নেইমারকে ছাড়াই ব্রাজিলের স্কোয়াড ঘোষণা
খেলাধূলা ডেস্ক : ২০২৬ ফুটবল বিশ্বকাপের আগে খেলোয়াড়দের যাচাই-বাছাইয়ের খুব বেশি সময় নেই কার্লো আনচেলত্তির হাতে। মার্চের ফিফা উইন্ডোতে অনুষ্ঠিতব্য প্রীতি ম্যাচের পরই দল চূড়ান্ত করে ফেলার কথা। যার জন্য ব্রাজিলের প্রাথমিক স্কোয়াডে ছিলেন নেইমার জুনিয়র। ধারণা করা হচ্ছিল– অবশেষে বুঝি তার জন্য জাতীয় দলের দরজা খুলছে। তবে তাকে হতাশই হতে হলো, নেইমারকে বাইরে রেখে আসন্ন দুটি প্রীতি ম্যাচের স্কোয়াড ঘোষণা করলেন ব্রাজিল কোচ।
গতকাল (সোমবার) রাতে সেলেসাওদের ২৬ সদস্যের দল ঘোষণা করা হয়। যে স্কোয়াড নিয়ে আনচেলত্তির শিষ্যরা আগামী ২৬ মার্চ যুক্তরাষ্ট্রের বোস্টনে ফ্রান্সের মুখোমুখি হবে। এর পাঁচ দিন পর (৩১ মার্চ) অরল্যান্ডোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে আরেকটি প্রীতি ম্যাচ। নেইমারকে বাদ দিলেও ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর প্রথমবার রিয়াল মাদ্রিদের সাবেক শিষ্য এন্ড্রিককে ডেকেছেন আনচেলত্তি। একইসঙ্গে প্রথমবার সুযোগ পেয়েছেন লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, ইগর থিয়াগো এবং রায়ান। ইবানেজ, দানিলোরও জায়গা মিলেছে।
সম্প্রতি আসন্ন বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ হয়ে গেছে রিয়ালের ব্রাজিলিয়ান তারকা রদ্রিগো গোয়েসের। ফলে জাতীয় দলের বাইরে আছেন তিনি। এ ছাড়া চোটের কারণে এডার মিলিটাও, ব্রুনো গুইমারেস এবং এস্তেভাও ডাক পাননি। তাদের দ্রুত ফিরে পাওয়ার প্রত্যাশা জানিয়ে আনচেলত্তি বলেছেন, ‘এই তালিকাটি নির্ভর করেছে অনেকগুলো ইনজুরির তথ্যের ওপর। যারা শতভাগ ফিট আছে তাদের নিয়ে দল গড়া হয়েছে। মিলিটাও, গুইমারেস, এস্তেভাও ও রদ্রিগোর মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড় ইনজুরিতে, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি। আমরা খুব গুরুত্বপূর্ণ দুটি ম্যাচ খেলতে যাচ্ছি, প্রতিযোগিতার তীব্রতা, অল্প সময়ে ভ্রমণ– সবমিলিয়ে শতভাগ ফিট থাকা ব্যক্তিদের ডাকা হয়েছে।’
প্রাথমিক তালিকায় থাকলেও, নেইমার কেন চূড়ান্ত স্কোয়াডে নেই সেই প্রশ্নের জবাব দেননি আনচেলত্তি। মিরাসলের বিপক্ষে এই সান্তোস তারকার খেলা দেখতে যাওয়ার কথা ছিল ব্রাজিল কোচের। কিন্তু চোটের অস্বস্তির কারণে সেই ম্যাচ খেলেননি নেইমার। সে কারণে স্বাভাবিকভাবেই আনচেলত্তিকে হতাশ হতে হয়েছে। তবে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল সাজানোর আগে তিনি প্রথমবার ডেকেছেন তিনজনকে। এর মধ্যে লিও পেরেইরা স্বদেশি ক্লাব ফ্ল্যামেঙ্গো, গ্যাব্রিয়েল সারা তুর্কি ক্লাব গালাতাসারেই এবং ইগর থিয়াগো ইংলিশ ক্লাব ব্রেন্টফোর্ডে খেলছেন। এ ছাড়া তিতের ২০২২ বিশ্বকাপ চক্রের পর দানিলো ও ইবানেজকে আরেকবার সুযোগ দিলেন ব্রাজিলের বর্তমান কোচ।
এই মুহূর্তে নতুন ফুটবলার এবং দীর্ঘ সময় পর পুরোনোরা কোন প্রক্রিয়ায় দলে যুক্ত হলেন সে প্রসঙ্গে আনচেলত্তির ভাষ্য– ‘যখনই নতুন খেলোয়াড় ডাকা হয়, আমরা জানতে চাই জাতীয় দলের পরিবেশে তাদের বৈশিষ্ট্য কেমন এবং কীভাবে মানিয়ে নেয়। আমরা নিশ্চিতভাবে তাদের খেলা সম্পর্কে জানি। কারণ আমাদের তালিকায় থাকা প্রতিটি খেলোয়াড় কিংবা বাইরে থাকা ব্যক্তিদের সম্পর্কে আমাদের মূল্যায়ন থাকে।’
ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের জন্য ব্রাজিলের স্কোয়াড
গোলরক্ষক : অ্যালিসন, বেন্তো ও এডারসন
ডিফেন্ডার : অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালায়েস, ইবানেজ, লিও পেরেইরা, মার্কিনিয়োস এবং ওয়েসলি
মিডফিল্ডার : অ্যান্দ্রে সান্তোস, ক্যাসেমিরো, দানিলো, ফ্যাবিনিয়ো ও গ্যাব্রিয়েল সারা
ফরোয়ার্ড : এন্ড্রিক, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, ম্যাথিউস কুনহা, রাফিনহা, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র
পাঠকের মতামত:
- সাপ্তাহিক লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- ৫০০ কুমিরের নদীতে হবে অলিম্পিকের রোয়িং
- অস্ট্রেলিয়ায় সিরিজ ড্র করা বাংলাদেশ দলকে কোয়াবের সংবর্ধনা
- লুজারের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- টানা তিনদিন উত্থান দিয়ে সপ্তাহ শেষ
- আজও লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- দুই কোম্পানির লেনদেন বন্ধ রবিবার
- আইটি কনসালট্যান্টসের কোম্পানি সচিব সেলিম পারভেজ
- আরডি ফুড ও বিবিএস কেব্লসের ঋণমান নির্ধারণ
- ‘ছট মাইয়া’ গান নিয়ে তমন্নার পুরোহিতও খুশি
- ‘সব দিক থেকেই প্রতারণার শিকার হয়েছি’, বাদশাকে নিয়ে ঈশা
- সনদ নবায়ন হয়নি, আভিভা ইক্যুইটির লেনদেন বন্ধ
- ব্যবহৃত-নকল ব্র্যান্ডরোলে সিগারেট, ভার্গোর ৭২ কোটি টাকার রাজস্ব ফাঁকি
- বাংলাদেশের নেপাল সফর চূড়ান্ত, মার্চে তিন ম্যাচের টি-টোয়েন্টি
- এমবাপ্পে–ভিনির জার্সি না পরা নিয়ে রিয়ালকে ঘিরে বিতর্ক
- ডোমিনেজ স্টিলে ৫.১০ কোটি টাকা জরিমানা
- লুজারের শীর্ষে বিডি থাই ফুড
- গেইনারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














