ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

ক্রাউন সিমেন্টের মুনাফায় ধস

২০২৫ ফেব্রুয়ারি ০১ ০৭:৩২:১৪
ক্রাউন সিমেন্টের মুনাফায় ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ক্রাউন সিমেন্টের চলতি অর্থবছরের ৬ মাসের (জুলাই-ডিসেম্বর ২০২৪) ব্যবসায় ৬৮ শতাংশ মুনাফা কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির চলতি অর্থবছরের ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.৫২ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ৪.৭৬ টাকা। এতে করে মুনাফা কমেছে ৩.২৪ টাকা বা ৬৮ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১.২৭ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ২.৪৪ টাকা। এতে করে মুনাফা কমেছে ১.১৭ টাকা বা ৪৮ শতাংশ।

গত ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৬.৪৩ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন