লিটনের
- আক্রমণ আছে, সুযোগও আছে—গোল নেই বাংলাদেশের
- আগামীকাল পূবালী ব্যাংকের লেনদেন বন্ধ
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- গেইনারের শীর্ষে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














