ভালোবাসা দিবসে ২ সিনেমা মুক্তি
বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন ঘিরে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রোমান্টিক গল্পের ২টি সিনেমা। ‘জলে জ্বলে তারা’ ও ‘ময়না’ নামের সিনেমা দুটি শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) থেকে দেখা যাচ্ছে ১১ ও ১৬টি প্রেক্ষাগৃহে।
অরুণ চৌধুরী নির্মিত ‘জলে জ্বলে তারা’ সিনেমায় জুটি বেঁধেছেন এফ এস নাঈম ও রাফিয়াত রশিদ মিথিলা। সামাজিক ও পারিবারিক গল্পের এই সিনেমায় উঠে এসেছে ‘তারা’ নামের এক মেয়ের জীবন। যে মেয়েটি সার্কাসে কাজ করে এবং পরিবারের সবাইকে হারিয়ে নদীর পাড়ে বসবাস করে। তার জীবনে ভালোবাসার মানুষ হয়ে আসে হোসেন মাঝি। তাদের জীবনের পথচলার নানা বাধাবিপত্তি ঘিরেই এগিয়ে যায় সিনেমার গল্প।
সার্কাসকন্যা হিসেবে কাজের অভিজ্ঞতা জানতে চাইলে মিথিলা বলেন, ‘আমি কর্মসূত্রে (এনজিও উন্নয়নকর্মী) বিশ্বের নানান সমাজের বিভিন্ন শ্রেণির, গোত্রের মানুষের সঙ্গে মিশেছি, কাজ করেছি। তবে আমি বরাবরই চাই, আমার মতো করে চিত্রনাট্যের আদলে যে কোনো চরিত্র হয়ে উঠতে, যেন তাতে অন্য কোনো চরিত্রের ছায়া না থাকে। গত পাঁচ বছরের সব কাজে তাই দর্শক আমাকে নতুনভাবেই পেয়েছে। এবারও তার ব্যতিক্রম হবে না।’
সিনেমায় হোসেন মাঝির চরিত্রে অভিনয় করেছেন নাঈম এবং তারা চরিত্রে মিথিলা।
নির্মাতা অরুণ চৌধুরী বলেছেন, স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি মল, সনি স্কয়ার, ও চট্টগ্রামের বালি আর্কেডে দেখানো হচ্ছে ‘জলে জ্বলে তারা’। এছাড়াও, যমুনা ব্লকবাস্টার সিনেমাস, লায়ন সিনেমা, দিয়াবাড়ীর ম্যাজিক মুভি থিয়েটার, রাজশাহীর গ্র্যান্ড রিভার ভিউ, বগুড়ার মধুবন ও শ্রীপুরের চন্দ্রিমা সিনেমা হলে দেখা যাচ্ছে সিনেমাটি।
সিনেমাটি সরকারি অনুদান পেয়েছিল ২০২০-২১ অর্থবছরে; এবং ২০২১ সালের অক্টোবরে মানিকগঞ্জের বিভিন্ন জায়গায় শুটিং হয়। সিনেমার অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন ফজলুর রহমান বাবু, মনিরা মিঠু, আজাদ আবুল কালাম, নূর ইমরান মিঠুসহ অনেকে।
এ সিনেমায় দুটি গান রয়েছে। ‘তোকেই ভালোবাসি’ গানে কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা ও আরেকটি গান গেয়েছেন কুমার বিশ্বজিৎ।
মোহাম্মদ আলিম উল্লাহ খোকনের গল্পে ‘ময়না’ সিনেমা নির্মাণ করেছেন মঞ্জুরুল ইসলাম মেঘ। নারীকেন্দ্রিক গল্পের এই সিনেমা দেখা যাচ্ছে ১৬টি প্রেক্ষাগৃহে।
গ্রামীণ প্রান্তিক পর্যায়ের মধ্যবিত্ত পরিবারের উচ্চাভিলাষী একটি মেয়ের বেড়ে ওঠা এবং সাংসারিক জীবনের কঠিন বাস্তবতার গল্প উঠে এসেছে সিনেমায়।
পরিচালক মেঘ বলেছেন, সিনেমাটি ঢাকার লায়ন সিনেমা, শ্যামলী সিনেমা, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমা, সৈনিক ক্লাব, আজাদ সিনেমা, বর্ষা সিনেমায় দেখা যাচ্ছে।
এছাড়াও ঢাকার বাইরের হলগুলো হচ্ছে, নারায়ণগঞ্জের নিউজ মেট্রো, বগুড়ার মম ইন, কুষ্টিয়ার স্বপ্ন সিনেপ্লেক্স, নাগরপুরের রাজিয়া সিনেমা, মধুপুরের মাধবী সিনেমা, ময়মনসিংহের ছায়াবাণী, সিলেটের নন্দিতা সিনেমা, কাঁচপুরের চাঁদ মহল সিনেমা, ফরিদপুরের বনলতা সিনেমা।
এই সিনেমা দিয়ে প্রধান চরিত্রে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী রাজ রিপার। এতে তার বিপরীতে রয়েছেন চার জন অভিনেতা। তারা হলেন আমান রেজা, কায়েজ আরজু, আফফান মিতুল ও আরেফিন জিলানী।
এর আগেও সিনেমায় অভিনয় করেছেন রাজ রিপা। তবে একক নায়িকা হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে ‘ময়না’ দিয়ে। এতে নাম ভূমিকায় হাজির হবেন তিনি। সিনেমাটি নিয়ে বেশ উচ্ছ্বসিত রাজ রিপা। তিনি বলেন, ‘অবশেষে আমার প্রত্যাশিত স্বপ্ন পূরণ হচ্ছে, এতে আমি খুশি। দিনটি একটি স্পেশাল দিন। আর এই স্পেশাল দিনে দর্শকদের কাছে ময়না একটি স্পেশাল উপহার হবে এমনটাই আশা করি। সবাইকে অনুরোধ করব আমার অভিনীত প্রথম সিনেমাটি দর্শক হলে গিয়ে উপভোগ করবেন।’
সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সূচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনাসহ অনেকে।
বিশেষ চরিত্রে রয়েছেন শিশির সরদার, নায়িকা এঞ্জেলা জলি, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর।
পাঠকের মতামত:
- বিনিয়োগকারীরা হারালো ১ হাজার ৮০২ কোটি টাকা
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














