কাম্বলিকে নিয়ে উদ্বেগ
খেলাধূলা ডেস্ক : বিনোদ কাম্বলির শারীরিক অবস্থা নিয়ে আবার উদ্বেগ তৈরি হয়েছে। ভারতের প্রাক্তন এই ক্রিকেটার ঠিক মতো হাঁটতে পারছেন না। কথাও ভালভাবে বলতে পারছেন না। কাম্বলির জন্য প্রার্থনা করার আবেদন জানিয়েছেন তাঁর ভাই বীরেন্দ্র।
প্রাক্তন ক্রিকেটারের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন বীরেন্দ্র। গত বছর ২১ ডিসেম্বর অসুস্থ কাম্বলিকে ভর্তি করানো হয়েছিল ঠাণের এক হাসপাতালে। মূত্রনালির সংক্রমণ ধরা পড়েছিল তাঁর। কিছুদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেও টানা চিকিৎসা চলছে কাম্বলির। বাড়িতেই প্রয়োজনীয় ব্যবস্থা করা হয়েছে। সমস্যা আগের থেকে কমলেও এখনও সুস্থ নন তিনি। ঠিক মতো কথাও বলতে পারেন না। বান্দ্রার বাড়িতেই চিকিৎসা চলছে কাম্বলির।
এক সাক্ষাৎকারে বীরেন্দ্র বলেছেন, ‘‘দাদা এখন বাড়িতে আছে। আগের থেকে অনেক স্থিতিশীল। কথা বলতে এখনও সমস্যা হয়। সম্পূর্ণ সুস্থ হতে বেশ সময় লাগবে। তবে আমার দাদা চ্যাম্পিয়ন। আবার স্বাভাবিক, সুস্থ জীবনে ফিরে আসবেই। আশা করছি, কিছুদিন পর থেকে স্বাভাবিকভাবে হাঁটতে পারবে। হয়তো দৌড়তেও পারবে। দাদার উপর আমার বিশ্বাস রয়েছে। আমার আশা, আপনারা সবাই আবার ওকে মাঠে দেখতে পাবেন।’’
কাম্বলিকে হাসপাতালে কেন ভর্তি করানো হয়েছিল তা নিয়ে বীরেন্দ্র বলেছেন, ‘‘১০ দিনের একটা রিহ্যাব ছিল। ওর গোটা শরীর পরীক্ষা করা হয়েছে। মস্তিষ্কের স্ক্যান করা হয়েছে। মূত্রনালির সংক্রমণের পরীক্ষা হয়েছে। সব পরীক্ষার ফলই মোটের উপর ভাল। সমস্যা এখন অনেক কম। তবে এখনও নিজে ঠিক মতো হাঁটতে পারছে না। চিকিৎসকেরা ফিজ়িয়োথেরাপি করানোর পরামর্শ দিয়েছেন। এখনও কথা জড়ালেও আগের থেকে অনেক কম। ধীরে হলেও ক্রমশ সুস্থ হয়ে উঠছে দাদা। আপনাদের অনুরোধ করব, দাদার জন্য একটু প্রার্থনা করুন। ওর পাশে থাকুন। আপনাদের ভালবাসা এবং সমর্থন প্রয়োজন ওর।’’
গত বছর ডিসেম্বরে অনেক দিন পর একটা অনুষ্ঠানে বিনোদ কাম্বলিকে প্রকাশ্যে দেখা যায়। কাম্বলির শারীরিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলেন ক্রিকেটপ্রেমীরা। প্রয়াত ক্রিকেট কোচ রমাকান্ত আচরেকরের একটি স্মৃতিসৌধ উদ্বোধনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তাঁর দুই প্রিয় ছাত্র কাম্বলি এবং সচিন টেন্ডুলকর। বাল্যবন্ধুর কাছে গিয়ে কথাও বলেন সচিন। কিন্তু সেই অনুষ্ঠানে কাম্বলিকে দেখেই বোঝা গিয়েছিল তিনি গুরুতর অসুস্থ।
পরে জানা যায় শুধু শারীরিকভাবেই নয়, আর্থিকভাবেও ধুঁকছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন সদস্য। তাঁর সাহায্যে এগিয়ে আসেন প্রাক্তন ক্রিকেটার, রাজনৈতিক নেতা-সহ বেশ কিছু মানুষ। তার পরই কাম্বলিকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।
ভারতের হয়ে ১৭টা টেস্ট এবং ১০৪টা এক দিনের ম্যাচ খেলেছেন কাম্বলি। উচ্ছৃঙ্খল জীবনযাপনের জন্য দ্রুত হারিয়ে যান ২২ গজের দুনিয়া থেকে। তাঁকে একাধিক বার স্বাভাবিক জীবনে ফেরানোর চেষ্টা করা হলেও তেমন লাভ হয়নি।
পাঠকের মতামত:
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














