মুল্ডার ভুল করেছে: গেইল
স্পোর্টস ডেস্ক : এক ইনিংসে ৪০০ রান। যে কোনো ব্যাটারের জীবনেই এটা বড় এক স্বপ্ন। টেস্ট ক্রিকেটে কিংবদন্তি অনেক ব্যাটারই হয়তো এমন একটা দিন না পাওয়ার আক্ষেপ নিয়ে অবসরে গেছেন। আর উইয়ান মুল্ডার কিনা সুযোগ পেয়েও সেটা হেলায় হাতছাড়া করলেন?
ওয়েস্ট ইন্ডিজের সাবেক অধিনায়ক ক্রিস গেইল এজন্য রীতিমত ধুয়ে দিলেন মুল্ডারকে। তার মতে, বড় ভুল করেছেন দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত টেস্ট অধিনায়ক।
বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ৩৬৭ রানের এক ইনিংস খেলেছেন ২৭ বছর বয়সী মুল্ডার। হাতে পর্যাপ্ত সময় ছিল, ইনিংস ঘোষণার তাড়াহুড়োও ছিল না। মুল্ডার নিজেই আবার অধিনায়ক। ফলে তার সিদ্ধান্তই চূড়ান্ত। কিন্তু এমন জায়গায় থেকেও ৪০০ করতে চাইলেন না মুল্ডার!
ইনিংস ঘোষণার পেছনে যুক্তি দেখাতে গিয়ে তিনি বলেন, ৪০০ রানের ইনিংস কেবল ব্রায়ান লারার মতো কিংবদন্তির পাশেই মানায়। তাই লারার সম্মানে এমন সিদ্ধান্ত নিয়েছেন।
পুরো ব্যাপারটিকে বড় ভুল হিসেবে দেখছেন লারারই সাবেক সতীর্থ গেইল। তিনি মনে করছেন, মুল্ডার হয় ঘাবড়ে দিয়েছিলেন, না হয় তিনি ভুল করেছেন।
টকসস্পোর্টের সঙ্গে সাক্ষাৎকারে গেইল বলেন, ‘যদি আমি ৪০০ করার সুযোগ পেতাম, আমি ৪০০ করতাম। এমনটা তো সহসাই হয় না। আপনি জানেন না আবার কবে ট্রিপল সেঞ্চুরি করার সুযোগ পাবেন। তাই যখনই এমন সুযোগ পাবেন, চেষ্টা করবেন সেরাটা বের করে আনতে।’
গেইল যোগ করেন, ‘সে (মুল্ডার) উদারতা দেখিয়েছে। বলেছে, ব্রায়ান লারার রেকর্ডটা থাকুক সেটাই সে চায়। তবে সম্ভবত সে ঘাবড়ে গিয়েছিল, সে বুঝতে পারেনি ওই পরিস্থিতিতে কী করা উচিত।’
লারার মতো কিংবদন্তির রেকর্ড ভাঙতে চাননি, মুল্ডারের এমন মন্তব্য প্রসঙ্গে গেইল বলেন, ‘আরে, তুমি ৩৬৭ রানে আছো, তোমার তো এমনিতেই এই রেকর্ড গড়ার সুযোগ নেওয়া উচিত। যদি তুমি কিংবদন্তি হতে চাও, তাহলে কিভাবে কিংবদন্তি হবে? রেকর্ডই তো কিংবদন্তি বানায়!’
৪০০ করার সুযোগ জীবনে একবারই আসে, মুল্ডার সেটা হেলায় হারিয়ে ফেলেছেন বলেই মনে করেন গেইল। তিনি বলেন, ‘আমার মনে হয় এটা করার চেষ্টা না করা তার দিক থেকে একটা ভুল ছিল। আমরা জানি না, সে এটা পারতো কি পারতো না। কিন্তু সে ৩৬৭ করে ইনিংস ঘোষণা করার পর যা বলার তা বলেছে। কিন্তু শোনো, টেস্টে ৪০০ করার সুযোগ জীবনে একবারই আসে। ওহে তরুণ, তুমি অনেক বড় একটা সুযোগ নষ্ট করেছো।’
অনেকেই মনে করছেন, জিম্বাবুয়ের মতো প্রতিপক্ষের বিপক্ষে ৪০০ করলে কৃতিত্ব কম হতো, তাই সুযোগ ছেড়ে দিয়েছেন মুল্ডার। গেইল এমন ভাবনার সঙ্গে একমত নন।
গেইলের কথা, ‘ক্রিকেট তো একই, টেস্ট ক্রিকেট। মাঝেমধ্যে তুমি জিম্বাবুয়ের মতো দলের বিপক্ষেও এক রান করতে পারবে না। প্রতিপক্ষ কে, তাতে কিছু যায় আসে না। যদি তুমি যে কোনো দলের বিপক্ষে সেঞ্চুরি করো, সেটা একটি টেস্ট সেঞ্চুরি। যদি ডাবল বা ট্রিপল কিংবা ৪০০ করো, এটাই টেস্ট ক্রিকেট। এটাই তো আসল খেলা। যা বললাম, সে হয়তো ঘাবড়ে গেছে এবং ভুল করেছে। এটাই মনে হয়।’
পাঠকের মতামত:
- সাফ থেকে ভারতের সরে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দিল কর্তৃপক্ষ
- লিটনকে ছাড়াই সিরিজ শুরু বাংলাদেশের মিরাজও বাইরে
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- চলতি বছরের সর্বনিম্ন লেনদেন দেখলো ডিএসই
- ব্লক মার্কেটে ১৫ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














