দলে থাকতে দ্বিগুণ পরিশ্রম করতে হবে রোহিত-কোহলিকে
খেলাধূলা ডেস্ক : আর কত দিন খেলবেন রোহিত শর্মা ও বিরাট কোহলি? কবে এক দিনের ক্রিকেট থেকে অবসর নেবেন তাঁরা? অস্ট্রেলিয়া সিরিজ়ই কি শেষ? নাকি ২০২৭ সালের এক দিনের বিশ্বকাপেও খেলবেন তাঁরা? এগুলিই এখন ভারতীয় ক্রিকেটপ্রেমীদের প্রশ্ন। সেই প্রশ্নই করা হয়েছিল রবি শাস্ত্রী ও রিকি পন্টিংয়কে। জবাব দিয়েছেন তাঁরা। অন্যদিকে রোহিত ও কোহলিকে পরামর্শ দিয়েছেন ভারতের আর এক প্রাক্তন ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন।
নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন জানিয়েছেন, তরুণ বয়সে কোনও ক্রিকেটার যা পরিশ্রম করেন, বয়স বাড়লে তা বাড়াতে হয়। নইলে দলে থাকা মুশকিল। রোহিত, কোহলিকেও সেটাই করতে হবে।
অশ্বিন বলেন, “ফর্মে থাকতে হলে পরিশ্রমের কোনও বিকল্প নেই। কিন্তু সময়ের সঙ্গে পরিশ্রমের ধরন বদলে যায়। ২৫ বছর বয়সে যতটা পরিশ্রম করতে হয়, বয়স ৩৫ বা ৪০-এর কাছাকাছি হলে তা দ্বিগুণ বাড়াতে হবে। কারণ, বয়স হলে ধকল সামলানো কঠিন। তার জন্যই পরিশ্রম বাড়াতে হয়। রোহিত, কোহলিকে এখন দ্বিগুণ পরিশ্রম করতে হবে। এটা কিন্তু সহজ নয়।”
তবে রোহিত, কোহলি সেটা করতে পারবেন বলেই আশা করেন অশ্বিন। ভারতের প্রাক্তন স্পিনার বলেন, “রোহিত ওজন কমিয়েছে। ওকে দেখে ভাল লাগছে। মাঠের মধ্যে নড়াচড়া ভাল করছে। আগের দিন দেখলাম, কোহলিও ফিটনেস নিয়ে কথা বলছে। ওকে অবশ্য ফিটনেস নিয়ে কিছু বলার নেই। দুই ক্রিকেটার যদি শারীরিকভাবে ঠিক জায়গায় থাকে, তা হলে মানসিক ভাবেও ওরা ফুরফুরে থাকবে। তাতে ভারতেরই ভাল।”
তবে অশ্বিনের একটাই আশঙ্কা, ২০২৭ সালের বিশ্বকাপের আগে বেশি এক দিনের ম্যাচ পাবেন না ভারতের দুই তারকা। অশ্বিন বলেন, “ওরা বেশি এক দিনের ম্যাচ পাবে না। বাকি দুই ফরম্যাটে তো ওরা খেলে না। ফলে ওদের ঘরোয়া ক্রিকেটের দিকে নজর দিতে হবে। না খেললে ফর্ম থাকবে না। সেটা ওদের মাথায় রাখতে হবে। কীভাবে ওরা বিশ্বকাপের প্রস্তুতি নেয় সে দিকে আমার নজর থাকবে।”
রোহিত, কোহলির অবসর নিয়ে এখনই সরাসরি কোনও ভবিষ্যদ্বাণী করতে চান না শাস্ত্রী। আইসিসির একটি অনুষ্ঠানে ভারতের প্রাক্তন কোচ বলেন, “এত দিন পর ফিরে সঙ্গে সঙ্গে ফর্মে খেলা কঠিন। বিশেষ করে অস্ট্রেলিয়ার মাটিতে আরও কঠিন। ওদের সময় দিতে হবে। আশা করি অ্যাডিলেডে ওরা ভাল খেলবে। তাই এইটুকু দেখে ওদের অবসর নিয়ে কোনও ভবিষ্যদ্বাণী করতে চাইছি না। এখনও সময় আছে।”
শাস্ত্রীর মতে, যত দিন ক্রিকেটারদের খিদে থাকবে, তত দিন তাঁদের আটকানো কঠিন। তিনি বলেন, “আসল বিষয়টা হল কত দিন আপনি খেলা উপভোগ করছেন। কত দিন আপনার রান করার খিদে রয়েছে। যদি রোহিত, কোহলির মধ্যে রানের খিদে দেখা যায়, তাহলে আমার মতে ওদের একটু সময় দেওয়া উচিত। ভারতের ক্রিকেটের জন্য ওরা এত কিছু করেছে। এত তাড়াতাড়ি ওদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয়।”
অনেকটা একই কথা শোনা গিয়েছে পন্টিংয়ের মুখেও। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক বলেন, “আমার মনে হয়, ওদের সামনে এখনও ছোট ছোট লক্ষ্য রয়েছে। বিশেষ করে কোহলিকে আমি যত দূর চিনি, ও লক্ষ্য ছাড়া মাঠে নামে না। নিশ্চয় বিশ্বকাপের আগে ও ছোট ছোট লক্ষ্য তৈরি করেছে। সেগুলো পূরণ করতে চাইবে। অস্ট্রেলিয়াতে সেই সুযোগ ওর আছে।”
পন্টিংয়ের মতে, দ্রুত ছন্দে ফিরতে হবে রোহিত ও কোহলিকে। কারণ, বেশি ম্যাচ তাঁদের হাতে নেই। অ্যাডিলেডে দু’জনের রান করার সুযোগ রয়েছে বলে মনে করেন তিনি। পন্টিং বলেন, “ওরা কিন্তু বেশি ম্যাচ পাবে না। তাই ছন্দে ফিরতে না পারলে দলে থাকা কঠিন। অ্যাডিলেডের উইকেটে ওদের সুবিধা হবে। ওরা যদি অ্যাডিলেডে রান পায় তাহলে দলে ওদের জায়গা আরও পাকা হবে। রোহিত, কোহলি কিংবদন্তি ব্যাটার। ওরা জানে কী ভাবে ফর্মে ফিরতে হয়। আশা করি অ্যাডিলেডে ওরা রান করবে।”
২২৪ দিন পর ফিরে পার্থে ১৪ বল খেলে ৮ রান করেছেন রোহিত। কোহলি আট বল খেলে শূন্য রান করেছেন। দু’জনের ব্যাটিং দেখে বোঝা গিয়েছে, পুরনো ছন্দ এখনও ফিরে পাননি। আপাতত আরও দু’টি সুযোগ পাবেন তাঁরা। তবে পরের দুই ম্যাচে রান না পেলে অবসরের জল্পনা আবার শুরু হবে। এখন দেখার, অ্যাডিলেডে ভারতের দুই তারকা রানে ফিরতে পারেন কি না।
পাঠকের মতামত:
- ১৪ কার্যদিবসে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ারদর ৩২% বৃদ্ধি
- ‘রাজনৈতিক ক্ষমতা দেখিয়ে আমার কাজ কেড়ে নিয়েছিল বান্ধবী’
- মূল্যসূচক বাড়লেও লেনদেনে পতন
- লুজারের শীর্ষে রিং-শাইন
- গেইনারের শীর্ষে সেন্ট্রাল ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ৩৬ কোটি টাকার লেনদেন
- বৃহস্পতিবার পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের লেনদেন বন্ধ
- বৃহস্পতিবার লেনদেনে ফিরবে ইউসিবি
- লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইডস
- মেঘনা পেট্রোলিয়ামের চেয়ারম্যান হলেন ড. এম. তামিম
- ইউসিবির লেনদেন বন্ধ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু
- অনুমোদিত মূলধন দ্বিগুণ করলো ব্যাংক এশিয়া
- কর্ণফুলি ইন্স্যুরেন্সের ক্রেডিট রেটিং মান প্রকাশ
- ‘আমি আর পারছি না’
- মুনাফায় শীর্ষে রিল্যায়েন্স, তলানিতে দেশ জেনারেল
- এক্সিম ফান্ডে কারসাজির খোঁজ
- লুজারের শীর্ষে মেট্রো স্পিনিং
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৫৩ কোটি টাকার লেনদেন
- পিএসআই ছাড়াই ৩৩% বাড়ল আমরা টেকনোলজিস
- শেয়ারবাজারে পতন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- ৫ কোম্পানির লভ্যাংশ বিতরণ
- বে-লিজিংয়ের স্পটে লেনদেন শুরু আগামীকাল
- সাউথ-ইস্ট ব্যাংকের উদ্যোক্তার শেয়ার বিক্রি সম্পন্ন
- আগামীকাল ইউসিবির লেনদেন বন্ধ
- ইসলামিক ফাইন্যান্সের ভারপ্রাপ্ত এমডি হলেন তৌফিকুল হাকিম
- বেতনে শীর্ষে এমটিবির কর্মকর্তারা, তলানিতে ডাচ-বাংলা
- খেলাপি-দুর্নীতিবাজদের এমডি হওয়ার পথ বন্ধ, রাষ্ট্রীয় ব্যাংকে নতুন নীতিমালা
- রহিমা ফুডে একই ব্যক্তি ক্রেতা-বিক্রেতা
- রজনীকান্তের জন্যই ‘নো-ক্যামিও’ নীতি ভাঙলেন বিজয় সেতুপতি
- নিন্দুকদের কড়া জবাব দিলেন বাঁধন
- জুলাইয়ে ৩৫ হাজার ৪০০ কোটি টাকার রেমিট্যান্স
- লুজারের শীর্ষে এস আলম কোল্ড রোল্ড স্টিলস
- চাকরিচ্যুতি আইনসম্মত: ডিএসই
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- পুনর্বহালের দাবিতে চাকরিচ্যুত কয়েকজন ডিএসই কর্মকর্তার মানববন্ধন
- ব্লক মার্কেটে ৩২ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষ মালেক স্পিনিং
- লুব-রেফের অস্বাভাবিক দর বৃদ্ধি
- সৌরবিদ্যুৎ ও নতুন যন্ত্রপাতিতে ৩.৩২ কোটি টাকা বিনিয়োগ করবে হাক্কানি পাল্প
- লেনদেন বাড়লেও সূচক অপরিবর্তিত
- ঢাকা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ২ শতাংশ
- মার্কেন্টাইল ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ১৭ শতাংশ
- আল-আরাফাহ ব্যাংকের ইপিএস বেড়েছে ৪ শতাংশ
- ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে ১৩ শতাংশ
- লভ্যাংশ দেবে না প্রিমিয়ার লিজিং
- গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ইপিএস কমেছে ৮ শতাংশ
- রিল্যায়েন্স ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২১ শতাংশ
- মেঘনা লাইফের দ্বিতীয় প্রান্তিকে ৭ কোটি ৫৩ লাখ টাকার ঘাটতি
- রিপাবলিক ইন্স্যুরেন্সের ইপিএস বেড়েছে ২ পয়সা
- জীবন বীমা তহবিল ৫১ কোটি ৮৪ লাখ টাকা বেড়েছে
- চমক দেখিয়ে ৩৫ বছর বয়সী ওয়েলবেককে দলে ভেড়াল চেলসি
- দুই গোলে এগিয়েও জিততে পারল না রিয়াল, মরিনহোর ফেরার ম্যাচে ড্র
- এক দিনে সেনসেক্সে ৮৮৯ পয়েন্ট উল্লম্ফন
- এসএমইতে লেনদেনে ৩০ লাখ, কিউআইওতে ১০ লাখ
- জনতা ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৮ শতাংশ
- প্রাইম ব্যাংকের মুনাফা বেড়েছে ২৪ কোটি টাকা
- মার্কেন্টাইল ব্যাংকের মুনাফায় ধস
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা, ছয় সপ্তাহ বিশ্রামের পরামর্শ
- বলিউডে সফল হয়েও কেন ফিরে এলেন জেমস?
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- বিনিয়োগকারীরা ফিরে পেল ৩ হাজার ৮৬৩ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ২১৭ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২০ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সম্মিলিত ইসলামী ব্যাংকে নতুন পর্ষদ, আগামী সপ্তাহে বিদায় নিচ্ছেন প্রশাসকরা
- ‘সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়’—হাসতে হাসতেই পরীমনির খোঁচা
- স্টার অ্যাডহেসিভের শেয়ারদর কারসাজি, এফএ ট্রেডিংকে জরিমানা
- সাপ্তাহিক লুজারের শীর্ষে রেনউইক যজ্ঞেশ্বর
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট ফান্ড
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও বেড়েছে
- লুজারের শীর্ষে ফারইস্ট ফাইন্যান্স
- শেয়ারবাজারে বিনিয়োগ পরামর্শে আসছে নতুন নিয়ম
- গেইনারের শীর্ষে বেক্সিমকো
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














