তাহলে সাকিব ছাড়া আর উপায় কী
ওয়ানডে বিশ্বকাপের ঠিক দুই মাস বাকি। যে ১০টি দেশ খেলবে এই বিশ্বকাপে, তাদের দল গোছানো প্রায় শেষ। ‘প্রায়’ শব্দটা রাখতে হচ্ছে কোনো কোনো দল একটি/দুটি জায়গা নিয়ে একটু সংশয় আছে। যে সংশয় বাংলাদেশেরও আছে। তবে একটা ক্ষেত্রে বিশ্বকাপের বাকি নয় দল থেকে আলাদা হয়ে বাংলাদেশ একেবারেই অনন্য। বিশ্বকাপের দুই মাস আগে আর কোনো দলকে এমন একটি প্রশ্নের উত্তর খুঁজতে হচ্ছে না, যেটিকে বলা যায় ‘কোটি টাকার প্রশ্ন’। বিশ্বকাপে অধিনায়কত্ব করবেন কে?
হঠাৎ চোটে পড়ে বা অন্য কোনো কারণে গুরুত্বপূর্ণ কোনো খেলোয়াড়কে ছিটকে পড়তে আগেও অনেক দেখেছে বিশ্বকাপ। কিন্তু বিশ্বকাপের দুই মাস আগে সর্বশেষ তিন বছরের অধিনায়ককে সরে দাঁড়াতে কি দেখেছে কখনো? না, দেখেনি। তামিম ইকবাল একটা রেকর্ডই করে ফেললেন বটে!
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করেছিলেন তামিম ইকবাল। অধিনায়কত্ব ছাড়ার বিষয়টিও প্রধানমন্ত্রীকে জানিয়েছেন তামিমকাছাকাছি একটা উদাহরণ অবশ্য পাওয়া যায়। ২০১৫ বিশ্বকাপের দুই মাসেরও কম বাকি থাকতে ইংল্যান্ড দলের অধিনায়ক বদলে গিয়েছিল। তবে অ্যালিস্টার কুক নিজে অধিনায়কত্ব ছাড়েননি। ওয়ানডেতে ইংল্যান্ডের নতুন যাত্রা শুরুর সারথি হিসেবে এউইন মরগানকে বেছে নিয়ে কুককে দল থেকেই বিদায় করে দিয়েছিলেন ইংল্যান্ডের নির্বাচকেরা। সেই বিশ্বকাপে ভরাডুবি হলেও চার বছর পর, ২০১৯ বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। অধিনায়কের নাম? এউইন মরগান।
বিশ্বকাপের আগে অধিনায়ক বদলের সময়টা মিলে যাওয়ায় ঘটনাটা মনে পড়ল। সময়টা মিলে যাচ্ছে, তবে প্রেক্ষাপট যে আলাদা, তা তো বুঝতেই পারছেন। ইংল্যান্ডের নির্বাচকেরা সিদ্ধান্তে পৌঁছে গিয়েছিলেন, অ্যালিস্টার কুককে দিয়ে আর হবে না। ওয়ানডেটা অন্যভাবে খেলা দরকার, যাতে নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্য লোক এউইন মরগান। বাংলাদেশের ঘটনা তা নয়। বিসিবি সভাপতি নাজমুল হাসান এত দিন যা বলে এসেছেন, গতকাল সন্ধ্যায়ও আবার তা বললেন। বিশ্বকাপে তামিম ইকবালকেই অধিনায়ক হিসেবে চেয়েছিল বিসিবি। অন্য কারও কথা কখনো চিন্তাই করা হয়নি।
এখন তা করতে হচ্ছে। যদিও কেউ বলতেই পারেন, এটা তো পুরোনো খবর। গত ৬ জুলাই তামিম ইকবাল যখন নাটকীয়ভাবে অবসর ঘোষণা করলেন, তখনই তো বিশ্বকাপে নতুন অধিনায়ক খোঁজার ব্যাপারটা নিশ্চিত হয়ে গিয়েছিল। সঙ্গে আরেকজন ওপেনার খোঁজাও। প্রধানমন্ত্রীর অনুরোধে পরদিনই অবসরের সিদ্ধান্ত প্রত্যাহার করে ফেলায় অবশ্য দুটি ‘প্রকল্প’ই বাতিল বলে ধরে নিয়েছিলেন সবাই। তামিম যখন অবসর নিচ্ছেন না, তাহলে তিনিই তো অধিনায়ক থাকছেন। তামিম যে ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দেবেন—এটা ভাবেননি বলেই দাবি করছেন বিসিবির সভাপতি। যে দাবিকে সত্যি মনে না করার কোনো কারণ নেই। তামিম অবসরের সিদ্ধান্ত পরিবর্তন করায় একটা লাভ অবশ্য হয়েছে। বিসিবির শুধু নতুন অধিনায়ক বেছে নিলেই চলছে, আরেকজন ওপেনার খুঁজতে হচ্ছে না।
তিন বছর ওয়ানডে দলটা গুছিয়ে নেওয়ার পর বিশ্বকাপের আগে তামিমের অধিনায়কত্ব ছেড়ে দেওয়াটা অবশ্যই অবাক করার মতো। যদিও কারণ হিসেবে যা বলছেন, সেটিকে সত্যি বলে ধরে নিলে অবাক হওয়ার মাত্রাটা একটু কমে। পিঠের নিচের দিকে, কোমরের ঠিক ওপরে যে চোটে আক্রান্ত তিনি, তা তখন যে কেমন আচরণ করবে, তার কোনো ঠিকঠিকানা নেই। অধিনায়ক এমন অনিশ্চিত থাকলে তা পুরো দলেই প্রভাব ফেলতে বাধ্য। বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার যে স্বপ্ন দেখেন সব ক্রিকেটার, তামিমের তা এভাবে বিসর্জন দেওয়ার কারণটা তাই বোঝাই যায়।
আসলেই কি যায়? তাহলে গত মার্চে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হওয়ার রাতে তামিম ইকবাল চট্টগ্রামে তাঁর হোটেল রুমে এই প্রতিবেদককে কেন বলেছিলেন, ‘দেখে নেবেন, বিশ্বকাপে আমি অধিনায়ক থাকব না।’ তিনি নিজে ছেড়ে দেবেন, নাকি বিসিবিই তাঁকে সরিয়ে দেবে—এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি। শুধু বলেছিলেন, ‘কীভাবে হবে, জানি না। তবে বিশ্বকাপে আমি অধিনায়ক থাকব না।’ তামিম নিজে যেহেতু কিছু বলেননি, কারণটা তাই শুধু অনুমানই করা যায়। অধিনায়ক হিসেবে প্রাপ্য স্বীকৃতি পাননি বলে একটা দুঃখ ছিল। চোটে জর্জর শরীর, ব্যথায় কাতর—অথচ তাঁর চোট নিয়ে সবার সংশয়! নিশ্চিতভাবেই তামিমের মনে তা খুব লেগেছিল। হয়তো এ নিয়ে কোচের আচরণেও।
অথচ বছরখানেক আগেও বিশ্বকাপ নিয়ে স্বপ্নের কথা শুনেছি তামিমের মুখে। বিশ্বকাপে গিয়ে ট্রফির দাবি জানাতে চেয়েছিলেন। যে কারণে বলেছিলেন, ‘আমরা যদি ওডিআই লিগে টপ ফোরে শেষ করি, তারপর আমি বা অন্য যেকোনো যদি কেউ ২০২৩ ওয়ার্ল্ড কাপে গিয়ে বলে, “আমরা এখানে ট্রফি জিততে এসেছি”; হোক না হোক, এটা সবাইকে মানতে হবে।’ বাংলাদেশ শেষ করেছিল তিন নম্বরে। তারপরও বিশ্বকাপে টস করতে নামার স্বপ্নটা অবলীলায় বিসর্জন দিয়ে দিলেন তামিম।
তা না হয় দিলেন; কিন্তু বড় একটা পরীক্ষায়ও তো ফেলে দিলেন দলকে। বিসিবিকে বোধ হয় তার চেয়েও বেশি। বিশ্বকাপে সম্ভাব্য অধিনায়ক হিসেবে দুটি নামই এখন মুখে মুখে ফিরছে। একজন অধিনায়ক হিসেবে পরীক্ষিত। যাঁকে ‘মাঠে ট্যাকটিক্যালি বাংলাদেশের সেরা অধিনায়ক’ মনে করেন তামিম নিজেই। টেস্ট আর টি-টোয়েন্টিতে অধিনায়ক বলে কোচ আর সাপোর্ট স্টাফদের সঙ্গে বোঝাপড়ারও সমস্যা নেই। বিশ্বকাপে অধিনায়কত্বও যাঁর জন্য নতুন কিছু নয়। সাকিব আল হাসান তো সেই ২০১১ সালেই তা করে রেখেছেন।
লিটন কুমার দাসের নামটা আসছে তিনি ওয়ানডে দলের সহ-অধিনায়ক বলে। সেটি তো তাঁকে ভবিষ্যৎ অধিনায়ক ভাবা হয়েছে বলেই। সেই ‘ভবিষ্যৎ’ যে এত তাড়াতাড়ি ‘বর্তমান’ হয়ে যেতে চাইবে, তা তো আর কেউ ভাবেনি। এখন সিদ্ধান্ত নেওয়ার বিষয় একটাই—বিশ্বকাপের মতো এত বড় আসরে সাকিবের মতো পোড় খাওয়া পরীক্ষিত অধিনায়ককে বেছে নেবে বিসিবি, নাকি দীর্ঘ মেয়াদের কথা চিন্তা করে লিটনের মতো অধিনায়কত্বে নবীন একজনকে?
খেলার পাতায় সাবেক চার ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞের লেখা পড়লে দেখবেন, তাঁরাও দ্বিধাবিভক্ত। সেটি দুজনের পক্ষেই যুক্তি আছে বলেই। তবে বিশ্বকাপের মতো মহাচাপের আসরে লিটনকে অধিনায়ক বানিয়ে পাঠানোটা তাঁর প্রতি হয়তো একটু অবিচারই হবে। ব্যাটসম্যান লিটনকে হারিয়ে ফেলার ভয়ও আছে তাতে। সাকিব আল হাসানকে জীবনের শেষ ওয়ানডে বিশ্বকাপে নিজের ছাপ রেখে যাওয়ার সুযোগ দেওয়াটাই তো মনে হচ্ছে ভালো, কী বলেন?
পাঠকের মতামত:
- ব্লক মার্কেটে ৪১ কোটি টাকার লেনদেন
- লেনদেনের শীর্ষে শার্প ইন্ড্রাস্ট্রিজ
- বুধবারও শেয়ারবাজারে উত্থান
- আইপিওতে আবেদন চালিয়ে যেতে বলল বিএসইসি
- মেঘনা সিমেন্টের দীর্ঘমেয়াদি ঋণমান ‘বিবি-মাইনাস’
- পূবালি ব্যাংক পার্পেচ্যুয়াল বন্ডের কূপণ রেট ঘোষণা
- আইবিবিএল শরিয়াহ ফান্ডের পাওনা দাবির আহ্বান
- লোকসান ও অস্তিত্ব সংকটে সোনারগাঁও টেক্সটাইল, তবু বাড়ছে শেয়ারদর
- ইউএফএস-প্রগতি লাইফ ইউনিট ফান্ড বন্ধে বিএসইসির অনুমোদন
- বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল
- ভোরের ইমেলে চাকরি গেল, ওরাকলে ফের কর্মী ছাঁটাই
- সন্তানদের ফোন ব্যবহারে কড়া কারিনা, এ নিয়ে সইফের সঙ্গে তর্ক
- টি–টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের, ‘দোষটা কার আপনারা বুঝে নেন’
- রবি বোলার হান্টে এবার সুযোগ নারী ক্রিকেটারদেরও
- বিদেশে উচ্চশিক্ষায় শিক্ষার্থীদের সহায়তায় চালু হলো বিনা মূল্যের কৃত্রিম বুদ্ধিমত্তা প্ল্যাটফর্ম
- বাজারে আস্থা ফেরাতে শীর্ষ ব্রোকারদের একগুচ্ছ প্রস্তাব
- লুজারের শীর্ষে আল-আরাফাহ ইসলামী ব্যাংক
- গেইনারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- শেয়ারবাজারে বড় উত্থান
- লেনদেনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স
- বেক্সিমকো ফার্মার পর্ষদ পুনর্গঠন, সরে যাচ্ছেন সালমান এফ রহমান
- আমরা টেকনোলজিসের লোকসান বেড়েছে ৯০ শতাংশ
- অনুমোদনের আগেই পরামর্শক নিয়োগ, মেট্রোরেল লাইন-৫ নিয়ে প্রশ্ন
- টাটা সন্সকে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার নির্দেশ
- ভারতের শেয়ারবাজার ছাড়ছে বিদেশি বিনিয়োগকারীরা
- আইপিওতে যাচ্ছে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ
- এবার কি সুপারহিরো হচ্ছেন আমির খান?
- দুর্বল ব্যাংকে এফডিআর, আইপিওর টাকাও পড়ে আছে
- চর্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের লভ্যাংশ বিতরণ
- অ্যাশেজের আগেই অবসর নিতে পারেন স্মিথ
- রোনালদোর আল নাসরের দখলে ৮৭ বছরের বিশ্ব রেকর্ড
- লুজারের শীর্ষে সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড
- গেইনারের শীর্ষে স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স
- ব্লক মার্কেটে ২১ কোটি টাকার লেনদেন
- আজও লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- মাকসুদের সময়ের তলানিও ছাড়াল শেয়ারবাজার
- টানা দরপতনে শীর্ষ ব্রোকারদের নিয়ে বৈঠকে ডিএসই
- ২৮ বছরের তরুণদের জন্য ২০ লাখ টাকা, অর্ধেকই অনুদান
- তিশার লাল শাড়ির ছবি, ক্যাপশনে নতুন ইঙ্গিত
- কটন সুতায় বন্ড সুবিধা প্রত্যাহার স্থগিত
- লেনদেনে ফিরেছে ২ কোম্পানি
- আগে মুনাফা বাড়ে, টাকা পেলেই কমে
- আবারও ধাক্কা, চোটে মাঠের বাইরে আলভারেজ
- ভারতের টি-টুয়েন্টি দলে জায়গা নিশ্চিত নয় কারও
- মূল্য বেড়েছে ১৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের লেনদেন তদন্তে
- লুজারের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন
- মাকসুদের সময়ের চেয়েও তলানিতে শেয়ারবাজার
- আগামীকাল লেনদেনে ফিরবে ২ কোম্পানি
- লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- বিএসইসি চেয়ারম্যানের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে রাইট নেওয়ার পাঁয়তারা
- জিপিএইচ ইস্পাতের ২% লভ্যাংশ ঘোষনা
- মুনাফা কমলেও শেয়ারদর বাড়ল ১৫১%
- দফায় দফায় কমার পর বাড়ল সোনার দাম
- সমুদ্রতীরে শাড়িতে মুগ্ধতা ছড়ালেন দীঘি
- ওটিটির তকমা চান না শ্রিয়া, নজর এখন সিনেমায়
- বন্ধ স্টিল মিলের জমি থেকে ১ লাখ ৭৬ হাজার কোটি টাকার রপ্তানি
- লভ্যাংশ আটকে রাখায় ১ কোটি ৩৫ লাখ টাকা জরিমানা
- বিনিয়োগকারীরা হারালো ৫ হাজার ৪২৯ কোটি টাকা
- গত সপ্তাহে ব্লক মার্কেটে ১২১ কোটি টাকার লেনদেন
- সাপ্তাহিক লেনদেনের ২৮ শতাংশ ১০ কোম্পানির শেয়ারে
- সাপ্তাহিক লুজারের শীর্ষে আল-হাজ টেক্সটাইল
- সাপ্তাহিক গেইনারের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ডিএসইতে বিদায়ী সপ্তাহে পিই রেশিও কমেছে
- সাফ শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে ঘরোয়া ফুটবল
- ৪৭ বছর বয়সেও ইমরান তাহিরের দাপট, টি-টোয়েন্টিতে গড়লেন নতুন রেকর্ড
- লুজারের শীর্ষে রিলায়েন্স ইন্স্যুরেন্স
- গেইনারে মিউচ্যুয়াল ফান্ডের আধিপত্য
- ব্লক মার্কেটে ৩৭ কোটি টাকার লেনদেন
- শেষদিনও পতন
- টানা তৃতীয় কার্যদিবস লেনদেনের শীর্ষে এনভয় টেক্সটাইল
- ফার্স্ট ফাইন্যান্সের এজিএমের তারিখ পরিবর্তন
- সিএপিএম বিডিবিএল ফান্ডের দাবি জানানো আহবান
- পাঁচ ব্যাংকে বিনিয়োগকারীরা নিঃশ্ব, চেয়ে চেয়ে দেখল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- লজ্জার ইতিহাস গড়ল মাকসুদের ‘শাস্তি কমিশন’
- আড়ালে বিএসইসির চেয়ারম্যান-কমিশনারদের সমালোচনা : সামনে ভূয়সী প্রশংসা
- আইডিএলসি ইনভেস্টমেন্টসের উচ্চ দরে ইস্যু আনা : এখন বেহাল দশা
- বড় মূলধনী-গেম্বলিং ৩৫ কোম্পানি ছাড়া ফ্লোর প্রাইস প্রত্যাহার
- কমিশনের বিদায় বেলায় মূল্যসূচক নামল ৩ বছরের মধ্যে সর্বনিম্নে
- এনআরবিসি ব্যাংক লুটেরাদের সহযোগী ছিলেন রাশেদ মাকসুদ : তদন্তে দুদক
- বিএসইসিকে পরাধীন করার পাঁয়তারা : হারাতে পারে আইওএসকো’র সদস্যপদ
- চালু আছে ৯৩% কোম্পানি, লভ্যাংশ দিচ্ছে ৭৮%
- আরও ২৩ কোম্পানির উপর থেকে ফ্লোর প্রাইস প্রত্যাহার
- ৯ মাসের ব্যবসায় ৫১ শতাংশ ব্যাংকের ইপিএস বেড়েছে
- বিএসইসির নেতৃত্বে পরিবর্তন আসছে
- এবার ডিএসইর পর্ষদ থেকে সরে দাঁড়ালেন হেলাল : রয়েছে ষড়*যন্ত্রকারী নাহিদ
- বেক্সিমকোসহ সব কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার
- দেখে নিন ২০ কোম্পানির লভ্যাংশ














