ঢাকা, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ৫৪%

২০২৫ জুলাই ২৩ ১০:০১:০৪
ন্যাশনাল ব্যাংকের লোকসান বেড়েছে ৫৪%

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংকের চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৫) ব্যবসায় ৫৪ শতাংশ লোকসান বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ন্যাশনাল ব্যাংকের ৬ মাসে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (৩.০৬) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (১.৯৯) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.০৭ টাকা বা ৫৪ শতাংশ।

এদিকে কোম্পানিটির ২য় প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (২.৩৭) টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল (০.৫১) টাকা। এতে করে শেয়ারপ্রতি লোকসান বেড়েছে ১.৮৬ টাকা বা ৩৬৫ শতাংশ।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ঋণাত্মক (১.১৯) টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন