কাশ্মীরে হামলায় ক্ষোভে উত্তাল বলিউড
বিনোদন ডেস্ক : জম্মু ও কাশ্মীরের অনন্য সৌন্দর্যমণ্ডিত পাহেলগামে গতকাল (২২ এপ্রিল) মঙ্গলবার বিকেলে এক নির্মম জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন পর্যটক। এতে আহত হয়েছেন আরও ২০ জন। বিকেল ৩টার দিকে বৈসারণ উপত্যকার পাহাড়ি পথ দিয়ে নামা সশস্ত্র জঙ্গিরা হঠাৎ করেই গুলি চালায় নিরীহ পর্যটকদের উপর।
এই বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বলিউডসহ ভারতের একাধিক তারকা।
বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত লিখেছেন, ‘ওরা ঠাণ্ডা মাথায় আমাদের মানুষদের হত্যা করেছে। এটা ক্ষমার যোগ্য নয়। এই জঙ্গিদের বুঝতে হবে যে আমরা চুপ করে বসে থাকব না। প্রতিশোধ নেওয়া দরকার। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করছি- ওদের উপযুক্ত জবাব দিন।’
অভিনেত্রী রাভিনা ট্যান্ডন এই হামলার খবর শুনে প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ‘ওম শান্তি। সমবেদনা জানাই। মর্মাহত এবং ক্ষুব্ধ। এই যন্ত্রণার জন্য কোনো শব্দই যথেষ্ট নয়। প্রার্থনা ও শক্তি রইল ভুক্তভোগীদের জন্য। এখন সময় এসেছে আমাদের ক্ষুদ্র অভ্যন্তরীণ দ্বন্দ্ব ভুলে গিয়ে একজোট হওয়ার এবং আসল শত্রুকে চেনার।’
দক্ষিণ ভারতের সুপারস্টার মোহনলাল লিখেছেন, ‘পাহেলগামে সন্ত্রাসবাদী হামলার শিকারদের প্রতি আমার হৃদয়ের গভীর সমবেদনা রইল। এমন নির্মমতা প্রত্যক্ষ করা সত্যিই বেদনাদায়ক। নিরীহ প্রাণ কেড়ে নেওয়ার পক্ষে কোনো কারণই যথেষ্ট হতে পারে না। শোকাহত পরিবারগুলোর দুঃখ ভাষায় প্রকাশ করা যায় না। অনুগ্রহ করে জেনে রাখুন, আপনারা একা নন। সমগ্র দেশ আপনাদের সঙ্গে রয়েছে এই শোকের সময়ে। আসুন, আমরা একে অপরকে আরও শক্ত করে ধরে রাখি এবং অন্ধকারের মাঝেও শান্তির আশাকে আঁকড়ে ধরি।’
আরেক কিংবদন্তি অভিনেতা কমল হাসান এক্স-এ নিজের মতামত জানিয়ে লেখেন, ‘পাহেলগামের জঘন্য সন্ত্রাসী হামলার আমি তীব্র নিন্দা জানাই। যারা আপনজন হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা ও যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। ভারত আজ শোকস্তব্ধ, একতাবদ্ধ- আমাদের দৃঢ় সংকল্প, আইন-শৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষার প্রতিশ্রুতিতে।’
অভিনেতা ও নির্মাতা ফারহান আখতার সম্প্রতি শ্রীনগরে ‘গ্রাউন্ড জিরো’র বিশেষ প্রদর্শনী করেছিলেন। তিনি এই হামলায় শোক জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পাহেলগামে নির্মম সন্ত্রাসবাদী হামলার খবরে আমি গভীরভাবে মর্মাহত ও স্তম্ভিত। নিরীহ প্রাণের ওপর এই অমানবিক সহিংসতা একেবারেই অমার্জনীয় এবং এর তীব্র নিন্দা হওয়া উচিত। যারা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের জন্য আমার হৃদয় থেকে সমবেদনা। কাশ্মীরের মানুষের সঙ্গে এই দুঃখের সময়ে আমি সম্পূর্ণ একাত্ম।’
অক্ষয় কুমার এক্স-এ (সাবেক টুইটার) লেখেন, ‘নিরীহ পর্যটকদের উপর এই জঙ্গি হামলার খবরে শোকাহত ও ক্ষুব্ধ। এ এক নির্মমতা। প্রার্থনা রইল নিহতদের পরিবারের জন্য।’
ভিকি কৌশল ইনস্টাগ্রামে লেখেন, ‘এই নির্মমতার শিকার পরিবারের কষ্ট কল্পনাতীত। প্রার্থনা ও সহমর্মিতা রইল।’
জাহ্নবী কাপুর লেখেন, ‘এ এক অমানবিক ও কাপুরুষোচিত কাজ। আর কত? এবার যেন সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। প্রার্থনা করছি, কিন্তু এই রাগ আর দুঃখ ভাষায় প্রকাশযোগ্য নয়।’
বর্তমানে কেরালায় শুটিং করছেন সিদ্ধার্থ মালহোত্রা। সেখান থেকেই তিনি লিখেছেন, ‘এই জঙ্গি হামলা কাপুরুষতা ছাড়া আর কিছুই নয়। আমাদের সেনাবাহিনীর উপর পূর্ণ আস্থা আছে। এই অন্যায়ের বিচার হবেই।’
অনুপম খের এক ভিডিও বার্তায় বলেন, ‘এই ঘটনা আমাকে আবারও স্মরণ করিয়ে দিল ‘দ্য কাশ্মীর ফাইলস’-এর পেছনের বাস্তবতা। এতজন হিন্দুকে একে একে মেরে ফেলা- শুধু দুঃখ নয়, অসীম রাগে ফুঁসছি।’
এছাড়াও সোনু সুদ, তুষার কাপুর, বিবেক ওবেরয়সহ আরও অনেক তারকাই এই হামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে শোক প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- এক বছরে কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি
- বিয়ের কথা ভাবছেন না রাইমা, ভবিষ্যতের জন্য ডিম্বাণু সংরক্ষণ
- ১১ বোয়িং কেনার চুক্তি
- বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- শেয়ার পার্কিং ও সফটওয়্যারে কারসাজির অভিযোগ
- গেইনারের শীর্ষে সেনা ইন্স্যুরেন্স
- লুজারে দূর্বল কোম্পানির দাপট
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শেষ
- সিনোবাংলার স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
- অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের পর চার দিন ঘরেই ছিলেন রাধিকা
- বিয়েতে বাড়তি খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি হাসান
- জনতা ব্যাংকের বোর্ড ভাঙার উদ্যোগ
- শেয়ারবাজারে পতন, সঞ্চয়ে ঝোঁক
- বিএটিবিসির মাধ্যমে সরকারের আয় ৪০ হাজার কোটি টাকা
- ম্যারাডোনার মৃত্যু মামলায় নতুন মোড়, কোভিডে মৃত্যুর সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞ
- ব্যালন ডি’অর জিতলে আফ্রিকাকে উৎসর্গ করতে চান এমবাপ্পে
- ব্লক মার্কেটে ৫১ কোটি টাকার লেনদেন
- গেইনারের শীর্ষে ইউনিক হোটেল
- লুজারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- প্রাইম ইন্স্যুরেন্সের পরিচালকের শেয়ার কেনার ঘোষনা
- প্রাইম ব্যাংকের দুই পরিচালক কিনবে ১৪ কোটি টাকার শেয়ার
- উত্থানে ফিরেছে শেয়ারবাজার
- দুই ফান্ডের অস্বাভাবিক দর বৃদ্ধি
- লুজারের শীর্ষে ফার্স্ট ফাইন্যান্স
- গেইনারের শীর্ষে ডমিনেজ
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ডমিনেজ
- মঙ্গলবারও শেয়ারবাজারে পতন
- বিনিয়োগকারী ক্ষতিপূরণে নতুন সূত্রপাত: ডিএসই পরিচালক ইমন
- ১৭ হাজারের বেশি বিনিয়োগকারীর ক্ষতিপূরণে আইপিএফের বড় উদ্যোগ
- শেয়ারবাজারে একসঙ্গে একাধিক পরিবর্তনের প্রস্তুতি ডিএসইর
- ওরিয়ন ইনফিউশনের অস্বাভাবিক দর বৃদ্ধি
- ভারতের শেয়ারবাজারে বাড়ছে উদ্বেগ
- ‘ওকে প্রতিদিন চুমু খেতে পারি’
- মেয়ে সুপারস্টার : বিদ্যুৎহীন গ্রামে কেন থাকেন ক্যাটরিনার মা
- বিশ্বজুড়ে জ্বালানির দামে তীব্র অস্থিরতা: বাংলাদেশে বড় ধরনের প্রভাব
- ডিজেল সংকটে ব্যাহত নির্মাণকাজ, মেয়াদ দ্বিতীয় দফায় বাড়ছে ৬ মাস
- ১২ বছরে অনিয়ম-জালিয়াতিতে খেলাপি বেড়েছে ১৬ হাজার কোটি টাকা
- ২৫ শতাংশ সীমা ছাড়িয়ে শেয়ার ধারণ, ব্লকে ১৭ লাখের বেশি
- আইপিডিসির ঋণ–আমানত ব্যবস্থাপনায় একাধিক ঝুঁকির ইঙ্গিত
- চার স্বতন্ত্র পরিচালকের পদত্যাগে হস্তক্ষেপ করেনি ব্যাংক
- লুজারের শীর্ষে আনলিমা ইয়ার্ন
- গেইনারের শীর্ষে আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে ৪ কার্যদিবস পর পতন
- রূপালী লাইফের উদ্যোক্তা বেচলেন ৩ লাখের বেশি শেয়ার
- দুই কোম্পানির লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- লেনদেনে ফিরেছে দুই কোম্পানি
- পাঠ্যবইয়ে হৃতিক রোশনের নাম!
- ‘প্রয়োজন না থাকলে সাহসী দৃশ্যে রাজি নই’
- ওয়ালমার্টের বার্ষিক আয় ৮৬ লাখ কোটি টাকা ছাড়িয়েছে
- মিরসরাইয়ে ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি
- আইপিও অর্থে অনিয়ম, ১১ জনকে জরিমানা
- ব্যালন ডি’অর নিয়ে ইয়ামালের খোঁচা, জবাব দিলেন না কেইন
- ‘কিছুই জানলে না, অধিনায়ক হয়ে কী করছিলে?’ বাবরকে আকরাম
- লুজারের শীর্ষে প্যারামাউন্ট টেক্সটাইল
- গেইনারের শীর্ষে খান ব্রাদার্স
- ব্লক মার্কেটে ১৪ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইস্টার্ণ ব্যাংক
- শেয়ারবাজারে টানা ৪ কার্যদিবস উত্থান
- কমোডের ট্যাংকে ৪ কেজি স্বর্ণের পেস্ট
- শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাব, ক্ষুব্ধ রাধিকা আপ্তে
- নবম পে স্কেলের বাইরে যারা
- উচ্চ সুদে বিনিয়োগে ধাক্কা, আস্থার সংকটে শেয়ারবাজার
- মঞ্জুর এলাহির ৩০ লাখের বেশি শেয়ার দুই সন্তানের নামে
- এনভয় টেক্সটাইলের লভ্যাংশ সভার তারিখ ঘোষনা
- দুই কোম্পানির লেনদেন বন্ধ
- সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- মূল ব্যবসা থেকে সরে যাচ্ছে ব্যাংক
- খেলাপি ঋণ বাড়লে মূলধন সংকট আরও গভীর হবে
- অতীত ভুলে দ্বিতীয় সংসারে সুখী শবনম ফারিয়া
- সালমান শাহ, যাঁর জন্য সময় থমকে আছে
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














