ইরানে ইসরায়েলি হামলায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলের বড় ধরনের বিমান হামলার পর বিশ্বজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই অভিযানে ইরান দাবি করেছে, তাদের একাধিক শীর্ষ সামরিক কর্মকর্তা ও বিজ্ঞানী নিহত হয়েছেন। পাশাপাশি আবাসিক এলাকায়ও হামলা চালানো হয়েছে, যাতে আহত হয়েছেন অন্তত ৫০ জন—এদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।
এই ঘটনায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েলকে ‘কঠোর শাস্তি’র হুমকি দিয়েছেন। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, প্রয়োজন হলে অভিযান আরও চলবে।
এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিভিন্ন দেশ ও সংস্থা যে প্রতিক্রিয়া জানিয়েছে তা নিচে তুলে ধরা হলো:
জাতিসংঘ : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ‘সর্বোচ্চ সংযম’ দেখানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, মধ্যপ্রাচ্যে কোনো ধরনের সামরিক উত্তেজনা তিনি সমর্থন করেন না। বিশেষভাবে ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি ।
চীন : চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা এই ঘটনার ‘গভীর পরিণতি’ নিয়ে উদ্বিগ্ন এবং পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছে। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, সংশ্লিষ্ট পক্ষগুলোকে উত্তেজনা বৃদ্ধির পথ পরিহার করতে হবে। চীন জানিয়েছে, তারা সংকট নিরসনে গঠনমূলক ভূমিকা রাখতে প্রস্তুত।
তুরস্ক : তুরস্ক ইসরায়েলের হামলাকে ‘আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও কূটনৈতিক পথকে অস্বীকার’ বলে অভিহিত করেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এ ধরনের হামলা প্রমাণ করে, ইসরায়েল শান্তিপূর্ণ সমাধান চায় না।
ওমান : পারমাণবিক আলোচনায় মধ্যস্থতাকারী দেশ ওমান এই হামলাকে ‘বিপজ্জনক ও বেপরোয়া উত্তেজনা’ বলে অভিহিত করেছে। ‘ইসরায়েল অঞ্চলকে অস্থিতিশীল করে তুলছে,’— বলা হয়েছে ওমানের বিবৃতিতে।
যুক্তরাষ্ট্র : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইসরায়েল আত্মরক্ষার স্বার্থে একতরফাভাবে পদক্ষেপ নিয়েছে। যুক্তরাষ্ট্র এই হামলায় জড়িত নয়। তবে তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, যুক্তরাষ্ট্রের সেনা বা স্বার্থকে লক্ষ্যবস্তু বানালে ফল ভালো হবে না।
যুক্তরাজ্য : ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা এখন অগ্রাধিকার। উত্তেজনা প্রশমন জরুরি।
ফ্রান্স : ফ্রান্স সব পক্ষকে ‘উত্তেজনা না বাড়ানোর আহ্বান’ জানিয়েছে, যদিও ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছে। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
সৌদি আরব : সৌদি আরব এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, এই বর্বর আক্রমণ ইরানের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে।
কাতার : কাতার হামলাকে ‘ভয়াবহ উসকানি’ এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি ভিত্তিতে হস্তক্ষেপ করতে হবে।
সংযুক্ত আরব আমিরাত : আমিরাতও হামলার নিন্দা জানিয়ে ‘সর্বোচ্চ সংযম’ বজায় রাখার আহ্বান জানিয়েছে। ‘কূটনৈতিক পথের চেয়ে সামরিক পথ বিপজ্জনক,’ — বলা হয় সংযুক্ত আরব আমিরাতের পক্ষ থেকে।
অস্ট্রেলিয়া :পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, এই সংঘর্ষ মধ্যপ্রাচ্যকে আরও অস্থির করে তুলছে। আমরা সংলাপ ও কূটনৈতিক সমাধানকে উৎসাহ দিচ্ছি।
নিউজিল্যান্ড : প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাকসন ইসরায়েলের হামলাকে ‘অপ্রত্যাশিত ও অপ্রয়োজনীয় উসকানি’ বলেছেন।
জাপান : পররাষ্ট্রমন্ত্রী তাকেশি ইওয়াইয়া বলেন, আলোচনার সময় এমন সামরিক হামলা অত্যন্ত দুঃখজনক এবং পরিস্থিতিকে জটিল করে তুলবে।
পাঠকের মতামত:
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- ব্লক মার্কেটে ৪৮ কোটি টাকার লেনদেন
- এবার সূচকে উত্থান, লেনদেনে পতন
- লেনদেনের শীর্ষ সায়হাম টেক্সটাইল
- ৮৩ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- পূবালি ব্যাংকের মুনাফা বেড়েছে ১৮ শতাংশ
- এমটিবির মুনাফা কমেছে ৭ শতাংশ
- ওয়ান ব্যাংকের মুনাফা কমেছে ৮ শতাংশ
- ম্যারিকোর অন্তর্বর্তীকালীন ৫০০% লভ্যাংশ ঘোষণা
- ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে ৩১৮ শতাংশ
- রেসের ৪ ফান্ডের সম্পদ নিরাপদ : কাস্টডিয়ান
- চার্টার্ড লাইফের উদ্বৃত্ত কমেছে ৫৬ শতাংশ
- এবি ব্যাংকের লোকসান বেড়েছে ১০ শতাংশ
- আইএফআইসি ব্যাংকের লোকসান বেড়েছে ৪৮ শতাংশ
- রেকিট বেনকিজারের প্রথমার্ধে ইপিএস ৬২.১৬ টাকা
- লাফার্জহোলসিমের মুনাফা কমেছে ১৯ কোটি টাকা
- এনআরবিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৬৩ শতাংশ
- বড় লোকসানে ইসলামী ব্যাংক
- এসবিএসি ব্যাংকের মুনাফা বেড়েছে ২১ শতাংশ
- ব্র্যাক ইপিএলের গ্রাহকের সন্দেহজনক লেনদেন
- এসএমই উদ্যোক্তাদের শেয়ারবাজারে আসতে বিএসইসি-এসএমই ফাউন্ডেশনের যৌথ প্রশিক্ষণ
- বাবার পদবি বাদ দিলেন টম ক্রুজের মেয়ে
- সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত মেঘলা মুক্তা, আইসিইউতে চিকিৎসাধীন
- ন্যাশনাল হাউজিংয়ের মুনাফা বেড়েছে ৫ শতাংশ
- লুজারের শীর্ষে বেক্সিমকো
- গেইনারের শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স
- সূচকে পতনে, লেনদেনে উত্থান
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ আর্গন ডেনিমস
- ১০০ শতাংশ বিমা কোম্পানির মুনাফায় উত্থান
- এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ১২ শতাংশ
- ইউনিলিভারের মুনাফায় ধস
- রবি আজিয়াটার মুনাফা বেড়েছে ৩০ শতাংশ
- উত্তরা ব্যাংকের মুনাফা বেড়েছে ৫৩ শতাংশ
- ক্যাপিটেক গ্রোথ ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- স্ট্যান্ডার্ড ব্যাংকের ইপিএস কমেছে ৯১ শতাংশ
- ব্র্যাক ব্যাংকের মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ
- মুনাফায় ফিরেছে এনআরবি ব্যাংক
- এসিআই গঠন করছে নতুন সাবসিডিয়ারি প্রতিষ্ঠান
- আইপিডিসির মুনাফা বেড়েছে ৩৭ শতাংশ
- আইডিএলসি ফাইন্যান্সের অর্ধবার্ষিকে ২৮ কোটি টাকার মুনাফা বেড়েছে
- আইসিবি ইসলামীক ব্যাংকের লোকসান বেড়েছে ৭১ শতাংশ
- মিডল্যান্ড ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪৭ শতাংশ
- ইউসিবির মুনাফা বেড়েছে ৮৩ শতাংশ
- Price Sensitive information of United Commercial Bank PLC
- তিন মাসে নিট মুনাফা বেড়েছে ৯৫ কোটি টাকা
- লুজারের শীর্ষে এআইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে আর্গন ডেনিমস
- স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- মঙ্গলবারও শেয়ারবাজারে বড় উত্থান
- ডিএসইকে তলব বিএসইসির
- ব্লক মার্কেটে ৬৫ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ ডমিনেজ
- ভিআইপিবির দুই ফান্ডের লভ্যাংশ ঘোষণা
- বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত
- মেঘনা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- এশিয়া ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৬৫ শতাংশ
- কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩১ শতাংশ
- বাটা সু’র মুনাফা বেড়েছে ৮৬ শতাংশ
- ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ১৩২ শতাংশ
- ফাস ফাইন্যান্সের লোকসান বেড়েছে ৬ শতাংশ
- বে- লিজিংয়ের লোকসান কমেছে ৪৭ শতাংশ
- ইস্টার্ন ব্যাংকের মুনাফা বেড়েছে ২৫ শতাংশ
- সিটি ব্যাংকের মুনাফা বেড়েছে ৭৫ শতাংশ
- লিন্ডে বাংলাদেশের মুনাফা বেড়েছে ৪ শতাংশ
- কেয়া কসমেটিকসের সংকটের অনুসন্ধানে ৪ সংস্থা
- ঋণসংকটে পোশাক খাত, বাড়ছে উদ্যোক্তাদের চাপ
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














