নতুন এমডি আসছে ১০-১২টি বেসরকারি ব্যাংকে
অর্থ বাণিজ্য প্রতিবেদক : বেসরকারি খাতের প্রায় ১০-১২টি ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নতুন মুখ আসছে। এখন থেকে আগামী দুই বছরে এসব ব্যাংকের শীর্ষ পদে নতুন মুখ দেখা যাবে। দীর্ঘদিন ধরে এমডি পদে থাকা অনেক দক্ষ ব্যাংকারই বয়সের কারণে বিদায় নেবেন। এ তালিকায় আছেন ব্র্যাক, ডাচ-বাংলা, এমটিবি, ইস্টার্ণ ও মিডল্যান্ড ব্যাংকের এমডি। আবার অনিয়মের কারণে ডুবতে থাকা ছয় ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তাঁদের ছুটি থেকে আর না ফেরানোর সম্ভাবনা রয়েছে। অর্থাৎ মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিতে হতে পারে তাঁদের। ফলে সব মিলিয়ে ১০–১২টি ব্যাংকে নতুন মুখের দেখা মিলবে। ব্যাংকগুলোয় খোঁজ নিয়ে এমন তথ্য জানা গেছে।
বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী, ব্যাংকারদের চাকরির মেয়াদ ৫৯ বছর হলেও এমডিরা সর্বোচ্চ ৬৫ বছর পর্যন্ত দায়িত্ব পালন করতে পারেন। এমডি হতে ব্যাংকারদের অভিজ্ঞতা থাকতে হয় ২০ বছরের, বয়স হতে হয় ৪৫ বছরের বেশি।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, মোটা অঙ্কের বেতন ও অন্যান্য সুবিধা এবং ক্ষমতা থাকায় এমডি পদে বসতে অনেকের আগ্রহ থাকলেও সুযোগ পান অল্প কয়েকজন ব্যাংকার। এখন বেসরকারি ব্যাংকগুলোর এমডিদের মধ্যে বেশির ভাগেরই শুরুটা বিদেশি ব্যাংকের মাধ্যমে। পাশাপাশি এখন ডিএমডিদেরও অনেকের শুরুটা বিদেশি ব্যাংকে। তাঁরাও ব্যাংকের শীর্ষ পদে বসতে চান।
খোঁজ নিয়ে জানা গেছে, ডাচ্–বাংলা ব্যাংকের এমডি আবুল কাশেম মো. শিরিনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৬ ফেব্রুয়ারি। তিনি ২০১৬ সালে ব্যাংকটির এমডি হিসেবে দায়িত্ব নেন। মিডল্যান্ড ব্যাংকের এমডি আহসান-উজ জামান তাঁর মেয়াদ শেষ করবেন একই বছরের ২৪ ফেব্রুয়ারি, তিনি ২০১৪ সাল থেকে একই পদে আছেন।
ব্র্যাক ব্যাংকের এমডি সেলিম আর এফ হোসেনের মেয়াদ শেষ হবে আগামী বছরের ৪ মার্চ। তিনি ২০১০ থেকে ২০১৫ সালের অক্টোবর পর্যন্ত আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্সের এমডি ছিলেন। একই মাসে এমডি পদে যোগ দেন ব্র্যাক ব্যাংকে। ইস্টার্ণ ব্যাংকের এমডি আলী রেজা ইফতেখার আগামী বছরের ১৯ এপ্রিল মেয়াদ শেষ করবেন। তিনি ২০০৭ সাল থেকে এই পদে আছেন।
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের (এমডি) সৈয়দ মাহবুবুর রহমানের মেয়াদ ২০২৭ সালের ১৬ ফেব্রুয়ারি শেষ হবে। ২০১০ সাল থেকে তিনি এমডি, এর আগে ছিলেন ব্র্যাক ব্যাংক ও ঢাকা ব্যাংকে। গত ১৫ বছরে বেসরকারি ব্যাংক এমডিদের মধ্যে ব্যাংক খাতের বিভিন্ন অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে তিনি সবচেয়ে বেশি সরব ছিলেন। মেয়াদ শেষ করতে যাওয়া এসব শীর্ষ নির্বাহী ব্যাংক খাতের এমডিদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) নেতৃত্বে ছিলেন বা আছেন। তাঁরা ব্যাংক খাতে প্রভাবশালী নির্বাহী হিসেবেও পরিচিত। ব্যাংক খাতের বিভিন্ন নীতিমালা ও আইন প্রণয়নে তাঁদের ভূমিকা রয়েছে।
এ ছাড়া কমিউনিটি ব্যাংকের এমডি মশিহুল হক চৌধুরীর মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে। ব্যাংকটিতে নতুন এমডি নিয়োগের প্রক্রিয়া চলছে। সিটিজেনস ব্যাংকের এমডি মোহাম্মদ মাসুমের মেয়াদ শেষ হয়েছে গত ২৭ ফেব্রুয়ারি। তাঁর স্থলে ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আলমগীর হোসেনকে এমডি পদে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সিটিজেনস ব্যাংকের পরিচালনা পর্ষদ। এখন বাংলাদেশ ব্যাংক তা অনুমোদন করলে এ নিয়োগ চূড়ান্ত হবে। গত বছরের অক্টোবরে ঢাকা ব্যাংকের এমডি পদে যোগ দেন শেখ মোহাম্মদ মারুফ। এর আগে তিনি সিটি ব্যাংকের অতিরিক্ত এমডি ছিলেন। বলা হচ্ছে, যেসব ব্যাংকের এমডি পদ শূন্য হবে তার অনেকগুলোই পূরণ করতে হবে অতিরিক্ত এমডি থাকা কর্মকর্তাদের দিয়ে।
এদিকে অনিয়মে দুর্বল হয়ে পড়া ছয় ব্যাংকে গত জানুয়ারিতে নিরীক্ষা শুরু করেছেন বিদেশি নিরীক্ষকেরা। এ জন্য এই ব্যাংকগুলোর এমডিদের তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংক ছয়টি হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী, সোশ্যাল ইসলামী, গ্লোবাল ইসলামী, ইউনিয়ন, এক্সিম ও আইসিবি ইসলামী ব্যাংক। এর মধ্যে ইউনিয়ন ব্যাংকের এমডি পদে যোগ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবির। আইসিবি ইসলামী ব্যাংকের এমডি পদে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলামের নাম প্রস্তাব করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। এক্সিম ব্যাংকের অতিরিক্ত এমডি হিসেবে যোগ দিয়েছেন এম আখতার হোসেন ও আবদুল আজিজ। তাঁরা দুজনই শাহজালাল ইসলামী ব্যাংকে কর্মরত ছিলেন।
পাঠকের মতামত:
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














