ঢাকা, শনিবার, ৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

রিপাবলিক ইন্স্যুরেন্সে শেয়ার ধারন নিয়ে বীমা আইন লঙ্ঘন

২০২৫ মে ২৭ ০৯:২০:৩৩
রিপাবলিক ইন্স্যুরেন্সে শেয়ার ধারন নিয়ে বীমা আইন লঙ্ঘন

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত রিপাবলিক ইন্স্যুরেন্সে শেয়ার ধারন নিয়ে বীমা আইনের লঙ্ঘন পেয়েছে নিরীক্ষক। এছাড়া শ্রম আইনেরও লঙ্ঘন পেয়েছে নিরীক্ষক।

কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাব নিরীক্ষায় এই অনিয়ম খুঁজে পেয়েছে বলে জানিয়েছে নিরীক্ষক।

নিরীক্ষক জানিয়েছেন, বীমা আইন ২০১০ এর ধারা ২১ এর সিডিউল ১ অনুযায়ি প্রতিটি সাধারন বীমা কোম্পানিতে উদ্যোক্তা/পরিচালকদের অবশ্যই কমপক্ষে ৬০% মালিকানা থাকতে হবে। তবে রিপাবলিক ইন্স্যুরেন্সের এ মালিকানার হার ৪০.৪৮%।

রিপাবলিক ইন্স্যুরেন্সে ২০১৪ সাল থেকে ওয়ার্কার্স প্রফিট পার্টিসিপেশন ফান্ড (ডব্লিউপিপিএফ) গঠন করা হয় বলে জানিয়েছেন নিরীক্ষক। কিন্তু ২০০৬ সালের শ্রম আইনের ২৩২ ধারা অনুযায়ি, অর্থবছর শেষ হওয়ার ৯ মাসের মধ্যে ফান্ড বিতরনের বিধান রয়েছে। তবে ওই ফান্ড কর্মীদের মধ্যে বিতরন না করে তাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছেন এই বীমা কোম্পানি কর্তৃপক্ষ।

এই বীমা কোম্পানিটিতে আইন অনুযায়ি সঠিকভাবে গ্রাচ্যুইটি ফান্ড গঠন করা হয় না বলে জানিয়েছেন নিরীক্ষক।

আরও পড়ুন.....

অস্তিত্ব সংকটে থাকা ফারইস্ট ফাইন্যান্সের ৯৮.১০% খেলাপি

উল্লেখ্য, ২০১৩ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া রিপাবলিক ইন্স্যুরেন্সের পরিশোধিত মূলধনের পরিমাণ ৫৪ কোটি ৭০ লাখ টাকা। এরমধ্যে শেয়ারবাজারের বিভিন্ন শ্রেণীর (উদ্যোক্তা/পরিচালক ব্যতিত) বিনিয়োগকারীদের মালিকানা ৫৯.৫২ শতাংশ। কোম্পানিটির সোমবার (২৬ মে) শেয়ার দর দাঁড়িয়েছে ২৫ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন