ঢাকা, সোমবার, ৬ জুলাই ২০২৬, ২২ আষাঢ় ১৪৩৩

৩০ বছর আগে কেনা ১ লাখ টাকার শেয়ার এখন ৮০ কোটি টাকা

২০২৫ জুন ১১ ১১:৪৫:৪৮
৩০ বছর আগে কেনা ১ লাখ টাকার শেয়ার এখন ৮০ কোটি টাকা

অর্থ বাণিজ্য ডেস্ক : ১৯৯০ সালে লাখ টাকা খরচ করে একটি জনপ্রিয় ইস্পাত কোম্পানির কিছু শেয়ার কেনেন ভারতের এক ব্যক্তি। ৩০ বছর পর সেই নথি খুঁজে পান তাঁর ছেলে। তাতেই হয়ে গেছেন ৮০ কোটি টাকার মালিক। আর এই তথ্য প্রকাশ্যে আসায় স্টকের বাজারে পড়ে গিয়েছে হইচই।

সম্প্রতি জেএসডব্লিউ স্টিলের শেয়ারের ছবি দিয়ে এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) একটি পোস্ট করেন শেয়ার বিশেষজ্ঞ সৌরভ দত্ত। তিনি জানিয়েছেন, তিন দশক আগে সংশ্লিষ্ট শেয়ারগুলি কেনা হয়েছিল। এর বর্তমান বাজারমূল্য ৮০ কোটি টাকা। যে ব্যক্তি ইস্পাত কোম্পানিটির শেয়ার কিনেছিলেন, তাঁর নাম অবশ্য প্রকাশ্যে আনেননি তিনি।

সৌরভের করা পোস্ট অনুযায়ী, ১৯৯০ সালে জেএসডব্লিউ স্টিলের শেয়ারগুলি কিনেছিলেন এক ব্যক্তি। এর জন্য লাখ টাকা খরচ করেন তিনি। ওই সময়ে ‘জিন্দাল বিজয়নগর স্টিল’ কোম্পানির নামে শেয়ারগুলো কেনা হয়। তারপর গঙ্গা-যমুনা দিয়ে বয়ে গিয়েছে বহু জল। তাঁর পরিবারের সদস্যেরা একরকম ভুলেই গিয়েছিলেন ওই শেয়ারের কথা।

তবে কিছু দিন আগে বাবার কেনা ইস্পাত কোম্পানির শেয়ারের নথি খুঁজে পান ছেলে। তিনি সমাজমাধ্যম প্ল্যাটফর্ম ‘রেডিট’-এ সক্রিয়। শেয়ারের নথি হাতে পেয়ে তা নিয়ে সৌরভের কাছে ছোটেন ওই ব্যক্তি। হিসাব কষতেই জানা যায় রাতারাতি ৮০ কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন তিনি। তাঁর পরিচয় অবশ্য গোপন রেখেছেন শেয়ার বিশেষজ্ঞ সৌরভ।

বর্তমানে জেএসডব্লিউ স্টিলের শেয়ারের দাম হাজার টাকার আশেপাশে ঘোরাফেরা করছে। গত এক মাসে প্রায় সাড়ে তিন শতাংশ বেড়েছে এর দর। বছর থেকে বছরের হিসাবে এতে প্রায় ১২ শতাংশের বৃদ্ধি দেখা গিয়েছে।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন