ইসরায়েলকে সমর্থন করে অভিনেত্রীর খেসারত
বিনোদন ডেস্ক : চলমান গাজা আগ্রাসনে সারা বিশ্বের মানুষ ক্ষোভে ফুঁসছেন। ধর্ম, বর্ণ কিংবা সীমান্তের পরিচয় ডিঙিয়ে মানবতার টানে শোবিজের অনেক তারকাই ফিলিস্তিনে বর্বরোচিত হামলার জন্য ইসরায়েলের প্রতি ক্ষোভ প্রকাশ করছেন। বিপরীতে ইসরায়েলকে প্রকাশ্য সমর্থন জানিয়েছেন কিছু তারকা। তাদের একজন ‘ওয়ান্ডার ওম্যান’খ্যাত গাল গ্যাদত।
এ কারণে তীব্র সমালোচনার মুখে পড়েছেন হলিউড অভিনেত্রী। তাকে ‘ভেনিস চলচ্চিত্র উৎসব ২০২৫’-এ বয়কটের ডাক এসেছে। অনেক প্রযোজক, তারকা বিবৃতি দিয়ে জানিয়েছেন, গাল গ্যাদত উৎসবে যেন অশং না নেন। প্রতিবাদ ও বিক্ষোভের মুখে বাধ্য হয়ে এবারের ভেনিস চলচ্চিত্র উৎসবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।
গাল গ্যাদত ভেনিসে আসার কথা ছিল তার নতুন সিনেমা ‘ইন দ্য হ্যান্ড অব দান্তে’-এর প্রিমিয়ারে অংশ নিতে। তবে ইসরায়েলি হামলার সমর্থনে তার আগের মন্তব্য এবং অবস্থান ঘিরে ইতোমধ্যে ইউরোপজুড়ে নিন্দার ঝড় উঠেছে। তার সহশিল্পী জেরার্ড বাটলারও একই কারণে সমালোচিত হচ্ছেন।
বিক্ষোভের আশঙ্কায় উৎসব আয়োজকরা উদ্বেগ প্রকাশ করেন। তারা মনে করছেন, গাল গ্যাদতের উপস্থিতি বিক্ষোভকারীদের জন্য ‘প্রতীকী প্রতিবাদের কেন্দ্রবিন্দু’ হয়ে উঠতে পারে। শনিবার রেড কার্পেটে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে। এর আগে বুধবারও হাজারও মানুষ বিক্ষোভ প্রদর্শন করে উৎসবের চারপাশে।
‘ভেনিস ফর প্যালেস্টাইন’ নামের একটি সংগঠন আয়োজকদের কাছে গাল গ্যাদত ও জেরার্ড বাটলারসহ যেসব শিল্পী প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করছেন, তাদের আমন্ত্রণ বাতিলের দাবি তোলে। তবে উৎসবের পরিচালক আলবের্তো বারবেরা স্পষ্ট করে জানিয়েছেন, ‘আমরা কোনো শিল্পীকে আমন্ত্রণ জানানো থেকে বিরত থাকিনি এবং করব না। যদি তারা আসতে চান তাঁদের স্বাগত জানানো হবে। না এলে সেটাও তাদের সিদ্ধান্ত।’
তবে তিনি এও বলেন, ‘গাজা ও ফিলিস্তিনে যে ভয়াবহ পরিস্থিতি চলছে তা মেনে নেয়া যায় না। বিশেষ করে শিশু ও বেসামরিক মানুষের মৃত্যু আমাদের গভীরভাবে ব্যথিত করছে। এই যুদ্ধের অবসান না হওয়া পর্যন্ত এমন প্রাণহানি চলতেই থাকবে। তাই সবার উচিত যুদ্ধটি একেবারে বন্ধ করা।’
এদিকে গাল গ্যাদতের পক্ষ নিয়ে ইতালির রাজনৈতিক দল ‘ফোর্যা ইতালিয়া’র নেত্রী ও বিদেশবিষয়ক বিভাগের উপপ্রধান ইসাবেলা দে মন্তে বলেন, ‘সংস্কৃতি বিভাজনে বিকশিত হয় না। এটি সংলাপের মাধ্যম। গাল গ্যাদতের উপস্থিতির বিরোধিতা করা একপাক্ষিক মানসিকতা প্রকাশ করে। এটা হতে পারে না। যারা বিক্ষোভ করছেন, তাদের চোখে গাদোতের একমাত্র অপরাধ হলো তিনি ইসরায়েলি। এটি কোনো যুক্তিসংগত কারণ হতে পারে না। প্রত্যেকেরই নিজের জাতি নিয়ে পক্ষ নেয়ার ও গর্ব করার অধিকার রয়েছে। ভেনিস চলচ্চিত্র উৎসব সবার, একে সম্মান দেখানো উচিত।’
ভেনিস চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে ২৭ আগস্ট থেকে। এটি চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। ইতালির ভেনিস লিদোতে আয়োজিত এই উৎসবকে ঘিরে প্রতিবছর বিশ্বজুড়ে চলচ্চিত্রপ্রেমীদের আগ্রহ থাকে তুঙ্গে।
পাঠকের মতামত:
- তৃতীয় প্রান্তিকে মুনাফার ঘাটতি কাটিয়ে উদ্বৃত্তে ডেল্টা লাইফ
- প্যারামাউন্ট টেক্সটাইলের সম্পদের মূল্য বাড়ল ৯৪০ কোটি টাকা
- গ্যাস সংকটে আরএকে সিরামিকের আরেক উৎপাদন লাইন বন্ধ
- লিন্ডে বিডির মুনাফা কমেছে
- সাবমেরিন কেবলের লভ্যাংশ ঘোষনা
- বিকন ফার্মার লভ্যাংশ ঘোষনা
- তাসিয়া সিকিউরিটিজের সম্পদ ও গ্রাহক হিসাব তদন্তের আওতায়
- বিনিয়োগকারীরা হারালো ৯৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১৫৩ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৬ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সালভো অর্গানিকের লভ্যাংশ ঘোষনা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- শেয়ারবাজার উত্থান দিয়ে সপ্তাহ পার
- পপুলার লাইফের ৬.৪৩ কোটি টাকার বীমা দাবির চেক বিতরণ
- লুজারের শীর্ষে বিআইএফসি
- গেইনারের শীর্ষে ফারইস্ট নিটিং
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে সায়হাম টেক্সটাইল
- পুনর্মূল্যায়নে রেনউইকের সম্পদমূল্য বেড়ে ১ হাজার ২৫৮ কোটি টাকা
- সরকারি দরপত্রে বিক্রি বন্ধে চাপে টেকনো ড্রাগস
- রিং সাইনের দুই বিভাগ ১৫ দিন বন্ধ হচ্ছে
- সিটি ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষনা
- প্রতিশ্রুতি নয়, বাস্তবায়ন চান বিনিয়োগকারীরা
- শাহজালাল ইসলামী ব্যাংকের মুনাফা বেড়েছে ১৪ শতাংশ
- বিএসআরএম লিমিটেডের লভ্যাংশ ঘোষনা
- ফারইস্ট নিটিংয়ের লভ্যাংশ ঘোষনা
- নাহি অ্যালুমিনিয়ামের লভ্যাংশ ঘোষনা
- এক ওভারে ৫ উইকেট নিয়ে বিরল কীর্তি লিককের
- টেস্টে হ্যাটট্রিকের পর র্যাঙ্কিংয়ে এগিয়ে গেলেন হাসান
- লুজারের শীর্ষে নূরানী ডাইং
- গেইনারের শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- ব্লক মার্কেটে ২৯ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আজিজ পাইপসের অস্বাভাবিক দর বৃদ্ধি
- রহিমা ফুডের শেয়ারে কারসাজিতে ২০ লাখ টাকা জরিমানা
- শেয়ারবাজারে লেনদেনের খরা
- সম্পদ পূণ:মূল্যায়ন করবে উত্তরা ফাইন্যান্স
- ডিবিএইচ ফাইন্যান্সের ইপিএস বেড়েছে ৮ শতাংশ
- অর্থমন্ত্রীর আশ্বাসে ভারতের শেয়ারবাজারে সূচক বাড়ল ১১০০ পয়েন্ট
- বিচ্ছেদের খরচ জোগাতে পরিচারিকার কাজের পরামর্শ!
- সন্তান চান সালমান খান!
- বিশ্ববাজারে বড় ধাক্কার আশঙ্কা, ঝুঁকিতে বাংলাদেশ
- ইউরোপের বাজার ও বিদেশি বিনিয়োগে নজর সরকারের
- খাতায় ৮৭ কোটি টাকা, ব্যাংকে মিলল ৪৫ কোটি
- লুজারের শীর্ষে হামিদ ফেব্রিক্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- লভ্যাংশের টাকা পৃথক ব্যাংক হিসাবে না রাখলে শাস্তি
- স্বতন্ত্র পরিচালক নিয়োগ-পুনর্নিয়োগে জটিলতা কমাচ্ছে বিএসইসি
- ব্লক মার্কেটে ৩৯ কোটি টাকার লেনদেন
- লেনদেন ৪০০ কোটির কাছে
- আজও লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- আরও জমি কিনছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
- ডেসকোর লভ্যাংশ ঘোষণা
- লভ্যাংশ দেবে না এপেক্স ট্যানারি
- তেলের দাম ও বন্ডের সুদের চাপে ভারতের শেয়ারবাজার
- শেষ সিজ়নে সালমানকে নিয়ে চমক ‘কফি উইথ করণ’-এ
- মানুষের প্রত্যাশা মেটাতে গিয়ে অসুস্থ, ওজন নিয়ে মুখ খুললেন রাধিকা
- থাইল্যান্ডের বিনিয়োগ টানতে যৌথ শিল্পায়নের পরিকল্পনা
- অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানির ৫৭ শতাংশই পাঁচ দেশে
- ওয়ালটনের প্রযুক্তি ও উৎপাদন সক্ষমতায় মুগ্ধ এমইএস প্রতিনিধিদল
- খেলাপি হয়েও বিশেষ সুবিধা : বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানের ঋণ ও এলসিতে ছাড়
- আইপিওতে নিরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি বদলাচ্ছে
- লোগো নকল করে বিনিয়োগকারীদের ফাঁদে ফেলছে প্রতারকরা
- প্রতারণার সুযোগ বাড়াচ্ছে প্রাতিষ্ঠানিক দুর্বলতা
- সাধারণ শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ কমিয়ে অনুমোদন
- ডিএসইতে ৭ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
- লুজারের শীর্ষে এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে এম এল ডাইং
- ব্লক মার্কেটে ১০ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে ইভিন্স টেক্সটাইল
- রবির ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএএ’
- আইটি কনসালটেন্টসের লভ্যাংশ ঘোষণা
- বাংলা সিনেমার শুরুর দিকের অভিনেত্রী নাসিমা খান মারা গেছেন
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














