বিয়ে করছেন মাইকেল জ্যাকসনের ছেলে
বিনোদন ডেস্ক : বিশ্বসংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বড় ছেলে প্রিন্স জ্যাকসন। অবশেষে তিনি বাগদান সেরেছেন দীর্ঘদিনের প্রেমিকা মলি শারমানের সঙ্গে। ৮ বছর প্রেমের পর নতুন জীবনের দিকে যাত্রা শুরু করলেন এই যুগল।
মঙ্গলবার (২৬ আগস্ট) ইনস্টাগ্রামে একটি আবেগঘন পোস্টে প্রিন্স এই সুখবর জানান।
একাধিক ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘৮ বছর পার হয়ে গেল। এখন আজীবন একসঙ্গে চলার পালা। মলি ও আমি একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, অসাধারণ স্মৃতি তৈরি করেছি। আমরা একসঙ্গে বিশ্বভ্রমণ করেছি, বিশ্ববিদ্যালয় শেষ করেছি এবং একে অপরের পাশে থেকে অনেক কিছু শিখেছি। এই নতুন অধ্যায়ের জন্য আমি ভীষণভাবে উচ্ছ্বসিত। তোমাকে ভালোবাসি, মলি।’
ছবির ক্যারোসেলে ছিল প্রেমিক যুগলের চুম্বন, পাহাড়ে হাইকিং, কায়াকিং এবং তাদের স্নাতক অনুষ্ঠানের কিছু স্মরণীয় মুহূর্ত। একটি বিশেষ ছবিতে দেখা যায় তারা মাইকেল জ্যাকসনের মা অর্থাৎ প্রিন্সের দাদী ক্যাথরিন জ্যাকসনের (৯৫) সঙ্গে ক্যালিফোর্নিয়ার এনসিনোতে পারিবারিক বাড়ি হ্যাভেনহার্স্ট এস্টেটের বাইরে বসে আছেন।
প্রিন্স ও মলি বেশ গোপনে তাদের সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন। তবে ২০১৮ সালে এক বছর পূর্তিতে ইনস্টাগ্রামে প্রথম তাদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন প্রিন্স। সে সময় বোন প্যারিস জ্যাকসন মন্তব্য করেছিলেন, ‘তোমাদের একসঙ্গে দেখে মন ভরে যায়। ভালোবাসা ও শুভকামনা।’
একই বছর পিপল ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স বলেন, ‘জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য জরুরি। আমি যেমন একজন মানুষ, মলি তার ঠিক বিপরীত নয়, তবে এমন একজন যিনি আমার সবটা পরিপূরক করে। আমি হয়তো কিছুটা দৃঢ়, আর সে নরম। আমাদের দু’জনের চিন্তা-ভাবনায় পার্থক্য থাকলেও আমরা একে অপরকে নতুন চোখে জীবন দেখতে শিখিয়েছি।’
প্রেমের সম্পর্ক যতই ব্যক্তিগত হোক না কেন, প্রিন্স সবসময়ই তার প্রয়াত বাবা মাইকেল জ্যাকসনের আদর্শকে মনে ধারণ করেন। ২০২২ সালে এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বাবা আমাকে শিখিয়েছেন ভালোবাসা দিয়ে জীবন পরিচালনা করতে। আমি প্রতিদিন অন্তত একজন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। এটাও বাবার আদর্শকে বাঁচিয়ে রাখার একটা পথ।’
এই খবরে সামাজিক মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন প্রিন্সের চাচাতো ভাই তারিল জ্যাকসনও। তিনি লিখেছেন, ‘অভিনন্দন!’
পাঠকের মতামত:
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- ‘বার্থডে গার্ল’ লুকে অপু বিশ্বাস, মন্তব্যে সরব ভক্তরা
- এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে বাংলাদেশের পরিকল্পনা
- বাংলাদেশে নতুন বিদেশি বিনিয়োগ কমেছে ৫ শতাংশ
- অপসারণের নির্দেশের পরও ঢাকা ব্যাংকের পরিচালনা পর্ষদে মনির উদ্দিন
- ১৪ হাজার বিনিয়োগকারীর শেয়ার গায়েব : সালতা ক্যাপিটালের বিরুদ্ধে মামলা
- প্রতারণা বন্ধ হলেই সুরক্ষিত হবেন বিনিয়োগকারীরা
- দুর্গাপূজায় ৫ দিন বন্ধ থাকবে ডিএসই, ১৭ অক্টোবর খোলা
- কেনিয়ার বাজারে প্রবেশের অপেক্ষায় ওয়ালটন
- শেয়ারবাজারে সাইবার নিরাপত্তা জোরদারে ডিএসইর বিশেষ কর্মসূচি
- শেয়ারবাজারে পতন দিয়ে সপ্তাহ শুরু
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে বারাকা পতেঙ্গা পাওয়ার
- ব্লক মার্কেটে ৩৪ কোটি টাকার লেনদেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














