ঢাকা, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমারত্ব হারানোরও কথা স্বীকার করলেন করন জোহর

২০২৫ অক্টোবর ২৩ ০৯:৩৬:২৫
কুমারত্ব হারানোরও কথা স্বীকার করলেন করন জোহর

বিনোদন ডেস্ক : সাধারণত তাঁর অনুষ্ঠান ‘কফি উইথ করণ’-তে এসে তারকারা বিস্ফোরক মন্তব্য করে থাকেন। এবার করণ জোহর অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজল ও টুইঙ্কল খন্নার অনুষ্ঠান ‘টু মাচ’-এ। কর্ণের সঙ্গে গিয়েছিলেন জাহ্নবী কপূর।

অনুষ্ঠানে করণকে এমন কিছু বলতে বলা হয়, যার মধ্যে একটি তথ্য সত্যি। অন্য তথ্যটি মিথ্যা। জাহ্নবীই এই প্রশ্ন করেন তাঁকে। করণ বলেন, “আমি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছিলাম। দ্বিতীয়ত, তোমার পরিবারের এক সদস্যের সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।” এই শুনে চমকে যান জাহ্নবী। হেসে লুটিয়ে পড়েন কাজল ও টুইঙ্কলও।

জাহ্নবী বেশ ঘাবড়ে গিয়েছেন, এই দেখে করণ আশ্বস্ত করেন, “আমি ২৬ বছর বয়সে কুমারত্ব হারিয়েছি, এটা ঠিক। আমি এক্ষেত্রে বেশি দেরি করেছি। তবে তোমার পরিবারের কারও সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্কের কথাটি মিথ্যে। যদিও এই ভাবনা আমার মাথায় এসেছিল।” করণের এই মন্তব্যে জাহ্নবী, কাজল ও টুইঙ্কল পরস্পরের মুখের দিকে তাকিয়ে হাসতে থাকেন।

করণ জোহরের সঙ্গে বেশ কিছু কাজ করেছেন জাহ্নবী। সম্প্রতি করণের প্রযোজিত ‘হোমবাউন্ড’ ছবিতেও অভিনয় করেছেন শ্রীদেবী-কন্যা। এই ছবি জায়গা করে নিয়েছিল কান চলচ্চিত্র উৎসবে।

উল্লেখ্য, ইতিমধ্যে আলোচনায় উঠে এসেছে কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠান ‘টু মাচ’। অনুষ্ঠানের প্রথম অতিথি ছিলেন সালমান খান ও আমির খান। তার পরে আলিয়া ভাট-বরুণ এবং সইফ আলি খান-অক্ষয় কুমারকেও অতিথির আসনে দেখা গিয়েছে।

পাঠকের মতামত:

বিনোদন এর সর্বশেষ খবর

বিনোদন - এর সব খবর



রে