ঢাকা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

বৃটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ধস

২০২৫ জুলাই ২৫ ০৮:২৭:৫৩
বৃটিশ আমেরিকান টোব্যাকোর মুনাফায় ধস

অর্থ বাণিজ্য প্রতিবেদক : শেয়ারবাজারে তালিকাভুক্ত বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানির (বিএটিবিসি) চলতি অর্থবছরের ৬ মাসের (জানুয়ারি-জুন ২০২৫) ব্যবসায় ৫৫ শতাংশ মুনাফা কমেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃটিশ আমেরিকান টোব্যাকোর ৬ মাসে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৭.৬৯ টাকা। যার পরিমাণ এর আগের বছরের একই সময়ে হয়েছিল ১৭.১৪ টাকা। এতে করে শেয়ারপ্রতি মুনাফা কমেছে ৯.৪৫ টাকা বা ৫৫ শতাংশ।

ব্যবসায় এই ধসের কারন হিসেবে বিএটিবিসি জানিয়েছে, পণ্য বিক্রি কমেছে, মূল্যস্ফীতি সমন্বয় এবং ঢাকায় কারখানা বন্ধ করায় ইমপেয়ারমেন্ট লোকসান।

গত ৩০ জুন কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯৯.৫৭ টাকায়।

পাঠকের মতামত:

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর



রে
Close
Facebook Facebook-এ ফলো করুন